Adan - আদন

Adan - আদন তিনি মানুষকে সৃষ্টি করেছেন ‘নুতফা’* থ?

09/01/2022

হায় আল্লাহ আমরা যে পরিমানে আনন্দ ফুর্তি করি😭

যে কারণে ফেরেশতা মীকাঈলের হাসি বন্ধ!!
আনাস ইবনু মালেক رضي الله عنه বলেন-

"রসুলুল্লাহ ﷺ জীবরাঈল عليهم السلام কে জিজ্ঞেস করলেন, আমি তো
মীকাঈল عليهم السلام কে কখনও হাসতে দেখলাম না।
তিনি বললেন- দোযখ সৃষ্টি হওয়ার পর থেকে এ পর্যন্ত মীকাঈল আর কখোনই হাসেনি!!"
আরবী ইববারাত:

أَنَّهُ سَأَلَ جِبْرِيلَ : مَا لِي لا أَرَى مِيكَائِيلَ يَضْحَكُ ؟ قَالَ جِبْرِيلُ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ ! " .
তথ্যসূত্র:
[ মুসনাদে আহমাদ:১৩৪৩,১৩৯২; কিতাব আয-যুহদ,ইবনু হাম্বল; পৃষ্ঠা : ১১৮,২২৯; কিতাবুর রিক্কাহ ওয়া বুকা,ইবনু আবীদ দুনিয়া:৪০৫;আত তামহীদ:৭১৫; সিফাতুন নার,ইবনু আবীদ দুনিয়া:২১৮;আশ শারীয়াহ, আজূরী:৯৪৮; আল উযমাহ:৩০২]
হাদীসটি মারফু এবং এর সনদগগত মান সহীহ।
যে ফেরেশতাদের উপর শরীয়ত নেই, যারা আল্লাহর বিশেষ হুকুম ও অনুগ্রহে থাকে দোযখের ভয়ে যদি তাদের হালত এই হয়, আমাদের অবস্থা কি হওয়া উচিৎ???
হায় আফসোস আমাদের কৃত কর্মের উপর!! রব্বানাগফির লানা, ওয়া আজিরনা মিনান না-র!(আমীন)

মুনাজাত-Munajat

09/01/2022

❝বিশেষ করে যুবকদের বলবো,হুজুরদের ঝগড়া আর রাজনীতিবিদদের ঝগড়া — এই দুই ঝগড়ায় তোমরা কেউ ঢুকবা না, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। নিজের বিবেক-বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করো।❞

ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।
মুনাজাত-Munajat
মুনাজাত--Munajat

কতো সুন্দর এবং পবিত্র ধর্ম
07/01/2022

কতো সুন্দর এবং পবিত্র ধর্ম

Halal is always beautiful মুনাজাত-Munajat মুনাজাত--Munajat
07/01/2022

Halal is always beautiful
মুনাজাত-Munajat
মুনাজাত--Munajat

07/01/2022

ইমাম গাযালি রহ. বলেন, হে প্রিয়! জেনে রেখো, কোনো পরনারী তোমার সামনে দিয়ে যাওয়ার সময় শয়তান কামনা করে যে, তুমি তার প্রতি দৃষ্টি দেবে। একটু দেখে নেবে যে, নারীটি কেমন। এরূপ পরিস্থিতিতে শয়তানের সাথে বিতর্ক জুড়ে দাও যে, আমি কেন দেখব? নারীটি যদি কুশ্রী হয় তাহলে আমি তো স্বাদহীন গুনাহে লিপ্ত হব। আর সুন্দরী হলে গুনাহ তো হবে, পাশাপাশি এই আফসোসও অন্তরে জন্ম নেবে যে, আহ! তাকে যদি আমি পেতাম! কিন্তু সকল নারীকে তো পাওয়া যায় না। সুতরাং অন্তরকে আফসোসের মধ্যে ফেলে দেয়ার মাঝে কী ফায়দা! এভাবে বিতর্ক করলে অন্তরই এ সিদ্ধান্তে পৌঁছে দেবে যে, দেখব না। গুনাহ করব না। মনকে আফসোসেও ফেলব না। মনের স্বস্তি দূর করে দেয়া বুদ্ধিমানের কাজ নয়।
মুনাজাত-Munajat

06/01/2022

#পুরুষেরা যেদিন 'পৌরুষ ' হারিয়েছে, নারীরা হারিয়েছে "হায়া"! 💔

এক আলিমের ঘটনা, একদিন তিনি শুক্রবারে জুমআর আগে খুতবা তৈরি করছিলেন। সামনে কিতাবপত্র নিয়ে পড়াশোনা করছেন, নোট করছেন। শাইখের ছেলে সেসময় বাবার পাশেই খেলাধুলা করছিল। বারবার বাবাকে ডিস্টার্ব করছিল, শাইখ ও ছেলের দুষ্টমিতে কাজে মন দিতে পারছিলেন না। এদিকে জুমআর সময় ও আর বেশী নেই।তাই তিনি একটা ম্যাগাজিন খুলে সেখানে একটা পৃথিবীর মানচিত্রের ছবি দেখলেন। তিনি ম্যাগাজিন থেকে মানচিত্রটি কেটে নিলেন। সেটাকে এলোমেলো ভাবে কয়েক টুকরা করে ছেলের হাতে দিয়ে বললেন,যাও এই মানচিত্রের টুকরাগুলো জোড়া লাগিয়ে আনো, দেখি পারো কি না!

শাইখকে অবাক করে দিয়ে তার ছেলে কয়েক মিনিট পরই মানচিত্রের টুকরা গুলো জায়গামতো বসিয়ে নিয়ে এলো। শাইখ তো অবাক! ছেলের প্রতিভায় রীতিমত মুগ্ধ। তিনি মনে করেছিলেন এই করতে তার অনেক সময় লাগবে, এই ফাকে তিনি নিজের কাজ শেষ করে ফেলবেন! কিন্ত ছেলে তো পুরো ফাটিয়ে দিলো। তিনি খুবই কৌতূহল নিয়ে ছেলেকে জিগ্যেস করলেন, তুমি এটা কিভাবে করলে? ছেলে জবাব দিলো, আসলে মানচিত্রের পেছনে একটা মানুষের ছবি ছিলো। আমি মানচিত্র জোড়া লাগাইনি, মানুষ টা কে জোড়া লাগিয়েছি। হাত,পা,মাথা জায়গামতো বসিয়ে দিয়েছি, এতে করে অপর পাশের পৃথিবীর মানচিত্রের ছবি টাও অটোম্যাটিক জায়গামতো জোড়া লেগে গেছে। শাইখ মনে মনে ভাবলেন, তিনি আজকের খুতবার টপিক পেয়ে গেছেন।

'When the man come together, the World also comes together '

সুতরাং এই ভাঙা পৃথিবী টাকে জোড়া লাগানোর জন্য উম্মাহর পৌরুষ ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় নেই।

আজকাল অনেকে নারীদের বিপথে যাওয়া নিয়ে কথা তোলেন। দেখুন ভাই মেয়েরা কিভাবে বিপথে যাচ্ছে, পর্দা ছেড়ে দিচ্ছে, ফাহেশা কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু এটা একদিনে হয় নি। যেসব নারীরা বিপথে যাচ্ছে, তাদের আগে তাদের পুরুষরা বিপথে গিয়েছে। বিপথে যাওয়া নারীরা হায়া হারানোর আগে, এসব নারীদের দেখভালের দায়িত্ব নেওয়া তাদের পুরুষেরা হায়া,গীরাহ,পৌরুষ হারিয়েছে।

যে ভাইগুলো বলছে নারীরা বিপথে যাচ্ছে, সেই একই ভাইয়েরা নিজেদের স্ত্রীদের সাথে সোস্যাল মিডিয়ায় ছবি আপলোড দিচ্ছে। সেই ছবি তার হোয়াটস এপ এর প্রফাইল পিকচার হচ্ছে। তাই যাদের কাছেই তার ফোন নাম্বার আছে, তাদের কাছে এখন তার স্ত্রীর ছবি ও আছে। প্রতিদিন তার স্ত্রীর ছবি অন্যরা দেখছে।

এক ভাই একদিন আমার কাছে এলেন, তার স্ত্রীকে নিয়ে। হাসতে হাসতে নিজের স্ত্রীকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে। আমি বিব্রত হয়ে কোনোমত সালাম দিলাম। কিন্ত্ সেই মহিলা হাসতে হাসতে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আর পাশে স্বামী নির্লজ্জ এর মতো তখনো হাসিমুখে দাড়িয়ে আছে। আমি কাকে দোষ দিব? পৌরুষ হীন এই ভাই কে? নাকি তার,স্ত্রীকে?

রাসুলুল্লাহ সাঃ বলেছেন, এমন তিন ব্যাক্তি আছে, যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কিয়ামতের দিন তাকাবেন না। তারা হচ্ছে, ১/যে পিতামাতার অবাধ্য, ২/যে নারী বেশভূষায় পুরুষের অনুকরণ করে, ৩/ দাইয়ুস ব্যাক্তি। (নাসাঈ-২৫৬২)
এখানে দাইয়ুস হলো সেই পুরুষ, যে তার অধীনস্হ নারীদের (মা,বোন,স্ত্রী,মেয়ে) ব্যভিচার, ফাহেশা কাজে বাধা দেয় না তারা পর্দা করছে না, এটা তার গায়ে লাগে না। তার স্ত্রী পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলছে, এতে তার গা জ্বলে না। সে এমন ব্যাক্তি, যে তার পৌরুষ হারিয়েছে। এই উম্মাহর একজন রিজাল( সত্যিকারের পুরুষ) উমর ইবনুল খাত্তাব(রাঃ) তখন ও পর্দার আয়াত নাযিল হয় নি। তিনি আল্লাহর রাসুল সাঃ এর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসুলুল্লাহ সাঃ! আপনার কাছে ভালোমন্দ সব ধরনের লোকেরা আসে। আপনি যদি আপনার স্ত্রীদের পর্দা করার আদেশ দিতেন। বাইরের কেউ উম্মুল মুমিনীদের দেখবে, উমর ইবনুল খাত্তাব(রাঃ) কাছে এটা পছন্দ হচ্ছিল না। ওয়াল্লাহি! স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা, এরপর পর্দার বিধান নাযিল করে আসমান থেকে কুরআন পাঠালেন( সুরাহ আহযাবের ৫৩ নং আয়াত) নবি নয়, কিন্তু উম্মাহর একজন সত্যিকারের রিজাল, একটা মতামত দিয়েছেন, যার সমর্থনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কুরআন নাযিল করেছেন। এমনই ছিলো উম্মাহর পুরুষেরা, তারাই ছিলো Real man

আরেকবার তো একজন আলিম আমাকে( মোহাম্মদ হোবলস) বলেছেন, ভাই! আপনার দাওয়া ভিডিও তে নারীদের আনেন না কেন? আপনার উচিত নারীদের কে ও নিয়ে আসা। আমি বিস্মিত হই, হতবাক হয়ে চেয়ে আছি, এ কি বলছেন আপনি? আচ্ছা আপনি মেনে নিবেন? আপনার স্ত্রী আমার সাথে বসে খোসগল্প করছে? হাসাহাসি করছে? আর সেটা ভিডিও হচ্ছে, সারা দুনিয়ার মানুষ তা দেখছে!!

আমাদের নারীরা হায়া হারানোর আগে উম্মাহর পুরুষ রা হায়া হারিয়েছে। হায়া এটা কোনো সহজ বিষয় নয়। সমস্ত ইংরেজি ভাষায় এমন কোনো শব্দ নেই, যেটা এই হায়া শব্দটার যথার্থ অর্থ প্রকাশ করতে পারে! ওলামারা বলেন, যার অন্তরে হায়া নেই, তার মরে যাওয়াই শ্রেয়।

আর আজ এই উম্মাহর পুরুষ রা হায়া হারিয়েছে, সাথে তাদের অধীনস্হ নারীরাও বিপথে গিয়েছে। এই উম্মাহকে আবার তার আগের অবস্থায় জুড়ে দিতে হলে, আগে এই উম্মাহর পুরুষ দের সত্যিকারের পুরুষ হয়ে উঠতে হবে।

-মোহাম্মদ_হোবলস এর লেকচার থেকে নেওয়া।

©সংগৃহিত
মুনাজাত-Munajat
মুনাজাত--Munajat

06/01/2022

কিছু টিভি চ্যানেল তালেবানের বিরুদ্ধে লেগেছিল।এখনো আছে।
তারা অপ্রচার করেছিল তালেবান নাকি মাদক বিক্রি করে তাদের অর্থের যোগান দিতো।
কিন্তু কিছু দিন আগে তালেবানরা হাজার হাজার লিটার মদ পানিতে ফেলে দিছে।এই নিউজ তাদের চোখেও পড়ে না।কাঠের চশমা পড়ে আছে চ্যানেলগুলো

আল্লাহর দিকে ফিরে এসো
05/01/2022

আল্লাহর দিকে ফিরে এসো

01/01/2022

31/12/2022
রীতিমতো সেদিনও কানে হেডফোন লাগিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম।হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙ্গে গেল।
ওল্লাহি মনে হচ্ছিল বাহিরে আকাশ থেকে আগুনের গোলা পড়ছে আর বিকট শব্দ হচ্ছে এবং মানুষগুলো চিৎকার করছে।মনে হচ্ছিল কেয়ামত শুরু হয়ে গেছে।বুকের ভেতরটা ভয়ে কেমন কোনঠাসা হয়েছিল।
ফোনটা বের করে সময়ের দিকে তাকালাম দেখলাম রাত ১২ঃ০০ টা বাজে।

পরক্ষনেই মনে হলো আজকে থার্টি ফার্স্ট নাইট।
কিন্তু বিশ্বাস করেন আর নাই করেন।শব্দটা এমন শুনা গেছে মনে হচ্ছে তাদেরকে জাহান্নামের আযাব দেয়া হচ্ছে আর তারা বাচার জন্য চিৎকার করছে।

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন।
আমাদের পাপ গুলা ক্ষমা করুন।
আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারব না।

31/12/2021

সাওবান (রা:) থেকে বর্ণিত: নবী সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন: আমি আমার উম্মতের কিছু দল সম্পর্কে নিশ্চিত জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবে। মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান (রা:) বলেন, হে আল্লাহর রাসূল! তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বলেন: তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতই ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক যে, একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। (সুনানে ইবনে মাযাহ ৪২৪৫)

শুধু পর্ণ আসক্তি নয়।সুন্দর চরিত্র গঠনের জন্যও এই দোয়া পড়তে পারেন।
29/12/2021

শুধু পর্ণ আসক্তি নয়।সুন্দর চরিত্র গঠনের জন্যও এই দোয়া পড়তে পারেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Adan - আদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share