Al-Mu’minun Bangladesh

Al-Mu’minun Bangladesh দাওয়াহ, জ্ঞান ও চেতনার এক বিশ্বস্ত মঞ্চ।

অল্পশব্দে মূলকথা...রাসূল (সা:) বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে হাত দিয়ে রেখেছেন।- সূনানে আবু দাউদ,৪৯২৪সুতরাং বাদ্যযন্ত্র হা...
25/08/2026

অল্পশব্দে মূলকথা...
রাসূল (সা:) বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে হাত দিয়ে রেখেছেন।- সূনানে আবু দাউদ,৪৯২৪
সুতরাং বাদ্যযন্ত্র হারাম।
নাশিদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা বাদ্যযন্ত্রের ব্যবহার থাকলে সেটাও হারাম।
ফেসবুক এক্টিভিস্টদের ভিত্তিহীন কথায় কোন কিছু বৈধ হয়ে যাবে না।
অধিকাংশ মানুষ কী বলে সেটাও বৈধতার ভিত্তি না।
মাহের যাহিন সহ এ জাতীয় শিল্পীরা নাশিদে বাদ্যযন্ত্র ব্যবহার করে।আর বাদ্যযন্ত্র হারাম হওয়ার ব্যাপারে আলেমদের ঐক্যমত্য রয়েছে।তাই এ জাতীয় নাশিদ হারাম।কথা সুস্পষ্ট।
মুত্তাকী মুমিন বিচ্ছিন্ন কারো কথাকে সুযোগ হিসেবে নিবে না।আল্লাহ আমাদের হেফাজত করুন।আমিন।

রবিউল আউয়াল মাস উপলক্ষে ছোট-বড় যেকোনো একটি সিরাত পড়ুন।পুরো সিরাত পড়ে আপনার মনে সবচেয়ে হৃদয়গ্রাহী যে ভাবনার উদয় হয়েছে, শু...
16/08/2026

রবিউল আউয়াল মাস উপলক্ষে ছোট-বড় যেকোনো একটি সিরাত পড়ুন।পুরো সিরাত পড়ে আপনার মনে সবচেয়ে হৃদয়গ্রাহী যে ভাবনার উদয় হয়েছে, শুধু সে অংশটুকুই কমেন্টে বা ইনবক্সে লিখে পাঠিয়ে দিন।
একাধিক বিজয়ী পেয়ে যাবেন চমৎকার সব পুরস্কার।সময় থাকছে রবি.আউয়াল মাসের শেষ অবধি।
জীবন রাঙাই নববী আদর্শের রঙে...

31/07/2026

বইটি পড়ে রিভিউ লিখে পাঠিয়ে দিন ইনবক্সে।সবচেয়ে ভালো রিভিউদাতাকে পুরস্কৃত করা হবে ইনশা আল্লাহ।আজই সংগ্রহ করে পড়ে ফেলুন।দেশের যে কোন লাইব্রেরি বা বুকশপে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন।

ইতিবাচক অধ্যয়ন হোক অনুসরণের খোরাক।

ষোলোর আওয়াজ তোলো - ১আমাদের তিনজন টিম মেম্বার তাদের সহপাঠীদের সাথে দাওয়াতি সফরে গাইবান্ধা যাচ্ছিলো।টিমের ভাইয়েরা সেখানে '...
29/07/2026

ষোলোর আওয়াজ তোলো - ১

আমাদের তিনজন টিম মেম্বার তাদের সহপাঠীদের সাথে দাওয়াতি সফরে গাইবান্ধা যাচ্ছিলো।

টিমের ভাইয়েরা সেখানে 'ষোলো' বিতরণ ও প্রচারণার প্রস্তাব দেয়।পরামর্শক্রমে তাদেরকে তিন ধরনের প্রায় সত্তরেরও অধিক 'ষোলো' দেওয়া হয়।

প্রথমে তারা ট্রেনে ফ্রী বিতরণ না করে অল্প কিছু 'ষোলো' বিক্রি করে।কারণ ফ্রী বিতরণে দুটো সমস্যা হয় :
১.মানুষ সন্দেহ করে।
২.যার প্রয়োজন নেই সেও নিতে চায়।
(পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা)

এরপর স্কুল ও কোচিং সেন্টারে বিতরণ করা হয়।

স্কুল এবং কোচিং সেন্টারের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি।

কুরআন থেকে সামান্য আলোচনা করার পর 'ষোলো' কেন, কাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এর উপকারিতা কী-সে বিষয়ে পরিচিতিমূলক কথা হয়।

সবশেষে পাঠচক্রের উদ্দেশ্যে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা করে কিছু 'ষোলো' দেওয়া হয়।

এরপর বড় একটা অংশ বিতরণ করা হয় সপ্তম, অষ্টম ও কলেজপড়ুয়া ভাইদের কাছে।
এদের কাছে বিতরণ কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে না হয়ে মাঠে-ঘাটে কিংবা মসজিদে হয়েছে।

সবখানেই একটা বিষয় খেয়াল রাখা হয়েছে-যদি কোনো ক্লাস,কোচিং সেন্টার,ফ্রেন্ড সার্কেল বা গ্রুপ হয় তাহলে 'ষোলো'র দশম,একাদ্বশ,দ্বাদশ ও জুলাই বিশেষ সংখ্যার পুরো সেটটা দেওয়া হয়।

ব্যক্তিবিবেচনায় কখনো ৩টি (১০, ১১ ও ১২) অথবা কখনো ১টা বা ২টা করেও দেওয়া হয়।

অনেক জায়গায় ছবি তোলার ব্যাপারে অসম্মতি ছিলো, আবার কিছু স্থানে সীমাবদ্ধতা থাকায় প্রতিনিধিরা ছবি তুলতে পারেনি।

কিছু টুকরো কথা রয়ে গেছে।নিকটবর্তী সময়ে প্রকাশ করা হবে ইন শা আল্লাহ।

গাইবান্ধায় 'ষোলো'র সাথে এই ছিলো আমাদের সফরবৃত্তান্ত।আশা করছি 'ষোলো'কে সঙ্গে করে দেশের প্রতিটি তরুণের কাছে, শহর থেকে শহরে পৌঁছে যাবো।আর এভাবেই গড়ে উঠবে সুস্থ, সুন্দর ও দায়িত্বশীল তরুণ সমাজ।

ইতিবাচক অধ্যয়ন হোক অনুসরণের খোরাক।

গোপন গুনাহ !! আল্লাহ আমাদের হেফাজত করুন...
25/07/2026

গোপন গুনাহ !!

আল্লাহ আমাদের হেফাজত করুন...

১। তীব্র গরমে বাসা থেকে বের হতে মেয়েটা যত পাতলা যত ছোট জামা পরা যায় তা পরার চেষ্টা করে, একটু স্বস্তি খুঁজে পাবার জন্যে।২...
28/06/2026

১। তীব্র গরমে বাসা থেকে বের হতে মেয়েটা যত পাতলা যত ছোট জামা পরা যায় তা পরার চেষ্টা করে, একটু স্বস্তি খুঁজে পাবার জন্যে।

২। তীব্র গরমে মোটা কালো কাপড়ের বোরকা, খিমার, নিকাব হাত মোজা পা মোজায় জড়িয়ে বাসা থেকে বের হওয়া মেয়েটা যখন ঘামে ভিজে অস্থির হয়ে যায়, তখন শুধু এইটুক ভেবে প্রশান্তি খুঁজে পায়, আমার রাব্বুল আলামিন তো কারো প্রতি অবিচার করেন না! আজ আমি যা কষ্ট করছি ইন শা'আল্লাহ তার চাইতে কোটিগুন চিরস্থায়ী সুখ আমার আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা আমায় দিবে।

দুইজন মেয়ে! দুইজনই তাপ থেকে বাঁচতে চায়। অথচ কত পার্থক্য! একজন দুনিয়ার সাময়িক তাপ থেকে বাঁচতে চায় আর আরেকজন চিরস্থায়ী তাপ থেকে বাঁচতে চায়!
"অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের কারনে অনেক বেশি কাঁদবে।' (সূরা আত তাওবাহ্: ৮২)

আলহামদুলিল্লাহ, সম্প্রতি Al-Mu’minun Bangladesh -এর তরফ থেকে চমৎকার কিছু ইসলামিক বই উপহার পেয়েছি।বইগুলোতে ইসলামের দাওয়াত...
26/06/2026

আলহামদুলিল্লাহ, সম্প্রতি Al-Mu’minun Bangladesh -এর তরফ থেকে চমৎকার কিছু ইসলামিক বই উপহার পেয়েছি।

বইগুলোতে ইসলামের দাওয়াত, নবীজির শিক্ষা, আদর্শ এবং বর্তমান যুগের নানামুখী বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফুটে উঠেছে।
​তাদের মূল লক্ষ্য মূলত দুটি:
১. নিজেদের ও সাধারণ মানুষকে দ্বীনদার বানানো।
২. অর্থনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার মাধ্যমে মানুষের মননে শরিয়াহকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা।

​সবচেয়ে বড় বিষয় হলো, এই বইগুলো থেকে যেন আমরা নিজেরা জ্ঞান অর্জন করতে পারি এবং অন্যকেও পড়ার সুযোগ করে দিতে পারি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পুরো জীবনকে বিলিয়ে দেওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা সত্যিই প্রশংসনীয়।
​আল্লাহ তায়ালা এই কাজে ইখলাস ও কবুলিয়্যাত দান করুন। আমিন।

মানুষের শরীর, তার ভেতরে থাকা ময়লা এবং পোশাকের আড়ালে ঢেকে রাখা দোষত্রুটিগুলোর কথা ভাবলে প্রেমের আকর্ষণ অনেকটা কমে যায়।...
16/06/2026

মানুষের শরীর, তার ভেতরে থাকা ময়লা এবং পোশাকের আড়ালে ঢেকে রাখা দোষত্রুটিগুলোর কথা ভাবলে প্রেমের আকর্ষণ অনেকটা কমে যায়। এ কারণেই বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, 'তোমাদের মধ্যে কারো যখন কোনো মহিলাকে ভালো লাগবে, তখন সে যেন তার দোষত্রুটির কথা চিন্তা করে'

- ইবনুল জাওযী (রহ.) | যাম্মুল হাওয়া ১/৬৫৩

ষোলো কেন আমাদের থেকেই নিবে? কারণ,ষোলোর সাথে পাচ্ছো চমৎকার সব পকেট বুক একদম ফ্রি! ভাবছো ডেলিভারি চার্জ বেশি পড়বে?একটা সহজ...
12/06/2026

ষোলো কেন আমাদের থেকেই নিবে?
কারণ,ষোলোর সাথে পাচ্ছো চমৎকার সব পকেট বুক একদম ফ্রি!

ভাবছো ডেলিভারি চার্জ বেশি পড়বে?
একটা সহজ আইডিয়া আছে …

৫ জন ফ্রেন্ড মিলে একসাথে অর্ডার করো
→ সবার ভাগে ডেলিভারি চার্জ অনেক কমে যাবে।

১০ কপি / ১০ জন একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি!)

তবে আর দেরি কেন??
এক্ষুনই যোগাযোগ করো...
WhatsApp: 01576997335

ক্লাস নাইন-টেনে পড়ুয়া ভাইদের জন্য এই বইটা নিয়ে পাঠচক্র আয়োজিত হবে প্রতি শুক্রবার।বইটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।আরো...
08/06/2026

ক্লাস নাইন-টেনে পড়ুয়া ভাইদের জন্য এই বইটা নিয়ে পাঠচক্র আয়োজিত হবে প্রতি শুক্রবার।বইটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।আরো জানতে ইনবক্সে আসো।

নিচের লেখা থেকে পড়ে ধারণা নাও বইটা কেমন।

কৈশোর। বড্ড গোলমেলে এক সময়।

হাজারো কৌতূহল আর সংকল্প এসে কিলবিল করতে থাকে মগজে। কতসব রহস্য কড়া নাড়ে মনের দরজায়। মন আর শরীরের আজব পরিবর্তন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, হেডফোনে উথালপাথাল সংগীত, স্ক্রিনের রঙিন দুনিয়া… পথ হারাবার হাজারো রাস্তা কিশোর-কিশোরীদের হাতছানি দিয়ে ডাকে।

অথচ এই সময়ে কিশোর-কিশোরীরা যেন বড্ড একা হয়ে যায়। মা-বাবা ও বড়রা শাসন বাড়িয়ে দেন। আপন করে কেউ কাছে টেনে নেন না। ওরা তাহলে যাবে কোথায়? ফলে লুকানো হাজারো চোরাবালিতে এভাবেই হারিয়ে যায় নতুন প্রাণগুলো। শত শত স্বপ্ন, সম্ভাবনা ও জীবনের কী নিদারুণ অপচয়!

আল্লাহ তাআলা মানুষকে কিছু বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কিশোর-কিশোরীদের কাজ হলো জীবনের চোরাবালি থেকে গা বাঁচিয়ে সেই উদ্দেশ্যগুলো চেনা।

‘এই অবেলায়’ কিশোর-কিশোরীদেরকে প্রিয় বন্ধুর মতো সে গল্পই বলেছেন ডা. শামসুল আরেফীন।
দেখিয়েছেন নিজেকে চেনার উপায়, গড়ার উপায়। পাশাপাশি গাইডলাইন দিয়েছেন তাদের মামা, চাচা, খালামণি আর ফুপ্পিদের জন্য। পৃথিবীর লুকানো চোরাবালিতে তারা যেন হেলায় নবীনদের পথ হারাতে না দেন, আদরে-ভালোবাসায় কাঁধে হাত রেখে জোগান ভরসা ও আত্মবিশ্বাস।

যারা পাঠচক্রে আগ্রহী কমেন্টে হোয়াটসঅ্যাপ লিন্ক দিচ্ছি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al-Mu’minun Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share