26/06/2026
আজকে দিনে সেক্রিফাইস গারো ব্যাপ্টিষ্ট মন্ডলীর জন্য আনন্দের একটা দিন। উপাসনায় নতুন বক্তা ছিলেন সিইএস এর ভাইস প্রেসিডেন্ট ডিকন যাকোব নকরেক। সেক্রিফাইস মন্ডলীর হয়ে অবগাহন হলো ভাই আনন্দ ম্রং এবং বোন চিংবিয়া চিরান। অবগাহন পরিচালনা করেন পাষ্টর রক্তিম চিসিম। ভাই আনন্দ ম্রং আর বোন চিংবিয়া চিরানকে আজকেই পিতা পুত্র ও পবিত্র আত্মা নামে সেক্রিফাইস মন্ডলীতে মন্ডলীর সদস্য ভুক্ত হিসাবে গ্রহণ করা হল।