07/11/2024
অদ্য ০৭/১১/২০২৪ ইং রোজ বিকাল ৪:৩০ ঘটিকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান আইনজীবী ঐক্য ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির এক মত বিনিময় সভা সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরীর চেম্বারে অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় অত্র কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট সুব্রত চৌধুরী, হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান,বাবু তপন মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এডভোকেট প্রানেশ চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও সুপ্রীম কোর্ট শাখার আহ্বায়ক এডভোকেট গৌরাঙ্গ কর এবং সুপ্রীম কোর্ট শাখার সদস্য সচিব এডভোকেট অসীম কুমার মল্লিক উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় পরবর্তী কার্যক্রম আলোচনা সহ দেশের সার্বিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়। উক্ত সভায় দেশের সকল জেলা বার কমিটি গঠনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সর্বশেষে সভার সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।