Markazul Furqan Madrasa - মারকাযুল ফুরকন মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Markazul Furqan Madrasa - মারকাযুল ফুরকন মাদরাসা

Markazul Furqan Madrasa - মারকাযুল ফুরকন মাদরাসা ✅ মাদানী পদ্ধতি হিফজুল কোরআন একাডেমী!

🔴 আরবি ভার্শন

🔴 English version

মারকাজুল ফুরকন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের পথপ্রদর্শক !

ইসলামের শিক্ষা ও আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে মারকাযুল ফুরকান মাদরাসায় অনুষ্ঠিত ইসলাহী মাহফিলে আপনাদের সবাইকে আন্তরিকভাব...
24/12/2025

ইসলামের শিক্ষা ও আত্মশুদ্ধির পথে এগিয়ে যেতে মারকাযুল ফুরকান মাদরাসায় অনুষ্ঠিত ইসলাহী মাহফিলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

আল্লাহ তাআলার রহমত ও বরকতে এই মাহফিল আমাদের জন্য কল্যাণ ও নেক আমলের প্রেরণার কারণ হোক🤲।

আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে চলছে আমাদের মাদ্রাসা। আপনিও এই কল্যাণের দাওয়াত পৌঁছে দিন আপনার পরিচিত সকলের ...
25/11/2025

আলহামদুলিল্লাহ অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে চলছে আমাদের মাদ্রাসা।
আপনিও এই কল্যাণের দাওয়াত পৌঁছে দিন আপনার পরিচিত সকলের কাছে।

23/10/2025

সকলের জন্য দ্বীনের খেদমতে আমাদের মারকাযুল ফুরকন মাদ্রাসা।।

ছোট বড় সকলের জন্য ফ্রি কোরআন শিক্ষা কোর্স।
(শুধুমাত্র ইউটিলিটি কস্ট ৩০০ টাকায়)
নারীদের জন্য অনলাইন দ্বীন শিক্ষা কোর্স ৫০০ টাকায়।

বাচ্চাদের জন্য কিন্ডারগার্ডেন।
আরো রয়েছে হিফজের জন্য
ডে কেয়ার ও আবাসিক ব্যবস্থা।

ভর্তি চলছে ভর্তি চলছেমারকাজুল ফুরকন মাদ্রাসায়প্রথম পঞ্চাশ জনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে।আপনার সন্তানক...
23/10/2025

ভর্তি চলছে ভর্তি চলছে
মারকাজুল ফুরকন মাদ্রাসায়
প্রথম পঞ্চাশ জনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে।
আপনার সন্তানকে নিয়ে আপনিও কি এমন স্বপ্ন দেখছেন?
দক্ষ হাফেজে কোরআন হওয়ার পাশাপাশি ডক্টর,প্রফেসর,ইঞ্জিনিয়ার হবে।
সে অনর্গল ইংরেজি ও আরবিতে কথা বলবে!
অর্থ বুঝে কুরআন অনুধাবন করে পড়ার যোগ্যতা থাকবে!
তাহলে আপনার মূল্যবান আমানত, সন্তানকে নিয়ে চলে আসুন মারকাজুল ফুরকন মাদ্রাসায়।

আমাদের রয়েছে
আবাসিক অনাবাসিক ডেকেয়ার ব্যবস্থা

ঠিকানা, ১১১ ইটখোলা বাজার পূর্ব কাজীপাড়া মিরপুর।
ফোন নাম্বার 01818881155

29/09/2025

Spoken English practicing session with MAHDI ALAM

Topic: Introduction

Video: 2

মারকাজুল ফুরকন মাদ্রাসায় ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত।
10/09/2025

মারকাজুল ফুরকন মাদ্রাসায় ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত।

🦠 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়াচ্ছে 🦠بسم الله الرحمن الرحيم👉 আল্লাহর উপর ভরসা রাখুন, সচেতন থাকুন – নিরাপদ থাকুন।বর্তমানে একটি ...
17/08/2025

🦠 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়াচ্ছে 🦠

بسم الله الرحمن الرحيم
👉 আল্লাহর উপর ভরসা রাখুন, সচেতন থাকুন – নিরাপদ থাকুন।

বর্তমানে একটি নতুন ধরনের ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি ডেংগু বা চিকুনগুনিয়া না হলেও এর লক্ষণগুলো ভয়াবহ, এবং এতে শিশু থেকে বয়স্ক—সব বয়সীরাই আক্রান্ত হতে পারেন।

🩺 সাধারণ লক্ষণ

হঠাৎ উচ্চ জ্বর (১০৩°–১০৪°F)

মাথা, চোখ, জয়েন্ট ও শরীর ব্যথা

মাথা ঘোরা, দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া

জ্বর সেরে যাওয়ার পরও দীর্ঘদিন দুর্বল লাগা

🍲 করণীয়

✔ আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন
✔ পর্যাপ্ত বিশ্রাম নিন
✔ প্রচুর পানি, স্যালাইন বা লেবুর শরবত পান করুন
✔ ভিটামিন সি সমৃদ্ধ ফল (কমলা, পেয়ারা, আমলকি) খান
✔ জিঙ্ক ও প্রোটিনযুক্ত খাবার (ডিম, মাছ, চিকেন স্যুপ, খিচুড়ি) রাখুন
✔ জ্বর ও ব্যথায় ডাক্তার পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল নিন
✔ আদা, তুলসি, মধু দিয়ে গরম পানীয় উপকারী

🚨 কখন চিকিৎসকের কাছে যাবেন

বারবার জ্বর আসছে

রক্তচাপ খুব কমে যাচ্ছে

খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে বা অজ্ঞান ভাব

হৃদস্পন্দনে অস্বাভাবিকতা

---

🏷️ হ্যাশট্যাগ

#ভাইরাসজ্বর #স্বাস্থ্যসচেতনতা #সুস্থথাকুন #ভয়নয়সচেতনতা #স্বাস্থ্যসেবা #পরিবারসুরক্ষা #দোয়াকরুন

29/07/2025

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় মারকাযুল ফুরকন মাদরাসায় শুরু হয়েছে ফ্রি কুরআন শিক্ষা (মক্তব) কোর্স। কুরআনের আ....

📣 ফ্রি কুরআন শিক্ষা কোর্সমারকাযুল ফুরকান মাদ্রাসায় শুরু হয়েছে ফ্রি কুরআন শিক্ষা (মক্তব) কোর্স।🕌 আল্লাহর বাণী:"তোমাদের ...
27/07/2025

📣 ফ্রি কুরআন শিক্ষা কোর্স
মারকাযুল ফুরকান মাদ্রাসায় শুরু হয়েছে ফ্রি কুরআন শিক্ষা (মক্তব) কোর্স।

🕌 আল্লাহর বাণী:
"তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।" (সহীহ বুখারি)

✅ সপ্তাহে মাত্র ৪ দিন, প্রতিদিন ১ ঘণ্টা:
👉 বাচ্চাদের জন্য আসরের পর
👉 প্রাপ্তবয়স্কদের জন্য এশার পরে

📍 ঠিকানা: পূর্ব কাজীপাড়া, ইটখোলা বাজার, মিরপুর, ঢাকা
📞 যোগাযোগ: ০১৮১৮-৮৮১১৪৪, ০১৮১৮-৮৮১১৫৫

🌿 ছোট–বড় সকলের জন্য উন্মুক্ত। নিজে ভর্তি হোন, আর এই মহান কাজে অন্যদেরকেও জানিয়ে দিন ও অংশ নিতে উৎসাহিত করুন।

✨ আল্লাহর কালাম শিখুন, জীবনকে আলোকিত করুন।

সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআনে প্রত্যেকে মানুষ নিজেকে এবং তার পরিবারের সদস্যদেরকে জাহান্...
05/04/2025

সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআনে প্রত্যেকে মানুষ নিজেকে এবং তার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ব্যক্তিকে একেকজন দায়িত্বশীল হিসেবে বর্ণনা করে বলেছেন, তাকে তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহর দরবারে হিসেব দিতে হবে।

তাছাড়া বর্তমান সময়ে সন্তানদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করার প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠেছে। কারণ, বর্তমানে আধুনিক মিডিয়া, ফিল্ম, গেইম, কার্টুন ইত্যাদির মাধ্যমে তাদের ব্রেইন ওয়াশ ও চরিত্র বিধ্বংস করার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষাপটে সন্তানদেরকে বাল্যকাল থেকেই ইসলামের সঠিক মর্মবাণী, তাওহীদ ও সুন্নাহর প্রশিক্ষণ দেয়া অভিভাবকের জন্য আরও বেশি অপরিহার্য। তাই এ বিষয়ে নিন্মে কতিপয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হল

১) শিশুকে তাওহিদ ও সুন্নাহ ভিত্তিক পরিচালিত দীনী প্রতিষ্ঠানে ভর্তি করা। শিরক ও বিদআত চর্চা কারী প্রতিষ্ঠান থেকে দুরে রাখা জরুরি।

২) সাত বছর বয়স থকে সালাতের আদেশ করা। মসজিদে যাতায়াত ও সালাতের প্রতি যত্নশীল হওয়া তাওহীদ শিক্ষা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম।

৩) প্রশ্নোত্তরের মাধ্যমে সহজ ভাষায় ইসলাম, তাওহিদ ও সুন্নাহর বিষয়গুলো তার মন ও মননে স্থাপন করা।

৪) তাদেরকে নবী-রাসূল ও সাহাবিদের জীবনের সুন্দর সুন্দর ঘটনা শুনানো।

৫) আসমান, চন্দ্র, সূর্য, মেঘমালা, ঝড়তুফান, ফল, ফুল, পাখী ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলো দেখিয়ে তার হৃদয়ে আল্লাহর তাআলার মাহাত্ম্য, শক্তি, জ্ঞান, বিশালতা ইত্যাদি জাগিয়ে তোলা। এর মাধ্যমে তার মনে আল্লাহর ভয়, ভালবাসা, তাঁর প্রতি পরম নির্ভরতা ইত্যাদি তৈরি হবে ইনশাআল্লাহ।

৬) ছোট ছোট সূরা যেমন ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, কাওসার ইত্যাদিগুলোর সহজ ভাষায় তরজমা ও ব্যাখ্যা তুলে ধরা।

৭) বাচ্চারা আঁকিবুঁকি ও রং করতে ভালবাসে। সুতরাং আকিদা বিষয়ক বিভিন্ন জিনিস তাকে রং করতে দেয়া। যেমন: আল্লাহ, লাই-লাহা ইল্লাল্লাহ, কাবা, মসজিদ ইত্যাদি।

৮) তাদেরকে ছোট সাহাবিদের জীবনী ও বিভিন্ন ঘটনা শুনানো। যেমন: আনাস বিন মালিক, আব্দুল্লাহ ইবনে উমর রা. প্রমুখ।

৯) তাওহিদ, সুন্নাহ ও ইসলাম বিষয়ক সুন্দর সুন্দর কবিতা/ছড়া পড়তে দেয়া।

১০) জীবন চলার পথে ঘটে যাওয়া নানা ঘটনা ও দুর্ঘটনাগুলোকে তার সামনে ইসলাম ও তাওহিদের আলোকে বিশ্লেষণ করা ইত্যাদি।

আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

- আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Address

১১১ নং ইটখোলা বাজার, পূর্ব কাজীপাড়া, মিরপুর
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Furqan Madrasa - মারকাযুল ফুরকন মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share