Al Maqaam

Al Maqaam ঈমানের নূরে উদ্ভাসিত।

02/11/2025

Peaceful Quran Tilawat.
🗣️ Hujaifa Al Mahmud


11/09/2025

সিরাত এক অনন্ত আলোকশিখা, যেখানে প্রতিফলিত হয়েছে মানবতার শ্রেষ্ঠ রূপ—রাসূলুল্লাহ ﷺ-এর জীবন। জাহিলিয়াতের ঘন অন্ধকারে নিমজ্জিত দুনিয়ায় তিনি উদিত হয়েছিলেন আলোর সূর্য হয়ে, সত্য, তাওহিদ ও মুক্তির বাণী ছড়িয়ে দিতে। তাঁর চরিত্র যেন দয়ার সাগর, ধৈর্যের অটল পর্বত আর ভালোবাসার অনিঃশেষ নদী, যা মানবতার তৃষ্ণার্ত প্রাণকে স্নিগ্ধ করে। দাস-অধীন কিংবা মুক্ত, নারী কিংবা পুরুষ, ধনী কিংবা দরিদ্র—সবাই তাঁর ছায়াতলে খুঁজে পেত সমান আশ্রয়। সিরাত কেবল অতীতের ইতিহাস নয়, বরং যুগে যুগে পথহারা হৃদয়ের দিশারী, যা মানুষকে অন্যায়ের অন্ধকার থেকে টেনে আনে কল্যাণের আলোর পথে।

"রবিউল আওয়াল" এই মাস আমাদের নবীজীর ﷺ জন্মস্মৃতিকে হৃদয়ে জাগ্রত করে। আসুন, এই পবিত্র মাসে আমরা সিরাতের আলোকে জীবন গড়ার অঙ্গীকার করি, যাতে আমাদের অন্তর ও সমাজ ভরে ওঠে দয়া, ন্যায় আর সত্যের সুগন্ধে। 🌸

✍️ Hujaifa Al Mahmud

06/08/2025

দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার, আর কাফেরের জান্নাত।
26/06/2025

দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার, আর কাফেরের জান্নাত।

রমজান মাস মানেই ইফতারের সময় বিশেষ গুরুত্ব পাওয়া সুন্নতি খাবার—খেজুর। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খেজু...
12/03/2025

রমজান মাস মানেই ইফতারের সময় বিশেষ গুরুত্ব পাওয়া সুন্নতি খাবার—খেজুর। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খেজুর দিয়ে ইফতার করতেন এবং এটি তাঁর সুন্নাহ। খেজুর শরীরকে দ্রুত শক্তি দেয় এবং সারাদিনের রোযার পর হজমের জন্যও খুব উপকারী।

দুধ হলো একটি পরিপূর্ণ খাবার, যা দেহকে প্রশান্তি দেয় এবং হাড়কে মজবুত করে। হাদিসে পাওয়া যায়, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুধ পান করতেন এবং দুধের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন (তিরমিজি, ৩৪৫৫)।

কাজু বাদাম শরীরের জন্য শক্তির ভালো উৎস এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক। রোযার পর এটি শরীরের দুর্বলতা কাটিয়ে শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে।

এগুলো একসঙ্গে খেলে সুন্নাহ পালনও হবে এবং শরীরও উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুসারে চলার ও রমজানের ফজিলত পাওয়ার তাওফিক দান করুন, আমিন!.

10/03/2025

10/03/2025

পবিত্র কোরআন তেলাওয়াত
(সূরা ইবরাহীম আয়াতঃ ১—৭)

09/03/2025

পবিত্র কোরআন তেলাওয়াত
(সূরা আল বাকারা আয়াতঃ ২৫৩—২৫৭)

08/03/2025

পবিত্র কোরআন তেলাওয়াত
( সূরা আনফাল আয়াতঃ ৪১—৫২)

07/03/2025

পবিত্র কোরআন তেলাওয়াত।
(সুরা ফাতেহা,বাকারা আয়াতঃ১—১৫)

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Maqaam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share