ইমানের পথে

ইমানের পথে আলহামদুলিল্লাহ ❤️

দ্বীনের জ্ঞান অর্জন করা

প্রত্যেকের উপর ফরজ।


ধৈর্য ধর, এই ধৈর্য তোমাকে

জান্নাতে নিয়ে যাবে।


নামাজ মাটির তৈরি ব্যক্তিকে

সোনায় পরিণত করে।


ইসলাম আমাদের একতা শেখায়

তাই ঐক্যবদ্ধ হোন,

বিভক্ত হবেন না।


ভালো মনোভাব সম্পন্ন মানুষের

সাথে মিশুন।


মানুষকে ক্ষমা কর যাতে

আল্লাহ তোমাদের ক্ষমা করেন।

27/01/2026

অত্যাচারীরা যা ইচ্ছা অন্যায় লিখুক; এমন একদিন আসবে যখন কাগজ থেকে কালি মুছে ফেলার মতো তা মুছে ফেলা হবে।

ইবনে আরাবী

27/01/2026

জীবন একটা আঁকাবাঁকা রাস্তার মতো তুমি যা কিছু করো তা একদিন তোমার কাছেই ফিরে আসবে।তাই কেবল ভালো কাজ করো, কারণ সেটা তোমার কাছেই ফিরে আসবে।

21/01/2026

কঠিন হৃদয় হলো বাঁকা পেরেকের মতো, তুমি যতই হাতুড়ি মারো না কেন আল্লাহর ইচ্ছা না থাকলে তা সোজা হবে না।আর ভাল হৃদয় হল খোদা ভীরু হৃদয়, যার আলো যেখানেই যায় সেখানেই জ্বলজ্বল করে।

20/01/2026

হে আল্লাহ! আমি যে অনিষ্টের আশঙ্কা করি তা থেকে আমাকে রক্ষা করুন।

যা আমার ক্ষতি করে তা থেকে আমাকে দূরে রাখুন।

আমাকে এমন আবরণ দান করুন যা অনাবৃত হতে পারে না।

এবং এমন রিযিক দান করুন যা অগণিত এবং কখনও বন্ধ করা যায় না।

20/01/2026

খুব বেশি কঠোর স্বভাবের হইও না তাহলে মানুষেরা তোমার সাথে ওঠাবসা করবে না , আর খুব বেশি নরম হইও না তাহলে তোমাকে তুচ্ছ মনে করা হবে ।

যদি তোমার চরিত্র তোমাকে উন্নত না করে, তাহলে তোমার অবস্থানও উন্নত হবে না। আর যদি তোমার কর্ম তোমাকে অলংকৃত না করে, তাহলে তোমার পোশাকও তোমাকে অলংকৃত করবে না।

20/01/2026

তোমার যা আছে তা নিয়ে ভাবো, যা নেই তা নিয়ে নয়। তোমার যা আছে তা আল্লাহর অনুগ্রহ থেকে, আর যা নেই তা আল্লাহর হেকমতের কারণে ।

20/01/2026

দেউলিয়া তিন ধরনের

১. শিকারী কুকুর : সে শিকার করে আর তার শিকার অন্য কারো কাছে যায়!

২. কৃপণ ব্যক্তি : সে টাকা জমায় আর তারপর তার টাকা অন্য কারো কাছে চলে যায়!

৩. বদনামকারী:সে মানুষের সম্পর্কে পরচর্চা করে আর তার ভালো কাজগুলো অন্যদের কাছে যায়!

19/01/2026

মসজিদ- মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, দরিদ্র আত্মীয়-স্বজন, পাড়া - প্রতিবেশী ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সামর্থ্য থাকা সত্ত্বে দান -সদাকা না করা বা করে থাকলে কোন ব্যক্তিগত কারণে তা বন্ধ করে দেওয়া উচিত নয়।

19/01/2026

"বিজ্ঞানময় কোরআন" বলা ঠিক নয়। পবিত্র কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। কুরআনের সত্যতা সাব্যস্ত করার জন্য বিজ্ঞানের কোন প্রয়োজন নেই। কোরআন তার আপন মহিমায় চিরসত্য।

07/04/2025

Address

Dhaka

Telephone

+8801772401970

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমানের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইমানের পথে:

Share