JNU Dawah Society

JNU Dawah Society ইসলামের সৌন্দর্য ও শিক্ষাকে সহজভাবে তুলে ধরে ইসলামের সুমহান দাওয়াত প্রিয় বোনদের কাছে পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।

29/11/2025

পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
যাকাতকে জরিমানা মনে করা হবে,

وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

وَعَقَّ أُمَّهُ
কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

وَأَدْنَى صَدِيقَهُ
বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

وَأَقْصَى أَبَاهُ
কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
মসজিদে কলরব ও হট্টগোল করবে,

وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
পাপাচারীরা গোত্রের নেতা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
মদ পান করা হবে,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।

~ মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ।

06/05/2025

আপনার জীবনের কোনো ঘটনাই ‘আকস্মিক’ নয়। যা কিছু ঘটছে—তা হচ্ছে একটি সূক্ষ্ম, পরিপূর্ণ পরিকল্পনার অংশ।

আপনার প্রতিটি সমস্যা, প্রতিটি ধাক্কা, প্রতিটি অশ্রু—এসব কিছুই এসেছে এমন এক প্রজ্ঞার জায়গা থেকে, যা আপনি এখনো ঠিক বুঝে উঠতে পারেননি, কিন্তু আল্লাহ জানেন। হয়তো আপনি অনেক কিছু চেয়েছেন, কিন্তু তার আগে আপনাকে প্রস্তুত করার জন্যই আল্লাহ সেই কষ্টগুলো পাঠিয়েছেন।

"হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা এমন কিছু পছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না।"
(সূরা বাকারা, ২:২১৬)

এই দুনিয়ার কোনো দুঃখই বিফলে যায় না। কোনো অপেক্ষাই বৃথা যায় না। আপনি যখন নিজে বুঝে উঠতে পারছেন না, ঠিক তখনই আল্লাহ আপনার জন্য ভবিষ্যত কল্যাণের দরজা তৈরি করছেন।

তাই ধৈর্য ধরুন।

বিশ্বাস রাখুন।

অশ্রুর মাঝেও শুকরিয়া জানান—এই অচেনা পথটাও আপনাকে এমন এক ভালো দিকে নিয়ে যাবে, যা আপনি কল্পনাও করতে পারেননি।

আল্লাহর প্রতি আস্থা রাখুন।

কারণ তিনিই জানেন আপনি কী চেয়েছেন, আর কী আপনাকে আপনার কাংখিত গন্তব্যে পৌঁছে দিবে ...

©️ শারিন

29/03/2025
JNU Dawah Society
22/12/2024

JNU Dawah Society

05/12/2024

আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যাক্তি রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম?

রাসূল (ﷺ) বললেন, ❝তুমি লোকদের খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে।❞

— সহীহ্ বুখারী : ১২, সহীহ্ মুসলিম : ৩৯

14/11/2024

সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, যে আল্লাহর দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং ঘোষণা করলো, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।

— সূরা হা-মীম আস-সাজদা, আয়াত : ৩৩

10/11/2024

একটি হারিয়ে যাওয়া সুন্নাহ!!

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
"تكفيرُ كل لِحــاءٍ؛ ركــعتان"
"প্রত্যেক ঝগড়ার কাফফারা হলো দুই রাকাত নামাজ।"
[আল-জামে ২৯৮৬, আলবানী]

"লিহা" শব্দের অর্থ: ঝগড়া-বিবাদ ও তর্ক-বিতর্ক।

এই হাদিসের শিক্ষা হলো, একজন মুসলিম তার ভাইয়ের সঙ্গে হওয়া কোনো ঝগড়া বা বিবাদকে কাফফারা দিতে আল্লাহর সামনে দুই রাকাত নামাজ আদায় করবে। এতে সে তার কাজে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কারণ, এ ধরনের বিরোধ শয়তানের প্ররোচনায় হয়ে থাকে।

আমরা তো কতোজনের কাছেই নসিহা চাই,কখনো কি আল্লাহর কাছে চেয়েছি? অথচ আল্লাহ কুরআনে আমাদের জন্য প্রয়োজনীয় সমস্ত নসিহা/উপদেশ দ...
06/11/2024

আমরা তো কতোজনের কাছেই নসিহা চাই,কখনো কি আল্লাহর কাছে চেয়েছি? অথচ আল্লাহ কুরআনে আমাদের জন্য প্রয়োজনীয় সমস্ত নসিহা/উপদেশ দিয়েই দিয়েছেন।

হায় আফসোস! মানুষের কাছে উপদেশ চাইলেও উপদেশের মূল যে উৎস সেটা থেকেই আমরা অনেএএএক দূরে, অনেক।

30/10/2024

আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিঁনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটি মাত্র কাঁটার আঘাত কিংবা তার চাইতেও কোনো নগণ্য আঘাত লাগলে আল্লাহ তা'আলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি গুনাহ্‌ মাফ করে দেন।

— সহীহ মুসলিম, হাদিস : ৬৪৫৫

Address

Dhaka
1101

Website

Alerts

Be the first to know and let us send you an email when JNU Dawah Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share