Rahmania Qawmia And Hafizia Madrasha.

Rahmania Qawmia And Hafizia Madrasha. একটি আদর্শিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।

27/07/2025

জাতিসংঘ কখনোই মুসলিমদের পক্ষে কাজ করে না বরং মুসলিম নিধন এবং মুসলিম রাষ্ট্রগুলোকে নিশ্চিহ্ন করাই তাদের মূল লক্ষ্য তার প্রমাণ, গাজায়, সিরিয়ায়,

08/07/2025

আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিতাকে গালমন্দ করে সে অভিশপ্ত, যে আপন মাকে গালমন্দ করে সে অভিশপ্ত, যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জন্তু জবাই করে সে অভিশপ্ত, যে ব্যক্তি জমির সীমানা বদলে দেয় সে অভিশপ্ত, যে ব্যক্তি ইচ্ছে করে অন্ধকে ভুল পথ দেখিয়ে দেয় সে অভিশপ্ত, যে ব্যক্তি পশু কামে লিপ্ত হয় সে অভিশপ্ত। যে ব্যক্তি লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের কর্মে (সমকামিতায়) জড়ায় সেও অভিশপ্ত।

08/07/2025

ছোট হোক বা বড়, তুমি সব ধরনের গুনাহ পরিহার করে চলো আর এটাই হলো তাকওয়া। তুমি কাটাযুক্ত পথের পথিকের মত খুব সাবধানে পা ফেলবে, যেন তোমার পায়ে গুনাহের কাটা না ফোটে। তুমি সামান্য থেকে সামান্য ছোট গুনাহকেও তুচ্ছ মনে করবে না। কারণ ছোট ছোট পাথরকনাই এক সময় পাহাড়ে পরিণত হয়।

25/05/2025

ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, গুনাহের মূল উৎস হলো তিনটি- (১)অহংকার। এই অহংকারের কারণেই শয়তান শয়তানে পরিণত হয়েছে। ( ২) লোভ। এই লোভের ফলেই শয়তান আদম (আঃ) কে জান্নাত থেকে বের করেছে। (৩) হিংসা। এই হিংসার মাধ্যমেই শয়তান আদম আ.-এর এক সন্তানের মাধ্যমে আরেক সন্তানকে হত্যা করেছিল। সুতরাং যারা এই তিনটি উৎস কে নিয়ন্ত্রণ করতে পারবে, তারা সকল অকল্যাণ থেকে মুক্ত থাকতে পারবে। যেমন কুফরি সৃষ্টি হয় অহংকার থেকে। গুনা বা নাফরমানীর সৃষ্টি লোভ থেকে। আর জুলুম ও অত্যাচারের সৃষ্টি হিংসা থেকে।

21/05/2025

আবু ইমরান আল জুনি বলেন নাওফ আল বিক্কালি রহিমাহুল্লা বলেছেন, একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তি মাছ শিকার করতে বের হলো। কাফের ব্যক্তি জাল ফেলতে লাগলো এবং তার দেবতাদের স্মরণ করতে লাগলো। তার জাল ভরে মাছ উঠতে লাগলো। আর মমিন ব্যক্তি জাল ফেলতে লাগলো আর আল্লাহকে স্মরণ করতে লাগলো। কিন্তু তার জালে কোন মাছ উঠে আসছিল না। তারা উভয়ে সূর্যাস্ত পর্যন্ত মাছ শিকার করল মমিন ব্যক্তিটি একটিমাত্র মাছ শিকার করতে পারলো। সে মাছটি হাত দিয়ে ধরল কিন্তু পরক্ষনেই মাছটি নড়ে উঠলো এবং পানিতে পড়ে গেল। মমিন ব্যক্তিটি ফিরে এলো, তার হাতে কোন মাছ ছিল না। আর কাফের ব্যক্তিটি ফিরে এলো তার নৌকা ভর্তি মাছ। তখন মুমিন ব্যক্তির ফেরেশতা আশাহত হল এবং বলল, হে আমার রব, আপনার এই মুমিন বান্দা আপনাকে ডেকেছে, অথচ সে খালি হাতে ফিরে এসেছে। আর আপনার কাফের বান্দা তার নৌকা ভর্তি মাছ নিয়ে ফিরেছে। আল্লাহ তাআলা মোমেন ব্যক্তির ফেরেশতা কে বললেন,, এদিকে এসো। আল্লাহ তাআলা তাকে জান্নাতে মুমিন বান্দার বাসস্থান দেখালেন। তারপর বললেন, আমার মমিন বান্দা এখানে আসার পর সবকিছুর কষ্ট ভুলে যাবে। তারপর ফেরেশতাকে জাহান্নামে কাফেরের বাসস্থান দেখালেন এবং বললেন, সে দুনিয়াতে যা কিছু অর্জন করেছে তা কি এখানে তার কোন কাজে আসবে?,, ফেরেশতা বলল, না, আল্লাহর কসম! হে আমার রব। তার কোনো কাজে আসবে না।

19/05/2025
13/05/2025

বালিকা মাদরাসার ছোট্ট শিশুরা পরীক্ষা দিচ্ছে

10/05/2025

ইনশাআল্লাহ আগামী ১১/০৫ / ২০২৫ইং রোজ রবিবার রহমানিয়া কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার বালিকা শাখার ১ ম সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে অতএব ছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনার সন্তানকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত করে পরীক্ষায় অংশগ্রহণে করানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল

Address

Patchim Charkali, Bheduriya, Bhola Sadar Bhola
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahmania Qawmia And Hafizia Madrasha. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share