27/05/2025
ভগবান ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না!
গত ১৫ বছরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর ঘটে যাওয়া অসংখ্য নির্যাতনের একটিরও বিচার হয়নি। অথচ আজ, ভগবানের অদ্ভুত লীলায়, সেই অবহেলিত হিন্দুদের কাছেই আপনাকে বিচার প্রার্থী হতে হচ্ছে!
আপনি রাষ্ট্রীয় অর্থে ৫৬০টি মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু একটি মন্দিরও নির্মাণ করেননি— যেন মন্দিরের উলুধ্বনি, কাঁসরের শব্দ, কিংবা ঘণ্টাধ্বনি আপনার কানে না পৌঁছায়। অথচ ভগবানের ইচ্ছায়, আজ সেই শব্দই আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে।
আপনি বলেছিলেন, রাষ্ট্র চলবে মদিনার সনদ অনুযায়ী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—আজ আপনাকে জীবন রক্ষার আশায় থাকতে হচ্ছে সনাতন ভূমি, রাম ও কৃষ্ণের জন্মভূমিতে!
রামু, নাসিরনগর, কুমিল্লা কিংবা দেশের আরও অনেক এলাকায় দুর্গাপূজার সময় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর, ধর্ষণ এবং জুলুম-নির্যাতন হয়েছিল। তখন মানবাধিকার সংগঠনগুলো শত শত মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েও আপনার কর্ণকুহরে হিন্দুদের কান্নার ধ্বনি পৌঁছাতে পারেনি। কিন্তু আজ আপনি সেই হিন্দু ভূমিতে কত সুন্দর, কত নিরাপদ!
প্রতিটি পূজার আগে যেন পূর্ব পরিকল্পিতভাবে হিন্দুদের আতঙ্কিত করা হতো, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙা যেন উৎসবের মতো হয়ে উঠেছিল। অথচ আজ, আপনার সেই নেতারাই ভাগ্যের শিকার—ভাঙাচোরা, চুপচাপ, নির্জীব, যেন নিজের কর্মফলের প্রতিমূর্তি!
এটাই নিয়তি, মাননীয় নেত্রী!
ভগবান আপনাকে, আপনার সহচরদের, এবং যারা আজও সনাতন ধর্মের ওপর জুলুম চালাচ্ছে—তাদের শুভবুদ্ধির উদয় করুন। মানবতা, ন্যায় ও সত্যকে যেন কেউ কখনও পদদলিত না করতে পারে—এই হোক আমাদের প্রার্থনা।