Jago Muslim- "জাগো মুসলমান"

Jago Muslim- "জাগো মুসলমান" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jago Muslim- "জাগো মুসলমান", Religious organisation, R H Home Center, 74/B/1 Green Road, Farmgate, Dhaka.

23/11/2024

সূরা বাকারা- আয়াত ৬ থেকে ১০ এর অর্থ।

নিশ্চয় যারা কুফরী করেছে, তুমি তাদেরকে সতর্ক কর কিংবা না কর, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না।
আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহা শাস্তি।
আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়।তারা আল্লাহ ও মু’মিনদের সঙ্গে ধোঁকাবাজী করে। প্রকৃত পক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারও সাথে ধোঁকাবাজী করেনা, অথচ তারা এ সম্বন্ধে অনুভব করতে পারেনা। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যেবাদী।

22/11/2024

সূরা বাকারা ( আয়াত নং ১-৫ ) বাংলা অর্থ সহ উচ্চারণ ।

আলিফ-লাম-মীম যা-লিকাল কিতা-বুলা-রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকীন। আল্লাযীনা ইউ’মিনূনা বিলগাইবি ওয়াইউকীমূনাসসালা-তা ওয়া মিম্মা-রাঝাকনা-হুমইউনফিকূ ন। ওয়াল্লাযীনা ইউ’মিনূনা বিমাউনঝিলা ইলাইকা ওয়ামা উনঝিলা মিন কাবলিকা ওয়াবিল আ-খিরাতি হুম ইউকিনূন। উলাইকা ‘আলা-হুদাম মিররাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহূন।

অর্থঃ (1) আলিফ লাম মীম । (2) এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, এতে আছে মোত্তাকীদের (অন্যায় পরিহারকারী, আল্লাহভীরু, সৎকর্মশীল ও ধর্মপরায়ণ ব্যক্তিদের) জন্য পথনির্দেশ; (3) যারা অদৃশ্য সত্যকে বিশ্বাস করে, নামায আদায় করে, আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে; (4) যারা তোমার কাছে যা নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে (অন্য নবীদের কাছে) যা নাযিল করা হয়েছিল তা বিশ্বাস করে; আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। (5) এ ধরনের লোকেরাই তাদের প্রভুর সঠিক পথে আছে এবং এরাই সফলকাম।

22/11/2024

আলহামদুলিল্লাহ্‌!
আজ পবিত্র জুম্মা বার। আল্লাহ সবাইকে ক্ষমা করুন।
আমিন!

Address

R H Home Center, 74/B/1 Green Road, Farmgate
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jago Muslim- "জাগো মুসলমান" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share