16/06/2026
📢 #কাতারে_প্রবাসী_ভাইদের_জন্য_জরুরি ⛔সতর্কবার্তা: আইডি বাতিল হলে দেশত্যাগের সময়সীমা পরিবর্তন!
🇶🇦কাতারে বসবাসরত সকল প্রবাসী ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MoI) রেসিডেন্স পারমিট (RP) বা কাতার আইডি (QID) বাতিলের পর দেশত্যাগের সময়সীমায় বড় পরিবর্তন এনেছে।
➡️ নতুন নিয়ম কী?
আগে আইডি বাতিল হওয়ার পর দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় পাওয়া যেত। কিন্তু বিমানবন্দর পাসপোর্ট বিভাগের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে আইডি বাতিল হওয়ার পর মাত্র ১৪ দিনের মধ্যে নিজের দেশে চলে যেতে হবে অথবা নতুন ভিসার ব্যবস্থা করতে হবে।🔹 সময় পার হলে জরিমানা:আইডি বাতিলের পর এই ১৪ দিনের (Grace Period) মধ্যে কাতার ত্যাগ না করলে, পরবর্তী প্রতিদিনের জন্য ১০ রিয়াল করে জরিমানা গুণতে হবে।
🛫🔹 এয়ারপোর্টে যাওয়ার আগে করণীয়:যাঁদের আইডি বাতিল হয়েছে, তাঁরা বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই Metrash2 অ্যাপের মাধ্যমে চেক করে নিন যে আপনার নামে কোনো ট্রাফিক জরিমানা বা ভ্রমণ নিষেধাজ্ঞা (Travel Ban) আছে কিনা। সব ক্লিয়ার করে তবেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হোন।আইন জানুন, আইন মেনে চলুন এবং যেকোনো ধরনের জরিমানা বা আইনি ঝামেলা থেকে মুক্ত থাকুন।
👉 তথ্যটি শেয়ার করে কাতার প্রবাসী অন্য ভাইদেরও জানার সুযোগ করে দিন।
⭐সকল প্রবাসী আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন...