ছাত্রীসংস্থা; ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ছাত্রীসংস্থা; ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রীসংস্থা; ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী আদর্শবাহী একটি ছাত্রী সংগঠন

02/08/2026

আর মাত্র ১ দিন বাকি!

#জুলাইয়ের_নাজরানা
#ছাত্রীসংস্থা_ঢাকা_বিশ্ববিদ্যালয়ের

01/08/2026

রং-তুলিতে জুলাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করে নিন।
আর মাত্র ২ দিন বাকি!

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/zeJRnLnvuQ5ntMby6

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ৪ এবং ৫ই আগস্ট ২ দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে- "জুলাইয়ের নাজরানা"স্...
31/07/2026

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ৪ এবং ৫ই আগস্ট ২ দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে-

"জুলাইয়ের নাজরানা"

স্থান: বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়: ৪-৫ ই আগস্ট, ২০২৬

আয়োজনে থাকবে:
- জুলাই প্রদর্শনী
- রং তুলিতে জুলাই প্রতিযোগিতা
- দেয়ালিকা প্রতিযোগিতা
- "Write the next Chapter"- আগামী ১০ বছরে কেমন বাংলাদেশ দেখতে চাই? বিষয়ক মতবিনিময় সভা
- "Mapping the July"শীর্ষক জুলাই স্মৃতিচারণ
- ডকুমেন্টারি প্রদর্শন
- সাংস্কৃতিক আয়োজন

রং তুলিতে জুলাই প্রতিযোগিতায় অংশ নিতে রেজিষ্ট্রেশন করুন-
https://forms.gle/zeJRnLnvuQ5ntMby6

বাস্তবায়নে:
সাওতুল ফানুন সাংস্কৃতিক গোষ্ঠী
আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়

#জুলাইয়ের_নাজরানা
#ছাত্রীসংস্থা_ঢাকা_বিশ্ববিদ্যালয়
#বাংলাদেশ_ইসলামী_ছাত্রীসংস্থা

শামসুন্নাহার হল ট্র্যাজেডি দিবস উপলক্ষেবাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিবৃতি২৩ জুলাই ২০০২,ঢাকা ব...
23/07/2026

শামসুন্নাহার হল ট্র্যাজেডি দিবস উপলক্ষে
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিবৃতি

২৩ জুলাই ২০০২,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কময় দিন। শামসুন্নাহার হল ট্র্যাজেডির এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী শিক্ষার্থীদের, যারা অন্যায়, অবৈধ দখলদারিত্ব এবং আবাসিক হলের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।

২০০২ সালে শামসুন্নাহার হলে ছাত্রদলের অছাত্র নেত্রীদের অবস্থান এবং জোরপূবর্ক প্রভোস্টের অপসারণকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের ধারাবাহিকতায় ২৩ জুলাই গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রদল হলে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। ওই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন এবং বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র আন্দোলনের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের ব্যাপক প্রতিবাদের মুখে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন আসে। এই ঘটনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে আজও স্মরণীয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মনে করে, একটি আবাসিক হল শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল; কোনো রাজনৈতিক প্রভাব, অবৈধ আবাসন কিংবা দখলদারিত্বের ক্ষেত্র হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বৈধ শিক্ষার্থীদের আবাসন অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম মৌলিক দায়িত্ব।

দুঃখজনকভাবে, শামসুন্নাহার হল ট্র্যাজেডির দুই দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও এ ঘটনার পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য বিচার আজও নিশ্চিত হয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার এবং সে সময় নির্যাতনের শিকার শিক্ষার্থীদের যথাযথ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই,ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে যেন আর কখনো অবৈধ দখল, গেস্টরুম, গণরুম কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের সংস্কৃতি ফিরে না আসে। দ্রুত একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও সেশনভিত্তিক আবাসন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বৈধ শিক্ষার্থীদের আবাসন অধিকার নিশ্চিতকরণ এবং সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সাবিকুন্নাহার তামান্না
সভানেত্রী,
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা
ঢাকা বিশ্ববিদ্যালয়

16/07/2026

"জুলাইয়ের নাজরানা"
কথা: সালসাবিল জান্নাত
সুর: নূরী জান্নাহ ফারিন

শিল্পী
তাসনুর জান্নাত তানহা
নাওরিন নাবিহা
উম্মে হানী

অডিও: ইনোভেশন স্টুডিও
কম্পোজার: আমির হামজা
ভিডিও সম্পাদনা: সুমাইয়া ফাহমিদা

‌বি‌শেষ কৃতজ্ঞতা: আবদুল্লাহ আল নোমান
সা‌র্বিক তত্ত্বাবধান: মারুফা জান্নাত মাইশা

সূর্যের দিন এসে ঘন ঘোর আঁধিয়ারঅবশেষে তাড়ায় যেমনঘরে ঘরে আলো জ্বালেইসলামী ছাত্রীসংস্থা তেমন।দেখতে দেখতে আলোকিত এই কাফেলা অ...
15/07/2026

সূর্যের দিন এসে ঘন ঘোর আঁধিয়ার
অবশেষে তাড়ায় যেমন
ঘরে ঘরে আলো জ্বালে
ইসলামী ছাত্রীসংস্থা তেমন।

দেখতে দেখতে আলোকিত এই কাফেলা অতিক্রম করেছে গৌরবোজ্জ্বল ৪৮টি বছর। সুদূরপ্রসারী এক মহান লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে ৪৮ বছর আগে যে ক্ষুদ্র যাত্রার সূচনা হয়েছিল, আজ তা অসংখ্য মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে প্রতিষ্ঠিত। ঘর থেকে ঘরে, হৃদয় থেকে হৃদয়ে সত্য, নৈতিকতা ও দ্বীনের আলো পৌঁছে দেওয়ার অবিরাম প্রয়াসেই এগিয়ে চলেছে এই কাফেলা।

আজ সত্যের সারথি, আলোকিত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দীর্ঘ পথচলার প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি দিন বহন করে অসংখ্য ত্যাগ, সংগ্রাম, ধৈর্য, আত্মনিবেদন ও সাফল্যের অনন্য ইতিহাস। সেই ইতিহাস রচিত হয়েছে একদল নিবেদিতপ্রাণ মানুষের আন্তরিক প্রচেষ্টা, আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিরলস সাধনায়।
এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি প্রতিষ্ঠাকালীন সেই ১১ জন সত্যসন্ধানী অগ্রদূতকে, যাঁদের দূরদৃষ্টি, সাহস ও নিষ্ঠার ভিত্তিতেই আজকের এই সুবিশাল অভিযাত্রার সূচনা হয়েছিল। একই সঙ্গে সংগঠনের সাবেক ও বর্তমান সকল জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, পরামর্শদাতা এবং নীরবে অবদান রেখে চলা প্রতিটি মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা।

মহান আল্লাহর দরবারে দোয়া করি, বাংলাদেশের ছাত্রীসমাজের দ্বীন ও দুনিয়ার কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আরও কার্যকর ভূমিকা পালন করুক। এই সংগঠন যেন প্রতিটি ছাত্রীর জন্য আদর্শ, নৈতিকতা, জ্ঞানচর্চা ও মানবকল্যাণের এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা যেন এই সংগ্রামী কাফেলার প্রতিটি পদক্ষেপকে কবুল করেন, হকের পথে অবিচল রাখেন এবং এর মাধ্যমে সমাজ ও জাতির জন্য কল্যাণের দ্বার আরও প্রশস্ত করে দেন।

সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আল্লাহ তাআলা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার এই আলোকিত পথচলাকে আরও সমৃদ্ধ, ফলপ্রসূ ও বরকতময় করে দিন। আমীন।

শুভেচ্ছান্তে,
সাবিকুন্নাহার তামান্না
সভানেত্রী,
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা,
ঢাকা বিশ্ববিদ্যালয়

্রতিষ্ঠাবার্ষিকী
#বাংলাদেশ_ইসলামী_ছাত্রীসংস্থা

15/07/2026
সময়ের কঠিন পরীক্ষায়যাঁরা সাহসকে বেছে নিয়েছিলেন,অন্যায়ের সামনে নত হননি,স্বপ্ন দেখিয়েছেন একটি জাগ্রত আগামীসেই সকল জুল...
14/07/2026

সময়ের কঠিন পরীক্ষায়
যাঁরা সাহসকে বেছে নিয়েছিলেন,
অন্যায়ের সামনে নত হননি,
স্বপ্ন দেখিয়েছেন একটি জাগ্রত আগামী

সেই সকল জুলাই কন্যার প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া।

#চব্বিশের_বিপ্লব
ুলাই
#জুলাই_কন্যা_দিবস

01/07/2026

গণঅভ্যুত্থানের গীতিকা: জুলাইয়ের অদম্য নারীরা

Address

Dhaka
1000,NILKHET

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রীসংস্থা; ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share