Rabia Lima

Rabia Lima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rabia Lima, Religious organisation, Dhaka.

হে আমাদের প্রতিপালক, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।

সূরা আলে ইমরান - ৩:৫৩

17/03/2025

وَ لِمَنۡ خَافَ مَقَامَ رَبِّہٖ جَنَّتٰنِ ﴿ۚ۴۶﴾
আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান।
Surah-Ar Rahman
Ayah-46

25/01/2025

#ইনসান
✍️
রূহকে খাওয়ায় 'চিন্তা-পেরেশানি'
অথচ রূহের খাবার 'জিকির' তিলাওয়াত।

রূহকে রাখে কোলাহলপূর্ণ আয়োজন-উৎসবে,
অথচ তার ভালো লাগে নিরব-নির্জনে।

রূহকে সারাক্ষণ ব্যস্ত রাখে এমন কিছু চিন্তা দ্বারা,
রূহের সাধ্যে নেই যার সমাধান করা।

ডুবুরি সাগরে ডুবে, মেহনতে দিন-রাত এক করে মুক্তা কুড়ায়,
রূহ রিযিক, সম্মান, আশা-ভালোবাসার সাগরে ডুব দিয়ে অবশেষে সে হতাশা উঠায়।

কারণ এগুলো একমাত্র রব্বুল আলামীনের হাতে,
যত দ্রুত বুঝবে সে; পারবে বাঁচতে ধ্বংস হতে।

অন্যদিকে...
দেহটাকে রাখে আরাম-আয়েশে নিথর ফেলে,
অথচ সে সুস্থ থাকে মেহনত আর খাটুনির কর্ম পেলে।

মানবসন্তান-
রূহকে অস্থির করে দেহকে রাখে স্থির,
অথচ মুক্তি মিলত...
যদি দেহকে রাখতো ব্যস্ত,
রূহকে রেখে শান্ত।

রাসূল (সাঃ) বলেছেন, চারটি অবস্থা দুর্ভাগ্যজনক১. চোখে অশ্রু না আসা২. অন্তর কঠিন হয়ে যাওয়া৩. আকাঙ্ক্ষা অধিক হওয়া৪. ভোগ-...
25/01/2025

রাসূল (সাঃ) বলেছেন, চারটি অবস্থা দুর্ভাগ্যজনক
১. চোখে অশ্রু না আসা
২. অন্তর কঠিন হয়ে যাওয়া
৩. আকাঙ্ক্ষা অধিক হওয়া
৪. ভোগ-বিলাসের উপর লোভ হওয়া

- তাফসিরে ইবনে কাসির, ইঃফা, খন্ড-১

21/01/2025

✍️
আমি দেখলাম,
দুনিয়ার জ্ঞান কাপড় পরিহিত ব্যক্তির গায়ের কাপড় খুলে নিলো।
অন্যদিকে আসমানী ইলম বস্ত্রহীন নগ্নদেহকে পোশাকে আবৃত করে দিলো।

কেউ উলঙ্গ হওয়ার স্বাধীনতা শেখায়।
কেউ কাপড় পড়ার স্বাধীনতা শেখায়।

মানুষ হলেতো তার কাপড় পরিধানের সবক-ই ভালো লাগে, কিন্তু ইনসানের খোলসে পশু হলে তার নগ্নতার শিক্ষা,শিক্ষক, শিক্ষাঙ্গনই প্রিয় হয়।
কেননা কেবল পশুরাই অনাবৃত থাকে।

আমার কবরের উপর ফুটে উঠা ঘাসফুলকে-তোমার মোলাকাত দিও,যদি পারো গোলাপের মতো তাকেও আগলে নিও!- উম্মু নুসাইবাহ্
15/01/2025

আমার কবরের উপর ফুটে উঠা ঘাসফুলকে-
তোমার মোলাকাত দিও,
যদি পারো গোলাপের মতো তাকেও আগলে নিও!

- উম্মু নুসাইবাহ্

15/01/2025

✍️
চুপ হও!
মাখলুকের প্রতি অভিযোগ, চাওয়া, প্রশ্ন আছে যতো; সব কান্না হয়ে ঝরে যেতে দাও।
গড়িয়ে পড়া প্রতি ফোঁটা দিয়ে
প্রত্যাশাগুলো ধুয়ে-মুছে নাও।।

যতো অনূভুতি, আয়োজন, সৌন্দর্য, রঙ, আনন্দ-খুশিতে শুধু মাহবুবকেই শরীক করে নাও।
মনে রেখো...
جو مٹا ہے ان کی جمال پر وہ ہر ایک غم سے گزر گیا.....
ہوئیں جس پہ ان کی نوازشیں وہ بہار بن کے سنور گیا.

~~~জো মিটা হ্যায় উন কী জামাল পার ও হার এক গাম সে গুযার গায়া...
হুয়ি জিস পে উন কী নাওয়াযিশে ও বাহার বান কে সাওয়ার গায়া~~~

অর্থঃ- এযাবৎ তাঁর সৌন্দর্যের উপর যে-ই নিজেকে মিটিয়ে দিয়েছে/বিলীন করেছে, সে সকল দুশ্চিন্তা/যন্ত্রণার উপর দিয়ে নির্বিঘ্নে হেটে চলে গিয়েছে ।
তাঁর দয়া যার শামিলে হাল(অনুকূলে) হয়েছে, তার জীবন বসন্তের ন্যায় ফুলে ফুলে সজ্জিত হয়েছে।

শুধু তাঁর অভিভাবকত্বের উপর ইয়াকীন রাখো।
তোমার কাজ ইবাদাত।
আবেদ হয়ে যাও।
দূর্বল কাঁধে গুনাহের ভারে নুয়ে যাওয়া দুনিয়াকে সাজানো গোছানোর দায়িত্ব আর নিওনা।
যার দায়িত্ব তাকেই পালন করতে দাও।
أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন!
(সূরা যুমার, আয়াত ৩৬)

وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا
আল্লাহর উপর ভরসা করো, কার্যনির্বাহীরূপে আল্লাহই যথেষ্ট।
(সূরা আহযাব, আয়াত ৩)

এতো স্পষ্ট ভাষায় ভরসা দেয়ার পরও চোখ বন্ধ করে আস্থা রাখা যায়না!
বাবা যদি বলে চকলেট এনে দিবো,বিলিভ করতে ন্যানো সেকেন্ড ভাবতে হয়না।
মা যদি বলে আজ বিরিয়ানি রান্না হবে, ঘ্রাণ-স্বাদ তখন থেকেই অনুভব করতে থাকো।
স্বামী যদি বলে ফুল নিয়ে আসবো, সে রাতে কতো আগ্রহ ভরে অপেক্ষা...
অথচ কতো কতো দিন কতো ছলে তারা সবাই প্রতিশ্রুতি গিয়েছিল ভুলে,
তবুও বুকে নিয়ে কতো বিশ্বাস; আলটিমেটলি ছেড়েছো শত দীর্ঘশ্বাস!!!

অন্যদিকে, যার চেয়ে সত্যবাদী কেউ নেই, যার কথা তো দূর শব্দেরও রদবদল হয়না, তাঁর বলে যাওয়া আদুরে আদুরে কতো মোহাব্বত নিয়ে, অস্তিত্বে মিশে গিয়ে দিয়ে যাওয়া শানদার শব্দ গাঁথুনির প্রতিশ্রুতি গুলোর খবরই নিলানা।

দূর্ভোগ তোমার জন্য!
মন; দূর্ভোগ তো তোমাকেই মানায়,
তুমি খালেককে ছেড়ে মাখলুকের পায়ে রেখেছো তোমার অভিপ্রায়।

দূর্ভোগ তোমার জন্য!
মন; তুমি যে দুর্ভোগের-ই বিলাসী,
খালেকের চেয়ে বেশি মাখলুকের কথায় হয়েছো তুমি বিশ্বাসী।

এখনো সময় আছে কেবল তাঁর অভিভাবকত্বের উপরই বিশ্বাসী হও, মিটিয়ে দাও নি

12/01/2025

✍️
মা বলতো- ইশকেতেই বিদ্যা....
কথাটা ছোট বেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। কত ছোট থেকে; মনে নেই।
বুঝ হওয়ার পর মায়ের মুখে শুধু জ্ঞান অর্জনের জন্য নানা মনীষীদের ত্যাগের ঘটনা শুনেছি,
চোখে পানি নিয়ে কতশত দিন তার ইলমের প্রতি আশেকীর গল্প শুনিয়েছেন তার হিসেব নেই।

হুম, মায়ের উক্তি গুলো আমি সত্যই পেয়েছি।
ইলমের আশেক হওয়া ছাড়া বই পড়তে পড়তে আপনি বিরক্ত হয়ে যাবেন, কখনো ক্লান্তি অবসাদ জাগবে।

সেজন্য প্রকৃত তালেবের জ্ঞানের আশেক হওয়া জরুরি। কেননা আশেকিতে থাকেনা কোনো অজুহাত, ক্লান্তি-বিরক্তি। ইশকই যখম, ইশকই মলম, ইশকই পথ, ইশকই গন্তব্য।
কবির ভাষায়...
عاشقاں را خستگی در راه نیست۔۔۔۔
عشق خود راه است و هم خود منزل است
আশিকের নিকট পথের ক্লান্তি বলে কিছু থাকেনা, ইশকই পথ, ইশকই গন্তব্য।

প্রশ্ন হতে পারে তাহলে আশেক হবো কিভাবে...?
উত্তরঃ-
একজন বুযুর্গ বলেন...
১| জাস্ট চোখ ও কানকে হেফাজত করুন।
২| লা ইয়া'নি(অপ্রয়োজনীয়) কাজ বর্জন করুন।
৩| অহেতুক খরচ করা বা কেনাকাটা করা বাদ দিন।
৪| দু'আ করুন।
হৃদয় ইলমের আশেক হবে, পড়াশোনা করতেই ভালো লাগবে।

আশেকী ছাড়া জ্ঞান অর্জন হয়না, জ্ঞান ছাড়া মাহবুবের পরিচয় জানা যায়না, জানা ছাড়া ফজর যোহর গতানুগতিক নামাজ হলেও তাকে প্রকৃতঅর্থে মোহাব্বত করা যায়না।
তাঁর মোহাব্বত ছাড়া দিল বিরান, শূন্য ঘর ছাড়া আর কিছুই না।
শূন্য ঘরে সময় কাটাতে তখন আত্মা ভয় পায়।
শূন্যতা দূর করতে সে মাখলুকের দ্বারস্থ হয়, আর কোনো মাখলুককে কারো দিলের শূন্যতা দূর করার ক্ষমতা দেয়াই হয়নি ফলে দ্বারস্থ ব্যক্তি হতাশ হয়, হতাশা দূর করতে সে উঁকিঝুঁকি মারে তখন গুনাহের দুনিয়ায়, গুনাহ তখন রবের ক্রোধকে ডেকে আনে,
এ ক্রোধ তাকে সোজা পৌঁছে দেয় জাহান্নামের অতল গহ্বরে।
এ জাহান্নাম কেবল পরকালেই নয়, দুনিয়ার জীবনেই শুরু হয়ে যায় চিৎকার,চেঁচামেচি, ঝগড়া,মারামারি, আত্মার আর্তনাদ, অশান্তি।
وَكَفٰى بِهٖ عِقَابًا.....
দুনিয়ার জাহান্নাম হিসেবে এ শাস্তিই যথেষ্ট।

তবুও কি জ্ঞান অর্জনের জন্য একদল আসহাবে সুফফা হবোনা!

রিযক কী?উচ্চ বেতন, ভালো ব্যবসা আর বাড়ি-গাড়িই কি রিযক?
12/01/2025

রিযক কী?
উচ্চ বেতন, ভালো ব্যবসা আর বাড়ি-গাড়িই কি রিযক?

12/01/2025

হাসান আল বসরীকে জিজ্ঞেস করা হল, আপনার ধার্মিকতার গোপন সূত্র কি?

তিনি বললেনঃ আমি চারটি ব্যপার অনুধাবন করেছি। সেগুলো হলঃ

১। আমি জানি, আমার রিজিক আর কাউকেই দেয়া হবে না। এজন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে।

২। আমি জানি, আমার করণীয় (ইবাদত) আর কেউ করে দিতে পারবে না। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।

৩। আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন। এজন্য আমি গুণাহ করতে লজ্জিত বোধ করি।

৪। আমি জানি, মৃত্যূ আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরী করতে শুরু করেছি।

✍️আমার ক্ষতি করলাম আমি;এর মাঝেই কল্যাণ আছে বলে স্বান্তনা দিলা তুমিই।বাকিরা সব ছেড়েই দিলো, অপরিচিত হয়ে রইলো;আবার পরিচয় দি...
11/01/2025

✍️
আমার ক্ষতি করলাম আমি;
এর মাঝেই কল্যাণ আছে বলে স্বান্তনা দিলা তুমিই।

বাকিরা সব ছেড়েই দিলো,
অপরিচিত হয়ে রইলো;
আবার পরিচয় দিলাও তুমি।

যার জন্য যতো কাজ করেছি;তার থেকেও বারংবার অব্যহতি পেয়েছি,
প্রতিবার এই বে-ওয়াফা আমাকে কাজও দিলা তুমি।

তাই ধ্যান করেছি, জ্ঞান করেছি, পণ করেছি,
আশেক আমি তোমার-ই রবো,
কস্মিনকালেও মাওলা তোমার থেকে গাফেল হবো না আমি।

#ইশকে_ইলাহী

02/01/2025

✍️
দ্বীনি মজলিস গুলো সর্বাবস্থায় আবাদ রাখা জরুরী।
এ মজলিস গুলো হয়তো আলেম-আলেমা হওয়ার সার্টিফিকেট দেয়না, তবে নিয়মিত এ মজলিসে উপস্থিত থাকার মাধ্যমে ব্যক্তি ইলমের মুকুট জিতে নিতে পারে।

প্রিয় দ্বীনি বোন! ইলমের নূরে ভরপুর জীবন গড়ে দো-জাহানেই চূড়ান্ত সফল হতে চাইলে তা'লিমি মজলিসগুলোতে যথাসাধ্য নিয়মিত অংশগ্রহণ করুন এবং আপনার পরিচিতদেরকেও অংশগ্রহণের দাওয়াত দিন।
আমি দেখেছি- এ মজলিসে বসার বদৌলতে
বে-নামাজীকে নামাজী হতে,
পর্দাহীনদের পরিপূর্ণ পর্দানশীন হতে,
ব্যক্তিকে উত্তম আখলাকের অধিকারী হতে,
হিংসা-অহংকার ভুলে আবদিয়্যাতের রঙে রঙিন হতে,
মা-বাবার খেদমতে উৎসর্গ হতে,
বিশেষভাবে সত্যবাদী হতে, সত্যের সংশ্রবেই আনন্দ পেতে।
আল্লাহর কসম,আমি দেখেছি যন্ত্রণায় কাতর অসংখ্য হৃদয়ে সুকুন(প্রশান্তি) মিলতে,
ধ্বংস প্রায় জীবনগুলো নতুন করে সাজতে।
সর্বোপরি, পথ হারিয়ে দিগ্বিদিক শূন্য মানব সত্তাকে তার মহান রবের সাথে সাক্ষাতের সুখ অনুভব করতে।

আলহামদুলিল্লাহ!

31/12/2024

✍️
জ্ঞান অর্জন ছাড়া ঈমানটা ইমোশন থেকে যায়;ইয়াকিন অর্জন হয় কদাচিৎ।

নতুন বছর হোক ইলমে দ্বীন অর্জনের বছর।

ইলম স্বয়ং রব্বুল আলামীনের সিফাত(গুন), অলস,অযোগ্যদের ধরা দিবেনা।
তালেব যদি তাকওয়া ও তাহারাতের ব্যাপারে যত্নবান হতে পারে এবং ইখলাসের সাথে মেহনত জারি রাখতে পারে তাহলে ইনশাআল্লাহুল আযীয অবশ্যই ইলমের নূরে তার নিকট ঈমানের হাকীকত দৃশ্যমান হবেই।

যা কিছু দেখেছি তার বাহিরেও অনেক দেখিনি।
যা ভেবেছি তার গহীনেও আছে অনেক।

ستاروں سے آگے جہاں اور بھی ہیں
ابھی عشق کے امتحاں اور بھی ہیں...

~~সিতারো সে আগে জাহা অর ভী হ্যায়,
আভী ইশক কী ইমতিহান অর ভী হ্যায়~~❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabia Lima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share