27/06/2026
*একটি বিশেষ কথা 🌸*
আলহামদুলিল্লাহ, অনেক বোন আমাকে প্রায়ই বলতেন—
"আপু, আমরা নিয়মিত আমল করতে চাই, কিন্তু একা একা ধারাবাহিকভাবে থাকতে পারি না। আমাদের জন্য এমন একটি ব্যবস্থা করুন, যেখানে আমরা প্রতিদিনের আমল, দোয়া ও সূরাগুলো শিখতে পারব এবং নিয়মিত থাকতে পারব।"
বোনদের এই আন্তরিক অনুরোধের কথা চিন্তা করে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে "আল্লাহর সন্তুষ্টির জন্য আমল (২)" কার্যক্রমটি শুরু করেছি।
আলহামদুলিল্লাহ, প্রথম গ্রুপে প্রায় ১৫৫ জন বোন যুক্ত আছেন এবং নিয়মিত উপকৃত হচ্ছেন। আর এটি হলো গ্রুপ–২, যেখানে ইন শা আল্লাহ নতুন আরও বোনেরা যুক্ত হবেন।
মাঝে একজন বোন মাসিক টাকা সহযোগিতা নিয়ে প্রশ্ন করেছিলেন। তাই বিষয়টি সবার জন্য পরিষ্কার করে বলতে চাই।
প্রথমেই বলি, এই কার্যক্রমে কাউকে কখনো বাধ্য করা হয় না। যাদের ইচ্ছা ও সামর্থ্য আছে, তারা সহযোগিতাসহ যুক্ত হবেন। আর যাদের কোনো কারণে অসুবিধা রয়েছে, তারা যুক্ত না হলেও কোনো সমস্যা নেই। আমার পক্ষ থেকে তাদের জন্যও আন্তরিক দোয়া রইল।
অনেকেই হয়তো জানেন, রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে একটি আমলের গ্রুপ পরিচালনা করেছিলাম। শুরুতে অনেক বোন যুক্ত হয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে দেখা গেল, অনেকেই নিয়মিত থাকতে পারলেন না। শেষ পর্যন্ত মাত্র কয়েকজন বোন ধারাবাহিকভাবে আমল ও ক্লাসের সঙ্গে ছিলেন। আলহামদুলিল্লাহ, যারা শেষ পর্যন্ত ছিলেন, তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি হাদিয়ার ব্যবস্থাও করা হয়েছিল।
এই অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি যে, মানুষ সাধারণত যে জিনিসের জন্য সামান্য হলেও ত্যাগ বা মূল্য দেয়, সেটিকে আরও বেশি গুরুত্ব দিয়ে ধরে রাখার চেষ্টা করে। অবশ্যই এর ব্যতিক্রম রয়েছে, আল্লাহ অনেক আন্তরিক বান্দাও রেখেছেন, যারা বিনামূল্যের দীনী শিক্ষাকেও অত্যন্ত গুরুত্ব দেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।
আল্লাহ তাআলা বলেন,
﴿وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى﴾
"তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।"
— সূরা আল-মায়িদাহ, আয়াত ২
রাসূল ﷺ বলেছেন,
"আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।"
— সহীহ বুখারী: ৬৪৬৪, সহীহ মুসলিম: ৭৮৩
আমরা দুনিয়ার প্রয়োজনের জন্য প্রতি মাসে কত কিছুতেই না ব্যয় করি—মোবাইল রিচার্জ, ইন্টারনেট, পোশাক, ঘোরাঘুরি কিংবা অন্যান্য প্রয়োজন। সেখানে দীন শেখা, আমল করা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সুন্দর পরিবেশে নিজেকে ধরে রাখার জন্য সামান্য সহযোগিতা করতে হলে অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই। প্রত্যেকে নিজের অবস্থান থেকে বিষয়টি ভেবে দেখতে পারি।
এই ৫০ টাকা কোনো ব্যবসা বা লাভের উদ্দেশ্যে নয়। বরং পুরো কার্যক্রমটি সুন্দরভাবে পরিচালনা করা, সময় ও শ্রমের মূল্যায়ন, নিয়মিত পড়া নেওয়া, তদারকি করা এবং বোনদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখার জন্য রাখা হয়েছে।
আবারও বলছি, কাউকে কোনোভাবেই বাধ্য করা হচ্ছে না। যাদের ইচ্ছা ও সামর্থ্য আছে, তারা যুক্ত হবেন। আর যাদের কোনো অসুবিধা রয়েছে, তাদের প্রতিও আমার আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।
আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে খালিস করে দিন, আমাদেরকে দীন শেখা ওal তার উপর নিয়মিত আমল করার তাওফিক দান করুন এবং এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করুন।
আমীন।
*owner Tisha Akter