দ্বীনি কথোপকথন

দ্বীনি কথোপকথন This is a religious based page which provides islamic principles

একজন আলেম উপদেষ্টা হওয়ায় কি ধরনের ক্ষতি হয়েছে জানেন কি?একজন ডক্টর/প্রফেসর/শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম খালিদ হোসাইন সাহে...
29/06/2025

একজন আলেম উপদেষ্টা হওয়ায় কি ধরনের ক্ষতি হয়েছে জানেন কি?

একজন ডক্টর/প্রফেসর/শাইখুল হাদিস আল্লামা আ.ফ.ম খালিদ হোসাইন সাহেব দাঃ বাঃ

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায় কি লাভ হয়েছে? নাকি ক্ষতি হয়েছে? নিম্নে বিস্তারিত - উপস্থাপন করা হলো-

১। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ কে ইমাম হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
২। হজ্জের দূর্নীতি বন্ধ এবং খরচ কমিয়ে সহজ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৩। এতদিন চাঁদ কমিটি পরিচালক ছিল, যারা দ্বীনের জ্ঞান হীন লোকজন অথচ এখন দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম পেয়েছি। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৪। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এতদিন যারা পরিচালনা করে এসেছে তারা অধিকাংশ মন ইসলামিক পারসন ছিল। এখন আমরা আলেমুল আমার মাধ্যমে শিক্ষিত সমাজ দিনের জ্ঞান রাখি মন শিক্ষাবিদ গবেষক তাদেরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৫। এমন একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণ আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করতে পেরেছি। কাজের মধ্যে বিশ্ব ওআইসি তে বাংলাদেশের গ্রান্ট মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারাকাতুহু কে পাঠানো হয়েছে। এটা একমাত্র আমাদের ধর্ম উপদেষ্টা কারণে হয়েছে হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৬। এমন একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে
বাংলাদেশের স্কুল শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রাইমারি স্কুলে হাই এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক একজন আলেম হতে হবে এমন আইন করেছে আলহামদুলিল্লাহ।

একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ায়!
৭। এমন একজন আলেম ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে
উপদেষ্টা পরিষদে একজন হুজুরকে বসালেন।
ফলাফলঃহজ্ব ম্যানেজমেন্ট ও সার্ভিসে এশিয়াতে ১ম হলো।সিদ্ধান্ত আপনাদের হুজুরদের বাকি সকল সেক্টরে বসাবেন কিনা।

অতএব আমরা উলামায়ে কেরাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রতিটি সেক্টরে উন্নয়নের জোয়ার হবে ইনশাআল্লাহ।

তাই আপনারা সকলে দুর্নীতি বন্ধ হত্যা বন্ধ করতে চাঁদাবাজি বন্ধ করতে ধর্ষন বন্ধ করতে ওলামায় কেরামকে ক্ষমতায় আনতে হবে ইনশাআল্লাহ।

আরো ইত্যাদি ইত্যাদি রয়েছে সবগুলো বর্ণনা করতে পারলাম না তাই দুঃখিত দোয়ার দরখাস্ত।@ কালেক্টেড ইলিয়াস হোসেন

26/06/2025

আল্লাহ্‌ তাআলার বাণীঃ নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন মু’মিনদের থেকে তাদের জান ও তাদের মাল এর বিনিময়ে যে, অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, কখনও হত্যা করে এবং কখনও নিহত হয়। তাওরাত, ইঞ্জীল ও কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। আল্লাহর চাইতে নিজের ওয়াদা অধিক পালনকারী আর কে আছে? সুতরাং তোমরা আনন্দ কর তোমাদের সে সওদার জন্য যা তোমরা তাঁর সাথে করেছ। আর তা হল বিরাট সাফল্য। তারা তওবাকারী, ‘ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোযাদার, রুকু’কারী, সিজদাকারী, ভাল কাজের আদেশদাতা, মন্দ কাজে বাধা প্রদানকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হিফাযতকারী; (এসব গুণে গুণান্বিত) মুমিনদেরকে আপনি খোশখবর শুনিয়ে দিন। (আত-তওবা ১১১-১২) ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বলেন, ---- অর্থ (আল্লাহ্‌র) আনুগত্য।

21/06/2025

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏

ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সলাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।
(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)

19/06/2025

রাসুলুল্লাহ সাঃ এরশাদ করেন,"ইন্না মাল আমালু বিন নিয়াত" অর্থাৎ প্রত্যেক কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে। ( বুখারী)

This is a religious based page which provides islamic principles

Address

Palashbari, Gaibandha
Dhaka
5730

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি কথোপকথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share