Shahidullah Hall Dawah And Cultural Club

Shahidullah Hall Dawah And Cultural Club সেই সফলকাম হয়েছে, যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
-সুরা শামস -আয়াত ৯

আলহামদুলিল্লাহ!শহীদুল্লাহ্ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব-এর আয়োজনে সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা সকলের স্বতঃস্ফূর্ত ...
26/08/2026

আলহামদুলিল্লাহ!
শহীদুল্লাহ্ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব-এর আয়োজনে সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

পবিত্র কুরআনুল হাকিমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাসূলুল্লাহ (সা.)-এর শানে নাতে রাসূল পরিবেশনা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মিজানুর রহমান, চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি তাঁর আলোচনায় রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণীয় ও অনুকরণীয় মহান জীবন, তাঁর আদর্শ ও সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান অর্জনকারী প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল মারুফ, হল সংসদের জিএস তাওকির হাসান এবং হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ ও শহীদুল্লাহ্ হল মসজিদের ইমাম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য আতর ও টুপি উপহার এবং তবারকের ব্যবস্থা করা হয়। এছাড়াও ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

সকলের আন্তরিক সহযোগিতা, উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে।
মহান আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করুন এবং রাসূলুল্লাহ (সা.)-এর ভালোবাসা, সুন্নাহ ও আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

জাযাকুমুল্লাহু খাইরান।

আলহামদুলিল্লাহ ।শহীদুল্লাহ্ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব এর আয়োজনে সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয...
25/08/2026

আলহামদুলিল্লাহ ।
শহীদুল্লাহ্ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব এর আয়োজনে সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

শহীদুল্লাহ্ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব এর আয়োজন সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতাআলোচক হিসেবে উপস্থিত থাকবেনঅধ্যাপক ড...
25/08/2026

শহীদুল্লাহ্ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব এর আয়োজন
সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
অধ্যাপক ড. মিজানুর রহমান
চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রধান অতিথি
অধ্যাপক আমিনুল ইসলাম ভূইয়া
প্রভোস্ট, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

বিশেষ অতিথি
মহিউদ্দিন খান
এজিএস, ডাকসু

সময়: রাত ৯ টা
স্থান: শহীদুল্লাহ্ হল অডিটোরিয়াম

সহযোগিতায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্র সংসদ

প্রিয় নবী (সা.)-এর জীবন ও আদর্শকে জানার এই আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ।

বি.দ্র. উপস্থিত সকলের জন্য তবারক এর ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ।

সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতামহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মহান চরিত্র সম্পর্কে জানার ও জানার আগ্...
22/08/2026

সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মহান চরিত্র সম্পর্কে জানার ও জানার আগ্রহকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শহীদুল্লাহ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব এর উদ্যোগে আয়োজন করা হয়েছে "সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা"।

ইভেন্ট সমূহ:
কুরআন তেলাওয়াত
নাতে রাসূল (সা.)
সীরাহ আলোচনা
কুইজ প্রতিযোগিতা
পুরস্কার বিতরণী

কুইজের বিষয়: রাসূল (সা.)-এর সীরাহ থেকে বেসিক প্রশ্ন থাকবে। যেকোনো একটা সীরাহ পড়লেই হবে।

📅 তারিখ: ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার
🕘 সময়: রাত ৯টা
📍 স্থান: হল অডিটোরিয়াম, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল

বিশেষ দ্রষ্টব্য: ২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের পবিত্র কুরআন উপহার দেওয়া হবে।

🎁 কুইজে বিজয়ী প্রথম পাঁচজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে ইনশাআল্লাহ।

রেজিস্ট্রেশন সীমিত
রেজিস্ট্রেশনকৃত সকলের জন্যই উপহার থাকবে ইনশাআল্লাহ।

সকলের অংশগ্রহণ ও উপস্থিতি একান্তভাবে কাম্য।

আয়োজনে: শহীদুল্লাহ হল দাওয়াহ এন্ড কালচারাল ক্লাব
সহযোগিতায়: ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদ

[শুধুমাত্র শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীদের জন্য]

আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি।কাজেই তোমাদের ...
29/07/2026

আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি।
কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো।

সূরা আল-মায়িদাহ : ৩

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে দিনের ওপর সূর্য উদিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।" সহীহ মুসলিম
17/07/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"যে দিনের ওপর সূর্য উদিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।"

সহীহ মুসলিম

وَلَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتًۭا ۚ بَلْ أَحْيَآءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ"আর য...
16/07/2026

وَلَا تَحْسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتًۭا ۚ بَلْ أَحْيَآءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

"আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনোই মৃত মনে করো না। বরং তারা তাদের রবের কাছে জীবিত। তাদের রিযিক প্রদান করা হয়।"

(সূরা আলে ইমরান, ৩:১৬৯)

অতিবৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়াاللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُون...
12/07/2026

অতিবৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ

অর্থ:
“হে আল্লাহ! আমাদের ওপর নয়, আমাদের আশপাশে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ! টিলা-পাহাড়ে, উঁচু ভূমিতে, উপত্যকায় এবং বৃক্ষরাজির স্থানে বৃষ্টি বর্ষণ করুন।”

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কষ্ট থেকে মুক্তি দান করুন।
আমীন।

“যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী (সময়) নূরে আলোকিত করে দিবে।”
10/07/2026

“যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে এটি তার জন্য দুই জুমার মধ্যবর্তী (সময়) নূরে আলোকিত করে দিবে।”

"আর যারা কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িয়ে হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং ...
05/07/2026

"আর যারা কখনও কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িয়ে হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।"
— সূরা আলে ইমরান, আয়াত: ১৩৫

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahidullah Hall Dawah And Cultural Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share