Sonaton Dhormo

Sonaton Dhormo হরে¤কৃষ্ণ¤হরে¤কৃষ্ণ¤কৃষ্ণ¤কৃষ্ণ¤হরে¤হরে¤হরে¤রাম¤হরে¤রাম¤রাম¤রাম¤হরে¤হরে সনাতন ধর্ম : সত্যের সন্ধানে

আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী-দেবতা রয়েছে। কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাক...
05/02/2025

আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী-দেবতা রয়েছে। কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন, তা হলে প্রথম থেকেই ভুল করছেন। হিন্দু শাস্ত্রে যে অর্থ কোটি শব্দচটি ব্যবহৃত হয়েছে, তা জানলেই আপনার ভ্রান্তি দূর হবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত, আবার ৩৩ কোটি দেবতার নামই বা কী? সে সব জেনে নিন এখানে।

Hindu Religion-এ ৩৩ কোটি দেবী-দেবতার উল্লেখ পাওয়া যায়। কিন্তু এই কোটির অর্থ আমরা যা ভেবে থাকি তা নয়। আমরা কোটি শব্দটিকে সংখ্যার নিরিখে (Crore) বিচার করে থাকি। কিন্তু শাস্ত্রে যে ৩৩ কোটির উল্লেখ পাওয়া যায় সেটি ও আমাদের সংখ্যার নিরিখে কোটির (Crore) বিবেচনা পৃথক। আসল সত্যটি জানতে চান? তাই তুলে ধরা হল এখানে।

শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয়, তা হল ৩৩ প্রকারের উচ্চকোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেব-দেবী। শাস্ত্রে ৩৩ দেবতার শ্রেণির উল্লেখ পাওয়া যায়।

৩৩ কোটি দেবতাদের নাম
৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে ২ অশ্বিনীকুমারকে গণ্য করেন।
১. বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাঁদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন।
২. রুদ্র শরীরেই অব্যয়। শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে। অর্থাৎ মনুষ্যের মৃত্যুর পর তাঁর শরীর থেকে সমস্ত ১১ রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীর যে নির্গত হয় যে রুদ্র, তাঁদের নাম হল প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম পাঁচ রুদ্র প্রাণ ও দ্বিতীয় পাঁচ রুদ্র উপপ্রাণ, অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা। এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন। তাই এঁদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়।
৩. কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই ১২ আদিত্য নামে প্রসিদ্ধ। অদিতির ১২ সন্তানের নাম হল, অংশুমান, অর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এঁদের ওপর ভিত্তি করেই বছরের ১২টি মাস নিযুক্ত। পুরাণে এঁদের নামের উল্লেখ পাওয়া যায়, তা হল, ধাতা, মিত্র, অর্যমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পুষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু।
৩২তম দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার ৩৩তম দেবতা হলেন যজ্জ। যজ্জ অর্থাৎ প্রজাপতি। যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্প শাস্ত্র উন্নত হয়, ঔষধী সৃষ্টি হয়।
এটিই ৩৩ কোটি অর্থাৎ ৩৩ ধরনের অব্যয়, যাঁদ আমরা দেবতা-জ্ঞানে পুজো করি। দেবের অর্থ দিব্য গুণ যুক্ত।

06/01/2025

# #সনাতন ধর্ম
সনাতন ধর্ম (সংস্কৃত: सनातन धर्म, অনুবাদ 'শাশ্বত ধর্ম, বা শাশ্বত আদেশ'),হলো সংস্কৃত এবং অন্যান্য ভারতীয় ভাষায় ব্যবহৃত হিন্দুধর্মের বিকল্প নাম।।

সনাতন শব্দটি শ্রেণী, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে হিন্দুদের বাধ্যতামূলক "শাশ্বত" বা পরম কর্তব্য বা ধর্মীয়ভাবে নির্ধারিত অনুশীলনকে বোঝায়।

ব্যুৎপত্তি:-
সংস্কৃতে, সনাতন ধর্মের অর্থ ‘চিরন্তন ধর্ম’ বা ‘চিরন্তন পন্থা’। পালি ভাষায়, এর সমতুল্য শব্দ হচ্ছে "ধম্মো সনতনো" (धम्मो सनन्तनो)। হিন্দি ভাষায়, সংস্কৃত তৎসম শব্দের ধর্ম (धर्म) ধর্ম হিসেবে ব্যবহৃত হয়। সনাতন ধর্ম (सनातन धर्म) কেবল কোনো জাতিবাচক বা সম্প্রদায় ভিত্তিক নয়, বরং সকলের জন্য এক পন্থা হিসেবে বিবেচিত।

ধর্মকে প্রায়ই "কর্তব্য", "ধর্ম" বা "ধর্মীয় কর্তব্য" হিসাবে অনুবাদ করা হয় কিন্তু এর গভীর অর্থ রয়েছে। শব্দটি এসেছে, সংস্কৃত ধাতু মূল "ধৃ" থেকে যার অর্থ "ধরে রাখা, বজায় রাখা, ধারণ করা" (যেমন চিনির ধর্ম হল মিষ্টি হওয়া, আগুন গরম হওয়া)। ব্যক্তির ধর্ম কর্তব্যের সমন্বয়ে গঠিত যা তাদের সহজাত বৈশিষ্ট্য অনুযায়ী টিকিয়ে রাখে যা আধ্যাত্মিক ও বস্তুগত উভয়ই হয়, যা দুটি অনুরূপ প্রকার তৈরি করে

সনাতন ধর্ম: আত্মা হিসাবে আধ্যাত্মিক (সাংবিধানিক) পরিচয় অনুসারে সম্পাদিত কর্তব্য এবং তাই প্রত্যেকের জন্য একই। সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে সততা, জীবকে আঘাত করা থেকে বিরত থাকা, পবিত্রতা, সদিচ্ছা, করুণা, ধৈর্য, ​​সহনশীলতা, আত্মসংযম, উদারতা ও তপস্যা।

বর্ণাশ্রম ধর্ম বা স্বধর্ম: একজনের উপাদান প্রকৃতি অনুযায়ী সম্পাদিত দায়িত্ব এবং সেই নির্দিষ্ট সময়ে ব্যক্তির জন্য নির্দিষ্ট। সনাতন ধর্ম (যেমন - একজন যোদ্ধা অন্যদের আহত করছেন যেমনটি ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে)।

সনাতন ধর্ম, অতীন্দ্রিয়, সর্বজনীন ও স্বতঃসিদ্ধ আইনকে বোঝায় ।

Address

Ka-187/B, Joar Shahara, Jomoz Road, Vatara
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaton Dhormo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share