12/05/2024
আমার বিয়ের সতেরো দিন গত হচ্ছে! এই সতেরো দিনে কিছু আশ্চর্য রকমের পরিবর্তন লক্ষ্য করছি আমার মধ্যে। অবশ্য এইসব পরিবর্তন মন্দ নয়!
আগে অপ্রয়োজনীয় অনেককিছুই খুব মনোযোগ দিয়ে করতাম, এখন প্রয়োজনীয় না হলে মন বসাতে পারি না। একটু 'ভারবাত্তি' হয়েছি বোধহয়! হা হা
আমাকে যারা চেনেন, জানেন, ফেইসবুকের এক্টিভিটি লক্ষ্য করেন, তাঁদের নিকট আমার সবদিক স্পষ্ট। আগে জীবন সাজাতে চাইতাম স্যোসাল প্লাটফর্মে, আর এখন চাই বাস্তবতায়। এইযে বাইশ দিন বিরতি দিয়ে আজ ফেইসবুকে লিখছি, পোস্ট দিচ্ছি, এরকম গ্যাপ আর কক্ষণো হয়নি। তা-ও ভীন্ন কিছু খবর দিচ্ছি না, আমার সেই বিয়ে পরবর্তী জীবন নিয়ে বকবকানি। এইখানেই আমার পরিবর্তনটা! পরিবর্তন আরও হবো, হওয়াটা জরুরী। এই পরিবর্তনে জীবনের আসল স্বাদ আছে।
বৈবাহিক জীবন জীবনের অন্যতম এক অধ্যায়। আমার জীবনে এই অধ্যায়টি সকল সুখের উৎস হয়ে এসেছে। আমি তাই অনেককিছু নতুন করে ভাবছি..
এখন আমি খুব ব্যস্ত। কাজ কামে খুব একটা ব্যস্ত না হলেও অনুভূতিতে ব্যস্ত। যিনি আমার জীবনে সঙ্গ দিয়েছেন, আমায় ধন্য করেছেন যে মানুষটা, তাঁকে নিয়ে আমি ব্যস্ত। আমি চাই, এই মধুর ব্যস্ততা না কাটুক। এই ব্যস্ততা আমাকে সুখ দিবে, স্বপ্ন দেখাবে, কর্মঠ বানাবে, বাস্তব জীবনকে অনেকখানি সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।
আমি, আমার জীবনসঙ্গিনী এবং আমাদের আগামীর জন্য দু'আ চাই! 🍀