Al-haadi

Al-haadi motivational speeches for believers

❁ কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া ❁يَا حَيُّ يَا قَيُّوْمُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُউচ্চারণ: ইয়া- হাইউ ইয়া ক্বাইউমু, বির...
01/09/2026

❁ কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া ❁

يَا حَيُّ يَا قَيُّوْمُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ: ইয়া- হাইউ ইয়া ক্বাইউমু, বিরা'হমাতিকা আসতাগীছ
অর্থ: হে চিরঞ্জীব সত্তা, হে সকল সৃষ্টির ধারক, আপনার রহমতের দোহাই দিয়ে সাহায্য চাইছি।
রাসূলুল্লাহ্‌ (ﷺ) এর সম্মুখে কঠিন কাজ হাযির হলে তিনি উপরোক্ত দোয়াটি বলতেন।
রেফারেন্সঃ হাসান। তিরমিযীঃ ৩৫২৪

রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ
31/08/2026

রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ

বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা ক...
30/08/2026

বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
• আয-যুমার | আয়াত ৫৩

❁ বরকতময় মাসনূন দোয়া ❁اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَىআল্লা-হুম্মা, ইন্নী আস্আ...
29/08/2026

❁ বরকতময় মাসনূন দোয়া ❁

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকাল হুদা- ওয়াত্ তুক্কা, ওয়াল ‘আফা-ফা ওয়াল ‘গিনা-

হে আল্লাহ! আমি আপনার নিকট পথনির্দেশ, আল্লাহভীতি, চারিত্রিক উৎকর্ষতা ও সচ্ছলতার জন্য দু‘আ করছি।
রেফারেন্স: সহিহ মুসলিম | ৬৭৯৭(২৭২১)

❁ রিযিক লাভের দোয়া ❁رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌহে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্...
26/08/2026

❁ রিযিক লাভের দোয়া ❁

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী
• আল-কাসাস | আয়াত ২৪

সূরা ইখলাসের ফজিলত!
25/08/2026

সূরা ইখলাসের ফজিলত!

যুহায়র ইবনু হারব, মুহাম্মাদ ইবনু হাতিম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি...
24/08/2026

যুহায়র ইবনু হারব, মুহাম্মাদ ইবনু হাতিম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,

আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মাতের গুনাহ মাফ করে দেয়া হবে। নিজের দোষ-ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে, মানুষ রাতে কোন ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা লুক্কায়িত রাখেন। এতদসত্ত্বেও সে বলে, হে অমুক! গত রাত্রে আমি এ কাজ করেছি। অথচ রাতে তার পালনকর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত করছিল। কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়।

• সহীহ মুসলিম ৭৩৭৫

সকাল প্রকার কঠিন ব্যাধি হতে বাঁচার দু'আ!
23/08/2026

সকাল প্রকার কঠিন ব্যাধি হতে বাঁচার দু'আ!

22/08/2026

‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনুল ’আস (রা.) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
‘যে ব্যক্তির ইসলাম কবুল করার সৌভাগ্য হয়েছে, যাকে প্রয়োজন পরিমাণ রিযিক দেয়া হয়েছে এবং আল্লাহ্‌ তা’আলা তাকে যে সম্পদ দিয়েছেন এর উপর পরিতৃপ্ত হওয়ার শক্তি দিয়েছেন, সে-ই (জীবনে) সফলতা লাভ করেছে’।
• সহিহ মুসলিম, হাদিস নং ২৩১৬(১০৫৪)

রাসূলুল্লাহ  সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ  জুমআর দিনের বার ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোন মুসল...
21/08/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
জুমআর দিনের বার ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোন মুসলমান আল্লাহর নিকট যা–ই দুআ করে আল্লাহ তাই কবুল করেন। তোমরা এই মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান কর।
• সুনানে আবু দাউদ | ১০৪৮

Address

Lalmohan, Bhola, Barishal
Dhaka
8332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-haadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share