DIU Salafi Forum

DIU Salafi Forum Tawheed | Sunnah | Dawah

আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।সম্মানিত শিক্ষার্থীবৃন্দ,বিশ্ববিদ্যালয় জীবনে নৈতিকতা ও মূল্যবোধ একজন শ...
07/08/2026

আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

সম্মানিত শিক্ষার্থীবৃন্দ,
বিশ্ববিদ্যালয় জীবনে নৈতিকতা ও মূল্যবোধ একজন শিক্ষার্থীর চরিত্র গঠন এবং সফল ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে ইসলামের দিকনির্দেশনা তুলে ধরতে সালাফি ফোরামের সার্বিক প্রচেষ্টায় এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের উদ্যোগে, ২ নম্বর (YKSG-2) হল মসজিদে আয়োজন করা হয়েছে একটি বিশেষ আলোচনা সভা।

আলোচ্য বিষয়: মূল্যবোধ ও নৈতিক শিক্ষা

প্রধান আলোচক:
ড. আব্দুল্লাহিল কাফী মাদানী (হাফিজাহুল্লাহ)
পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
ডিরেক্টর, ড্যাফোডিল ইসলামিক সেন্টার, DIU

বিশেষ আলোচক:
মোঃ আতিকুর রহমান মাক্কী (হাফিজাহুল্লাহ)
অনার্স, মাস্টার্স ও এমফিল, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা, সৌদি আরব, ইমাম ও খতিব, কেন্দ্রীয় মসজিদ, DIU

📅 তারিখ: ০৯ আগস্ট ২০২৬ (রবিবার)
🕔 সময়: বাদ আসর
📍 স্থান: YKSG-2 হল মসজিদ, Block-A, DIU

সকল শিক্ষার্থীর উপস্থিতি আন্তরিকভাবে কাম্য।

আলহামদুলিল্লাহ, ​নৌকা ভ্রমণ, আত্মশুদ্ধির নসীহা আর সুন্দর কিছু মুহূর্তের স্মৃতির খাতা ভরিয়ে শেষ হলো আমাদের "নৌকা ভ্রমণ ও ...
06/08/2026

আলহামদুলিল্লাহ,
​নৌকা ভ্রমণ, আত্মশুদ্ধির নসীহা আর সুন্দর কিছু মুহূর্তের স্মৃতির খাতা ভরিয়ে শেষ হলো আমাদের "নৌকা ভ্রমণ ও নসীহা প্রোগ্রাম-২০২৬"।

গত ৫ আগস্ট, ২০২৬ (বুধবার) অত্যন্ত আনন্দঘন ও সুন্দর পরিবেশে আমাদের বহুল কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ড্যাফোডিল সেন্ট্রাল জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে রোস্তমপুর ঘাট, রোস্তমপুরঘাট থেকে প্রকৃতির মাঝে নৌপথে চমৎকার সব নসীহা সেশন, প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা এবং সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ আড্ডায় কেটেছে পুরো দিনটি।

​অনুষ্ঠানটিকে সফল করতে যাদের সার্বিক অংশগ্রহণ, সহযোগিতা এবং পরিশ্রম ছিল তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইরান।
​ইনশাআল্লাহ, আগামীতে দেখা হবে নতুন কোনো আয়োজনে!

🔗 Registration Link এবং Payment Method এর জন্য First Comment চেক করুন।
26/07/2026

🔗 Registration Link এবং Payment Method এর জন্য First Comment চেক করুন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইসলামিক দিক-নির্দেশনাবিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং এটি একজন শিক্ষার্থ...
22/07/2026

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইসলামিক দিক-নির্দেশনা

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং এটি একজন শিক্ষার্থীর জীবন, আদর্শ ও ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু বর্তমান যুগে ক্যাম্পাসগুলো সেক্যুলারিজম, নাস্তিক্যবাদ ও পশ্চিমা সংস্কৃতি চর্চার এমন এক কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে অনেক তরুণই দুর্বল ঈমান ও পরিচয় সংকটে ভুগছে। ফলে শিক্ষার্থীরা সেখানে বুকভরা স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও, শিক্ষাজীবন শেষে অনেকেই বের হয় এক গভীর আত্মিক শূন্যতা নিয়ে। অনেকেই বিলাসী ক্যারিয়ার গড়লেও হারিয়ে ফেলে নৈতিক চরিত্র ও মহামূল্যবান ঈমান। এই বৈরী বাস্তবতায় একজন মুসলিম শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগে- আমি কে? আমি কেন লেখাপড়া করছি? আমার লক্ষ্য কি কেবলই একটি ভালো চাকরি, নাকি আল্লাহর সন্তুষ্টি? প্রশ্নগুলো সহজ হ’লেও এর উত্তরের উপরই নির্ভর করছে ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি। সমস্ত ফিৎনার বিপরীতে দাঁড়িয়ে কিভাবে একজন শিক্ষার্থী নিজেকে উম্মাহর শ্রেষ্ঠ সম্পদে রূপান্তর করবে এবং দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফল হ’তে পারে সেই দিকনির্দেশনামূলক রূপরেখাই উন্মোচন করা হয়েছে এই লেখায়।

ক্যাম্পাসে পদার্পণ ও বাস্তবতা :

বিশ্ববিদ্যালয় জীবন আগের যেকোন সময়ের তুলনায় অনেক বেশী জটিল। বর্তমানে প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার, সোশ্যাল মিডিয়ার আধিপত্য, সাংস্কৃতিক আগ্রাসন এবং ধর্মহীন আধুনিকতার প্রভাব একজন শিক্ষার্থীর চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধীরে ধীরে নিজের ইসলামিক পরিচয় নিয়ে সংকোচ বোধ করতে শুরু করে। কেউ দ্বীনকে কেবলই ব্যক্তিগত বিষয় মনে করে, আবার কেউ আধুনিকতার নামে ইসলামের বিধানকে Backdated বা পিছিয়ে পড়া ভাবতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে সে ইসলাম থেকে দূরে সরে যায় এবং এক প্রকার আত্মভোলা হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় জীবনে আজ অনেক শিক্ষার্থী নিজেদের সিজিপিএ, স্কিল, সার্টিফিকেট ও ক্যারিয়ার নিয়ে যতটা সচেতন, আখেরাত নিয়ে ততটা সচেতন নয়। অথচ কিবয়ামতের দিন আল্লাহ এগুলো জিজ্ঞেস করবেন না; বরং জিজ্ঞেস করবেন তার ঈমান, আমল ও জীবন কিভাবে কাটিয়েছে সেই সম্পর্কে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘ক্বিয়ামতের দিন পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত আদম সন্তানের পা তার রবের নিকট হ’তে নড়বে না। তার জীবনকাল সম্পর্কে, সে তা কিভাবে কাটিয়েছে। তার যৌবনকাল সম্পর্কে, সে তা কিভাবে শেষ করেছে। তার সম্পদ সম্পর্কে সে তা কোথা হ’তে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে। আর সে যে জ্ঞান অর্জন করেছে, সে বিষয়ে কি আমল করেছে’।[1]

বিস্তারিত পড়ুন: https://at-tahreek.com/article_details/921918

মুহাম্মাদ রাফাত আনাম
শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।

আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের মতো গত ১৭-০৪-২০২৬ (শুক্রবার) আমাদের সাপ্তাহিক তালিমী বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো! তবে এটা সাধা...
18/04/2026

আলহামদুলিল্লাহ,
প্রতি সপ্তাহের মতো গত ১৭-০৪-২০২৬ (শুক্রবার) আমাদের সাপ্তাহিক তালিমী বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো! তবে এটা সাধারন দিনের মতো ছিলো না, বিশ্ববিদ্যালয় গুলোতে কিভাবে পবিত্র কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক দাওয়াতি কার্যক্রম করা যায় এবং সেটা বৃদ্ধি করা যায় এই লক্ষ্যে আজকে ছিলো এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। যেখানে আমাদের মাঝে কিছু দাওয়াতী মেহমান এবং কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন!

ফোরামের পরিচিতিড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সালাফী ফোরাম (DIUSF) — একটি স্বতন্ত্র, অরাজনৈতিক, অলাভজনক, দাওয়াহ ও...
17/04/2026

ফোরামের পরিচিতি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সালাফী ফোরাম (DIUSF) — একটি স্বতন্ত্র, অরাজনৈতিক, অলাভজনক, দাওয়াহ ও সমাজকল্যাণমূলক বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটি সংগঠন। ১৮ জানুয়ারি ২০২৫ সালে একদল দ্বীনপ্রাণ তরুণ শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই ফোরামের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ আক্বীদা, সহীহ মানহাজ এবং কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করা।

সালাফী ফোরামের ভিত্তি দাঁড়িয়ে আছে তাওহীদের উপর! যেখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর দাসত্ব করা হয় এবং তাঁর সত্তা ও গুণাবলীর সাথে কোনো কিছু শরীক করা হয় না। একইসাথে, এই ফোরাম শেষনবী মুহাম্মাদ (ﷺ)-এর পরিপূর্ণ আনুগত্যে বিশ্বাসী! অর্থাৎ পবিত্র কুরআন, সহীহ হাদীস এবং সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী সীরাতে মুস্তাকীম অনুসরণ করাই আমাদের পথ।

সালাফী ফোরামের মূলনীতি সুস্পষ্ট ও দৃঢ়! কুরআন ও সহীহ হাদীসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, অন্ধ ব্যক্তিপূজা ও তাক্বলীদের অপনোদন, যুগোপযোগী ইজতিহাদের দ্বার উন্মুক্ত রাখা, জীবনের সকল সমস্যায় ইসলামকে একমাত্র সমাধান হিসেবে গ্রহণ করা এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করা। এই নীতিমালার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে এমন একটি চিন্তা ও কর্মপদ্ধতি গড়ে তুলতে চাই যা সরাসরি ওহীর আলো দ্বারা পরিচালিত। অর্থাৎ কুরআন ও সহীহ হাদীসের দ্বারা পরিচালিত! আল্লাহ্ সুবহানাহু ওয়াতা‘লা বলেন,

اَلۡیَوۡمَ اَكۡمَلۡتُ لَكُمۡ دِیۡنَكُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡكُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَكُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ

[৫:৩] "আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে।"

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ كَآفَّۃً ۪ وَ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّهٗ لَكُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۲۰۸﴾

[২:২০৮] "হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু।"

এই আদর্শকে ধারণ করে সালাফী ফোরাম শিক্ষার্থীদের মাঝে দাওয়াহ, ইলম, তারবিয়াহ এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের ঈমান, চরিত্র, দায়িত্ববোধ এবং ইসলামী জীবনদৃষ্টিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সমাজের সার্বিক সংস্কার সাধনই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

সালাফী ফোরাম একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্ল্যাটফর্ম! যেখানে ইলম, তারবিয়াহ, দাওয়াহ ও সমাজসেবাকে সমন্বিতভাবে চর্চা করা হয়। এখানে একজন শিক্ষার্থী কেবল জ্ঞান অর্জনই নয়, বরং চরিত্র গঠন, দায়িত্ববোধ এবং ইসলামী জীবনব্যবস্থা বাস্তবায়নের প্রশিক্ষণ লাভ করে থাকে।

আমরা বিশ্বাস করি, তাওহীদ ও সুন্নাহর উপর গড়ে ওঠা একটি সচেতন প্রজন্মই পারে ব্যক্তি, পরিবার এবং সমাজে প্রকৃত পরিবর্তন আনতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করবে এবং অন্যদের দাওয়াহর মাধ্যমে এই আলোর পথে আহ্বান জানাবে।

একইসাথে, সালাফী ফোরাম বাংলাদেশে বিদ্যমান সকল সহীহ আক্বীদা ও সহীহ মানহাজভিত্তিক প্ল্যাটফর্ম ও উদ্যোগের সাথে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী। বিভাজন নয় বরং কুরআন ও সহীহ হাদীসের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।

আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং উম্মাহর সার্বিক কল্যাণই আমাদের সকল প্রচেষ্টার চূড়ান্ত লক্ষ্য।

আলহামদুলিল্লাহ,আমাদের ফোরামের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ক্যাম্পাসভিত্তিক একটি লাইব্রেরী। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের...
13/04/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের ফোরামের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ক্যাম্পাসভিত্তিক একটি লাইব্রেরী। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ আকীদা, সহীহ মানহাজ এবং সঠিক ইসলামী জ্ঞানের প্রসার ঘটানো। আমরা চাই, তরুণরা বিভ্রান্তির অন্ধকার থেকে বের হয়ে কুরআন ও সহীহ হাদীসের আলোয় নিজেদের জীবন গড়ে তুলুক। কারন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিজেকে গড়ে তোলা এবং সেই জ্ঞান অন্যদের মাঝে পৌঁছে দেওয়া আমাদের ঈমানী দায়িত্ব। আশাকরি এই লাইব্রেরী সেই দায়িত্ব পালনের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।

DIU Salafi Forum এর পক্ষ হতে সবাইকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
20/03/2026

DIU Salafi Forum এর পক্ষ হতে সবাইকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।

Address

Daffodil International University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIU Salafi Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share