11/03/2026
🟥 ইনপুট 🟥
রিংয়ের মাঝখানে একটি কফিন রাখা। চারদিকে নিস্তব্ধতা, দর্শকেরা মনে করছে গল্প শেষ। কফিনের সামনে দাঁড়িয়ে আছে র্যান্ডি অর্টন, মুখে তার সেই পরিচিত ঠান্ডা হাসি। তার বিশ্বাস, আন্ডারটেকারের অধ্যায় শেষ হয়ে গেছে। কিন্তু আচমকা কফিনের ঢাকনা নড়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে উঠে বসে আন্ডারটেকার। মুহূর্তেই বদলে যায় দৃশ্য। আন্ডারটেকার সামনে দাঁড়িয়ে থাকা র্যান্ডি অর্টনের গলা চেপে ধরে, তারপর তাকে টেনে তুলে দাঁড় করায় এবং শেষ পর্যন্ত এক প্রচণ্ড আছাড় মেরে রিং কাঁপিয়ে দেয়।
মধ্যপ্রাচ্যের আজকের বিগত ৪ ঘন্টার সংঘাতকে বোঝাতে এই দৃশ্যটা অনেকটাই প্রতীক হয়ে উঠতে পারে।
এই গল্পে আন্ডারটেকারকে ভাবা যায় হিজবুল্লাহ হিসেবে, আর র্যান্ডি অর্টন যেন ইসরায়েল।
দীর্ঘ সময় ধরে ইসরায়েল বিশ্বাস করেছিল হিজবুল্লাহ কার্যত শেষ হয়ে গেছে। একের পর এক কমান্ডার হত্যা করা হয়েছে, অসংখ্য টানেল ধ্বংস করা হয়েছে এবং লেবাননের ভেতরে বছরের পর বছর গভীর স্থল অভিযান চালানো হয়েছে। এসব দেখে অনেকেই ধরে নিয়েছিল সংগঠনটি আর আগের মতো উঠে দাঁড়াতে পারবে না।
কিন্তু বাস্তবতা অন্য গল্প বলল। যে শক্তিকে ইসরায়েল মাটির সঙ্গে মিশে গেছে বলে ধরে নিয়েছিল, সেটিই আবার হঠাৎ করে দৃশ্যপটে ফিরে এল। যেন আন্ডারটেকারের মতো মৃত থেকে উঠে দাঁড়ানো এক চরিত্র। ১২ মার্চ ২০২৬ তারিখে সংঘাতের মঞ্চে সেই কামব্যাকই যেন আবার চোখে পড়ল।
হিউজ কামব্যাক....