01/08/2026
কৃতজ্ঞতা প্রকাশঃ
আলহামদুলিল্লাহ, গতকাল পাঞ্জাতান কিশোর যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত শাব্বেদারি অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এ আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি পাঞ্জাতান কিশোর যুব সংঘের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আপনাদের আন্তরিকতা, পরিশ্রম ও নিষ্ঠার ফলেই অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের এই খিদমত দরবারে আহলে বাইত (আ.)-এর ওসিলায় কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।এলাহি আমিন
ধন্যবাদান্তে,
সৈয়দ হাসনাইন আলী
সভাপতি
পাঞ্জাতান কিশোর যুব সংঘ