Sabr & Smile

Sabr & Smile Hasbunallah wa ni'mal-Wakil

Ramadan | 2La ilaha illa anta subhanaka inni kuntu minaz-zalimin
03/03/2025

Ramadan | 2
La ilaha illa anta subhanaka inni kuntu minaz-zalimin

The Prophet (SAW) told the Muslims: "Fear Allah in respect of women." And: "The best of you are they who behave best to ...
02/03/2025

The Prophet (SAW) told the Muslims: "Fear Allah in respect of women."
And: "The best of you are they who behave best to their wives."
And: "A Muslim must not hate his wife, and if he be displeased with one bad quality in her, let him be pleased with one that is good."
And: "The more civil and kind a Muslim is to his wife, the more perfect in faith he is."

02/03/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

(সংগৃহীত)

রমজান মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। দান-সদকা সর্বাবস্থাতেই উৎকৃষ্ট আমল, রমজানে ১ টাকা দান এর সাওয়া...
02/03/2025

রমজান মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। দান-সদকা সর্বাবস্থাতেই উৎকৃষ্ট আমল, রমজানে ১ টাকা দান এর সাওয়াবও ৭০ টাকা দান এর সমান।

হাদীস শরীফে এসেছে- ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হস্ত আরো প্রসারিত হত।’ (সহীহ বুখারী, হাদীস ১৯০২)

01/03/2025

May this Ramadan purify our souls.🤍

01/03/2025

Ramadan 1

رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
(Rabbighfir warham wa anta khairur rahemeen)

“My Lord, forgive and have mercy, and You are the best of the merciful. “

রমাদানে ২০ টি ভুল:১.রমাদানের চাঁদ তালাশ না করা।২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।৩.বাচ্চাদের...
01/03/2025

রমাদানে ২০ টি ভুল:

১.রমাদানের চাঁদ তালাশ না করা।
২. অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, ইবাদতের প্রস্তুতি না নেওয়া।
৩.বাচ্চাদের রোজা রাখতে বারণ করা।
৪.নিয়তের দুআ পড়াকে জরুরী মনে করা।
৫. অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা না করা।
৬.রোজা থাকাবস্থায় মেসওয়াক করা যায় না ভাবা।
৭.সাহরী খেতে খেতে আযান পর্যন্ত নিয়ে যাওয়া।আযানের ৫/৭ মিনিট আগে সাহরী শেষ করা উচিত।
৮.গোসল ফরজ অবস্থায় সাহরী খাওয়া যায় না ভাবা‌।
৯.সাহরী খেতে না পারলে রোজা হবে না ভেবে রোজা না রাখা।
১০.সাহরীতে খেজুর না খাওয়া।
১১.সাহরী সময়ে দুআ না করা।
১২.মুখের থুথু গেলা যায় না ভাবা।
১৩.ফজরের পরপর ঘুমিয়ে যাওয়া।ইশরাকের পর ঘুমোতে যাওয়া ভালো।
১৪.মাগরিবের সময় (ইফতারের সময়) আজানের জবাব না দেওয়া। ইফতারের ফাঁকে ফাঁকে জবাব দিব, ইনশাআল্লাহ্।
১৫.তারাবীহতে তাড়াহুড়ো করা।এতে তারাবীহর মান নষ্ট হয়।
১৬.রোজা থেকে ফোন,টিভিতে সময় নষ্ট করা।
১৭.যে ব্যক্তি ইফতার করায় তার জন্য দুআ না করা।
১৮.রমাদানের শেষ দশকে ইতিকাফ না করা। পরিবারের সদস্যদের রাতের ইবাদতের জন্য জাগিয়ে না দেওয়া।
১৯.শপিংয়ে সময় নষ্ট করা।শেষ দশক ইবাদতের সময়। এ সময় শপিংয়ে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদত করবো, ইনশাআল্লাহ্
২০.ফিতরা সঠিক সময়ে আদায় না করা। ঈদুল ফিতরের নামাযের পর দান করলে তা সাধারণ সাদকা হবে,ফিতরা আদায় হবে না।

~শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)
পোস্টেড বাই - উম্মে হানি মিম

01/03/2025

صباح الخير
Sabah al-khayr

28/02/2025

Tahajjud is really powerful. Your heart heals in tahajjud. Your duas get answered in tahajjud. You get closer to Allah in tahajjud. You get the ability to bear the calamities very easily if you pray tahajjud consistently. You get peace in tahajjud. Tahajjud leads to "kun" destinations. Tahajjud leads to miracles.❤️‍🩹✨

Collected

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr & Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share