29/05/2025
২০ মিনিটের সোনালী বিনিয়োগ-স্রষ্টায় হোক প্রশান্তিঃ
পরীক্ষা শেষ, ছুটি ও বাড়ি ফেরার আনন্দ শুরু।আমাদের ৬০-৭০ বছরের জীবনের উন্নতির জন্য আমরা নানা প্রচেষ্টা করি।কিন্তু মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কি আমরা সামান্যতমও ভাবি?অথচ আমাদের জন্য প্রতিটি দিনের ২৪ ঘণ্টা অত্যন্ত মূল্যবান। আল্লাহ তাআলা বলেন— “নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।” (সূরা আসর)
এই আয়াত আমাদের একটি গভীর বার্তা দেয়—সময়ের প্রতিটি মুহূর্তই যেন একটি পরীক্ষা।তাই ছুটির এই অবসরে দুনিয়ার কাজের পাশাপাশি অন্তত প্রতিদিন ২০ মিনিট আল্লাহর জন্য রাখা উচিত।কুরআন তিলাওয়াত, হাদীস পাঠ, নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে মসৃণ ও পবিত্র করে তুলতে পারি।আমরা জানি, সময় একবার চলে গেলে তা আর ফেরে না। তাই আসুন, কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের অন্তর। ছুটির এই সময় হোক আত্মশুদ্ধি, ইলম অর্জন এবং আখিরাতের পথে এক সুন্দর পদচারণা।সত্যিকারের জ্ঞানী তো তিনিই, যিনি ছুটির সময়ও আল্লাহকে ভুলে যান না।
✍️আসাদুজ্জামান সামি
সিই-৫৫(পুরশৈলী)