Punyavati Gaurangi Devi Dasi

Punyavati Gaurangi Devi Dasi For the good of the country and the nation!!

আজ পরম পবিত্র পার্শ্ব একাদশী!পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য!ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহ...
04/09/2025

আজ পরম পবিত্র পার্শ্ব একাদশী!

পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য!

ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালনেই কি পুণ্য লাভ হয়? উত্তরে-ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপহারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রীবামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন।

পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন আপনার এসকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব আপনি কিভাবে শয়ন করেন, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চার্তুমাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়? এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন।

শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র 'বলি' আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো-ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণসহ ইন্দ্র আমার শরণপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণবালক বেশে বামনরূপে বলি মাহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম।

দৈত্যগুরু শুত্রুাচার্য আমাকে ভগবানরূপে জানতে পেরে বলি মহারাজকে ঐ দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নীচের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম।

ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রীবামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চারমাস শয়ন অবস্থায় থাকেন।'' এই চারমাস যে ব্যক্তি নিদিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিনযাপন করে, সেই মহামুর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে।''

শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই চারমাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একদশী ব্রত যথাযথ পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।

04/09/2025

আজ শ্রীল জীব গোস্বামীর আবির্ভাব তিথি!

"শ্রীচৈতন্য মহাপ্রভু ষড় গোস্বামীগণকে নির্দিষ্ট সেবা দিয়েছিলেন, এবং রূপ গোস্বামী ছিলেন প্রধান। রূপ এবং সনাতন, তাঁদের ভ্রাতা ছিলেন অনুপম এবং তাঁদের ভ্রাতুষ্পুত্র হলেন জীব গোস্বামী। জীব গোস্বামী বারাণসী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত শিক্ষা লাভ করেন এবং তিনি সংস্কৃত ভাষায় অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। তিনি ষটসন্দর্ভ রচনা করেন যেটি গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের উপর সর্বাধিক পরিপূর্ণ দার্শনিক গ্রন্থ। তাই আপনারা যদি জীব গোস্বামী এবং তাঁর রচিত ষটসন্দর্ভকে অনুসরণ করেন, তাহলে দৃঢ়ভাবে স্থির থাকতে পারবেন। বলা হয়ে থাকে যে, রূপ এবং সনাতন গোস্বামী ছিলেন বিশ্ব বৈষ্ণব শাখার প্রধান। তাদের পরে এলেন জীব গোস্বামী। তাই তিনি ছিলেন বিশ্ব বৈষ্ণব সভার প্রধান। যেমনভাবে আমরা দেখতে পাই যে, শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ছিলেন বিশ্ব বৈষ্ণব রাজ্যসভার নেতা। মনে হচ্ছে এরপর কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ছিলেন রাজ্যসভার রক্ষক কেননা তিনি শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমস্ত নির্দেশনা সংরক্ষণ করেছেন৷ তো প্রথমে এলেন রূপ গোস্বামী এবং তারপর এলেন শ্রী জীব গোস্বামী। তিনি ষটসন্দর্ভসহ অনেক গ্রন্থ রচনা করেছেন। রূপ গোস্বামীও অনেক গ্রন্থ রচনা করেছেন কিন্তু জীব গোস্বামীর মতো নয়।"

~শ্রীল জয়পতাকা স্বামী
৬ই আগস্ট, ২০১৯
শ্রীধাম মায়াপুর

রাধাষ্টমীর শুভেচ্ছা!"আজ শ্রীমতী রাধারাণীর আবির্ভাবের পরম পবিত্র দিন। শ্রীল প্রভুপাদ আমাদের সতর্ক করেছেন যে, আমাদের রাধার...
31/08/2025

রাধাষ্টমীর শুভেচ্ছা!

"আজ শ্রীমতী রাধারাণীর আবির্ভাবের পরম পবিত্র দিন। শ্রীল প্রভুপাদ আমাদের সতর্ক করেছেন যে, আমাদের রাধারাণীকে কোন সাধারণ নারী হিসেবে বিবেচনা করা উচিত না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তি। তিনি বৃন্দাবনের সমস্ত গোপীদের উৎস। আর দ্বারকার মহিষীরাও তাঁর প্রতিফলন। তিনি সমস্ত লক্ষ্মীদের উৎস।"

~শ্রীল জয়পতাকা স্বামী, ৪ঠা সেপ্টেম্বর, ২০২২, শ্রীধাম মায়াপুর

31/08/2025
30/08/2025
30/08/2025

আপনি কি আজ প্রার্থনা নিবেদন করেছেন?

"ডায়ালাইসিস কক্ষে যাওয়ার পূর্বে আমি শ্রীবিগ্রহগণের দর্শন লাভের জন্য মন্দিরে গিয়েছি। শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে প্রণাম ও পুষ্পাঞ্জলি নিবেদন করার পর আমি শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ ও শ্রী শ্রী রাধা মাধব মায়াপুরচন্দ্র ও তারপর শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে আরতি নিবেদন করেছি।

আমার প্রিয় গুরুভ্রাতা শ্রীপাদ জননিবাস প্রভু আজ শ্রীবিগ্রহগণের উদ্দেশ্যে আরতি নিবেদনের সময় আমার সাথে যোগদান করেছেন। তাঁর সঙ্গ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

আমি শ্রীবিগ্রহগণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছি এবং আমার সমস্ত আকাঙ্ক্ষী, আশ্রিত, দীক্ষা ও শিক্ষা শিষ্য-শিষ্যাদের কৃষ্ণভাবনামৃতে তাদের প্রগতির জন্য প্রার্থনা করেছি।

শ্রীল প্রভুপাদ বলেছেন:

"কেবল আমাদের প্রার্থনা হওয়া উচিত: 'হে প্রিয় কৃষ্ণ, কৃপা করে আমাকে সর্বক্ষণ তোমার দিব্যনাম স্মরণ করাও। আমাকে তোমার দিব্যনাম ভুলে যেতে দিও না। তুমি পরমাত্মারূপে আমার মধ্যে রয়েছ। তাই তুমি আমাকে তোমার কথা ভুলিয়ে দিতে পারো অথবা স্মরণ করাতে পারো। তাই দয়া করে আমাকে বিস্মৃতির গহ্বরে ফেলো না। কৃপা করে সর্বদা আমাকে জপ করার কথা স্মরণ করাও। এমনকি তুমি যদি আমাকে নরকেও পাঠিয়ে দাও, তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত আমি সর্বক্ষণ হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি।"
(শ্রীল প্রভুপাদের পত্র, লস এঞ্জেলস, ২৩শে নভেম্বর, ১৯৬৮)"

~ শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অ্যাপ বার্তা
২৯শে আগস্ট, ২০২৫

হরে কৃষ্ণ প্রণাম🙏🏻🙏🏻আগামীকাল রাধাষ্টমী ব্রত রাধারানীর প্রিয় খাবার কচুর মুখী,মিষ্টিকুমরো,আতাফল এবং মালপূয়া ।
30/08/2025

হরে কৃষ্ণ প্রণাম🙏🏻🙏🏻আগামীকাল রাধাষ্টমী ব্রত রাধারানীর প্রিয় খাবার কচুর মুখী,মিষ্টিকুমরো,আতাফল এবং মালপূয়া ।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Punyavati Gaurangi Devi Dasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share