Al Furqan Dawah & Research Institute

Al Furqan Dawah & Research Institute A religious research-based institution dedicated to presenting the truth and eliminating falsehood.

পবিত্র রমজান আমাদের জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া ও ইবাদতের এক বিশেষ সুযোগ নিয়ে আসে। এই বরকতময় মাসকে সঠিকভাবে গ্রহণ ও কাজে...
16/01/2026

পবিত্র রমজান আমাদের জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া ও ইবাদতের এক বিশেষ সুযোগ নিয়ে আসে। এই বরকতময় মাসকে সঠিকভাবে গ্রহণ ও কাজে লাগানোর জন্য প্রয়োজন যথাযথ প্রস্তুতি।
রমজানের আগে নিজের আমল, নিয়ত ও জীবনযাপনকে প্রস্তুত করার লক্ষ্যেই আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউট আয়োজন করতে যাচ্ছে—
❝রমজান প্রস্তুতি কর্মশালা❞।

সবার জন্য উন্মুক্ত এই কর্মশালায় অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক আমন্ত্রণ। বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে ইনশাআল্লাহ।

কুরআন মশকের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসিক জাগরণী মজলিসের আয়োজন — আমরা যাদের উত্তরসূরি।
02/01/2026

কুরআন মশকের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসিক জাগরণী মজলিসের আয়োজন — আমরা যাদের উত্তরসূরি।

আলহামদুলিল্লাহ!অতি অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয় বই “মন্দির ছেড়ে মসজিদে”–এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।পাঠকদের ভালোবাসা ...
29/12/2025

আলহামদুলিল্লাহ!
অতি অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয় বই “মন্দির ছেড়ে মসজিদে”–এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
পাঠকদের ভালোবাসা ও আগ্রহই আমাদের এই পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরিমার্জনা।

দুআ ও সহযোগিতা কামনা করছি—আল্লাহ তাআলা যেন বইটিকে হেদায়াতের মাধ্যম হিসেবে কবুল করেন। আমিন!

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন :
01571-051152 (WhatsApp)

মানুষ যখন তার পূর্বসূরিদের চিনতে ব্যর্থ হয়, তখন কালের প্রবাহে সে ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের আত্মমর্যাদাবোধ ও স্বতন্ত্র ...
28/12/2025

মানুষ যখন তার পূর্বসূরিদের চিনতে ব্যর্থ হয়, তখন কালের প্রবাহে সে ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের আত্মমর্যাদাবোধ ও স্বতন্ত্র চেতনা। সেই শূন্যতায় বাসা বাঁধে ভিনদেশি—বিশেষত পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। আজকের সময়ে নানা ধরনের দ্বীনি প্রোগ্রাম আয়োজন করা হলেও, সেখানে আমাদের গৌরবোজ্জ্বল পূর্বসূরিদের আলোচনা খুবই সীমিত। ফলে অজানাই থেকে যায় ইসলামের জন্য তাঁদের ত্যাগ, কুরবানি, আত্মমর্যাদা ও আপসহীন চেতনার ইতিহাস।

অথচ পূর্বসূরিদের জানা, তাঁদের আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করা আজ সময়ের এক অনিবার্য দাবি। এই প্রয়োজনবোধ থেকেই আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন—মাসিক জাগরণী মজলিস : “আমরা যাদের উত্তরসূরি”।

এই মজলিসে আলোচিত হবে আমাদের ইতিহাসের সেইসব দীপ্তিমান মানুষদের জীবন ও সংগ্রাম, যাদের কাঁধে ভর করেই আজকের আমরা দাঁড়িয়ে আছি।
এ মহতী ও চিন্তাজাগানিয়া আয়োজনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ।

আসুন, আমরা আমাদের শিকড়কে নতুন করে চিনে নেই, আত্মপরিচয় ও চেতনাকে জাগ্রত করি।

24/12/2025

আলহামদুলিল্লাহ!
অতি অল্প সময়ের মধ্যেই আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় গ্রন্থ “মন্দির ছেড়ে মসজিদে”–এর তৃতীয় সংস্করণ।
পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় এ নতুন সংস্করণে লেখক যুক্ত করেছেন আরও নতুন নতুন তথ্য, বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ সংযোজন, যা বইটিকে করেছে আগের চেয়ে আরও সমৃদ্ধ ও প্রাঞ্জল।

আমরা আশা রাখি, পাঠক ও শুভানুধ্যায়ীরা বইটি সংগ্রহ করে উপকৃত হবেন এবং অন্যদের মাঝেও পৌঁছে দেবেন। আল্লাহ তায়ালা এ প্রচেষ্টাকে কবুল করুন।
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন।
01571-051152 (WhatsApp)

...সেদিনের সেই কিশোরটিই হচ্ছেন ডা. আবদুর রহমান আস সুমাইত রাহিমাহুল্লাহ—যার একক উদ্যোগে আজ প্রায় আফ্রিকার ১১ মিলিয়ন অর্থা...
16/12/2025

...সেদিনের সেই কিশোরটিই হচ্ছেন ডা. আবদুর রহমান আস সুমাইত রাহিমাহুল্লাহ—যার একক উদ্যোগে আজ প্রায় আফ্রিকার ১১ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ১০ লক্ষ মানুষ ইসলামের আলোতে আশ্রয় পেয়েছে। তিনি এককভাবে ১৫,০০০-এর বেশি এতিমের অভিভাবকত্ব করেছেন এবং তাদের হাফেজ, আলেম, দাঈ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কূটনীতিক হিসেবে গড়ে তুলেছেন। তিনি শুধু এতিমদের দায়িত্বই পালন করেননি, বরং নিজ উদ্যোগে- ৫৭০০-এর বেশি মসজিদ নির্মাণ করেছেন, প্রায় এক কোটি কুরআনুল কারিম ছাপিয়ে বিতরণ করেছেন, প্রায় ৯০০টি স্কুল, ৪টি বিশ্ববিদ্যালয়, ৮৪০টি মাদরাসা, ৯,৫০০-এর বেশি গভীর কূপ ও ১২৪টি হাসপাতাল নির্মাণ করেছেন।আফ্রিকার ২৯ টি দেশে অনবরত সেবাকার্য পরিচালনা করেছেন। প্রায় দুই মিলিয়ন রোজাদারকে ইফতার করিয়েছেন। অফ্রিকার বিভিন্ন ভাষায় ষাট কোটির উপরে বই পুস্তক বিতরণ করেছেন।...

আফ্রিকার বন্ধু বই থেকে।
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন :
01571-051152 (WhatsApp)

আলহামদুলিল্লাহ! আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে — দাঈদের জীবন ও কর্ম সিরিজের প্রথম বই, "আফ্রিকার বন্ধ...
15/12/2025

আলহামদুলিল্লাহ!
আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে — দাঈদের জীবন ও কর্ম সিরিজের প্রথম বই, "আফ্রিকার বন্ধু : ডা. আবদুর রহমান আস সুমাইত রাহিমাহুল্লাহ — জীবন ও কর্ম। "

বইটির—
সংকলক : নাসির উদ্দিন আমিন
প্রকাশক : আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউট
পৃষ্ঠা :৩২
নির্ধারিত মূল্য : ৩০

বইটি নিতে যোগাযোগ করুন :
01571-051152 (WhatsApp)

09/12/2025

আবূ সাঈদ খুদরী রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ’’তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন গর্হিত কাজ দেখবে, সে যেন তা নিজ হাত দ্বারা পরিবর্তন করে দেয়। যদি (তাতে) ক্ষমতা না রাখে, তাহলে নিজ জিভ দ্বারা (উপদেশ দিয়ে পরিবর্তন করে)। যদি (তাতেও) সামর্থ্য না রাখে, তাহলে অন্তর দ্বারা (ঘৃণা করে)। আর এ হল সবচেয়ে দুর্বল ঈমান।

‎(আহমাদ ১১০৭৪, মুসলিম ১৮৬)

‎মক্তবের প্রয়োজনীয়তা‎— সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.‎‎মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহিম...
07/12/2025

‎মক্তবের প্রয়োজনীয়তা
‎— সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.

‎মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ মাদরাসার স্নাতকদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলেন—

‎“মাফ করবেন, আমি এখন আরবি মাদরাসার প্রসারের অতিরিক্ত পক্ষপাতি নই—যে গ্রামে গ্রামে দাওরায়ে হাদিস খুলে ফেলতে হবে বা বোখারী শরীফ সর্বত্র খতম করতে হবে। বরং আমার দৃষ্টিতে মক্তবের প্রয়োজনীয়তা তার চেয়েও অনেক বেশি।

‎মক্তব মুসলমানদের দীনের প্রাথমিক বিষয়াবলি শেখায়, মাতৃভাষা রক্ষা করে, দীনিয়াতের মৌলিক জ্ঞান দেয়, হালাল–হারামের বোধ তৈরি করে এবং সর্বোপরি কুফরি–ঈমান, তাওহীদ–শিরকের মৌলিক পার্থক্য জানিয়ে দেয়।”

‎ “আমরা এখানে বসে আছি; অথচ ভারত দ্রুত বদলে যাচ্ছে। সবকিছু জাতীয়করণ হয়ে যাচ্ছে।সাধারন ইউনিভার্সিটিগুলোর পর এখন মুসলিম ইউনিভার্সিটির পালা। আগামীকাল মাদরাসাগুলোর পালাও আসতে পারে। এ পরিস্থিতিতে মক্তব প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তাই গ্রাম-গঞ্জ সর্বত্র মক্তবের জাল বিছিয়ে দিন।”

‎ “মসজিদকে মুসলমানের জীবনের কেন্দ্রবিন্দু বানান। পরিবর্তনের যে শেষ ঢেউ আসবে, তার সর্বশেষ গন্তব্য হবে মসজিদ। তাই আপনারা এমন জায়গায় কাজ করুন, যেখানে সেই ঢেউ পৌঁছতে সময় লাগবে অথবা পৌঁছাতে পৌঁছাতে কেয়ামত এসে যেতে পারে।

‎সুতরাং মসজিদকেন্দ্রিক কার্যক্রম বাড়ান এবং প্রচুর সংখ্যায় মক্তব প্রতিষ্ঠা করুন।”

‎ এ বিষয়ে একদমই দ্বিধায় পড়বেন না—যে আপনি মাদরাসায় উচ্চ জ্ঞান, বড় বিদ্যা ও তত্ত্ব পড়েছেন, অথচ এখন শিশুদের পড়াচ্ছেন, গ্রামীণ মানুষদের সঙ্গে কথা বলছেন। এতে আপনার ইলম নষ্ট হচ্ছে—এমন ভাবনা কখনো মনে আনবেন না। কারণ, আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং ইসলামের হিফাজত।

‎সূত্র:
‎পা জা সুরাগে জিন্দেগী, পৃ. ১৪৩–১৪৪
‎বক্তৃতির সময়: মুহাররম ১৩৯৩ হি. / ২ মার্চ ১৯৭৩ ঈ.
‎ জামেয়া রহমানী খানকাহ, মুঙ্গের ( ঈষৎ পরিমার্জিত)

আলহামদুলিল্লাহ!আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউটের দাওয়াহ ও গবেষণা বিভাগ এবং লাইব্রেরি—সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. স্টাড...
02/12/2025

আলহামদুলিল্লাহ!
আল ফুরক্বান রিসার্চ ইনস্টিটিউটের দাওয়াহ ও গবেষণা বিভাগ এবং লাইব্রেরি—সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. স্টাডি সেন্টারে নতুন কিছু বই যুক্ত হয়েছে।

স্টাডি সেন্টারে বসে আপনি এই বইগুলো পড়তে পারবেন এবং নির্ধারিত শর্ত মেনে বাড়িতেও নিয়ে পড়ার সুযোগ পাবেন।

আপনি চাইলে দাওয়াহ ও গবেষণা বিভাগ এবং স্টাডি সেন্টারের জন্য বই দান করতে পারেন।

যোগাযোগ: 01571-051152 (WhatsApp)

নতুন কিছু বই— সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. স্টাডি সেন্টারের জন্য।
01/12/2025

নতুন কিছু বই— সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ. স্টাডি সেন্টারের জন্য।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Furqan Dawah & Research Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share