16/06/2025
আল্লাহ তায়ালা দুনিয়াকে বানিয়েছেন বিশাল পরীক্ষাকেন্দ্র।আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন -
আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়,ক্ষুধ। এবং (তোমাদের) জানমাল ও ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে।আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন।
( সূরা বাকারা,আয়াত:১৫৫)
'পরীক্ষা' হিশেবে জীবনের এই যে নানামুখী সমস্যা ও সংকট, এগুলো হলো আগুনের মতো। আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন আর লোহার সম্পর্ক যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর ও উপকারী কিছু তৈরি করা, আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলোও বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তাঁর কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন।
নবি-রাসুলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই।
(বেলা ফুরাবার আগে)