25/04/2025
"আধুনিকতা নয়, এই তো মূল্যবোধের পতন!"
আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে ন্যায়ের কথা বলা 'ব্যাকডেটেড', আর অন্যায়কে মেনে নেওয়া 'মডার্ন' হওয়ার চিহ্ন! প্রযুক্তির উৎকর্ষ যত বাড়ছে, ততই যেন হারিয়ে যাচ্ছে মানবিকতা, লজ্জা, সততা আর সত্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
"তোমরা যখন দেখবে লজ্জা চলে গেছে, তখন বুঝে নিও মানুষ যা খুশি তাই শুরু করেছে "
(বুখারী, হাদীস: ৬১২০)
আজ আমরা সেই যুগে দাঁড়িয়ে আছি, যেখানে সত্য বলা মানে 'টক্সিক' আর হারামকে চ্যালেঞ্জ করলেই তুমি 'জাজমেন্টাল'!
সমাধান কী?
ফিরে যেতে হবে কুরআন-সুন্নাহর দিকে। সমাজ বদলাতে চাইলে, আগে বদলাতে হবে নিজের অন্তর। আল্লাহর ভয় অন্তরে না থাকলে কোনো আইন, কোনো সভ্যতা—কিছুই মানুষকে অন্যায় থেকে ফেরাতে পারবে না।
আসুন—নিজেকে বদলাই, সমাজকে বদলাই। তাওহীদের ছায়ায় আসুন, ছায়া দিন পৃথিবীকে।