07/06/2026
আল্লাহর ৯৯টি সুন্দর নামকে আসমাউল হুসনা (أسماء الله الحسنى) বলা হয়। কুরআন ও হাদিসে এসব নামের মাধ্যমে আল্লাহর গুণাবলি বর্ণনা করা হয়েছে।
১. আর-রহমান (الرَّحْمٰن) — পরম দয়ালু
২. আর-রহীম (الرَّحِيم) — অতি দয়ালু
৩. আল-মালিক (الْمَلِك) — সর্বময় অধিপতি
৪. আল-কুদ্দুস (الْقُدُّوس) — পরম পবিত্র
৫. আস-সালাম (السَّلَام) — শান্তির উৎস
৬. আল-মু'মিন (الْمُؤْمِن) — নিরাপত্তা প্রদানকারী
৭. আল-মুহাইমিন (الْمُهَيْمِن) — রক্ষক ও তত্ত্বাবধায়ক
৮. আল-আজীজ (الْعَزِيز) — পরাক্রমশালী
৯. আল-জাব্বার (الْجَبَّار) — মহাশক্তিধর
১০. আল-মুতাকাব্বির (الْمُتَكَبِّر) — মহিমান্বিত
১১. আল-খালিক (الْخَالِق) — সৃষ্টিকর্তা
১২. আল-বারি' (الْبَارِئ) — সৃষ্টির উদ্ভাবক
১৩. আল-মুসাওয়ির (الْمُصَوِّر) — আকৃতি দানকারী
১৪. আল-গাফফার (الْغَفَّار) — অতিশয় ক্ষমাশীল
১৫. আল-কাহ্হার (الْقَهَّار) — সর্বজয়ী
১৬. আল-ওয়াহ্হাব (الْوَهَّاب) — মহান দানকারী
১৭. আর-রাজ্জাক (الرَّزَّاق) — রিজিকদাতা
১৮. আল-ফাত্তাহ (الْفَتَّاح) — বিজয় ও সমাধানদাতা
১৯. আল-'আলীম (الْعَلِيم) — সর্বজ্ঞ
২০. আল-কাবিদ (الْقَابِض) — সংকোচনকারী
২১. আল-বাসিত (الْبَاسِط) — সম্প্রসারণকারী
২২. আল-খাফিদ (الْخَافِض) — অবনতকারী
২৩. আর-রাফি' (الرَّافِع) — উন্নতকারী
২৪. আল-মু'ইজ্জ (الْمُعِزُّ) — সম্মানদানকারী
২৫. আল-মুযিল (الْمُذِلُّ) — অপমানকারী
২৬. আস-সামী' (السَّمِيع) — সর্বশ্রোতা
২৭. আল-বাসীর (الْبَصِير) — সর্বদ্রষ্টা
২৮. আল-হাকাম (الْحَكَم) — বিচারক
২৯. আল-'আদল (الْعَدْل) — ন্যায়পরায়ণ
৩০. আল-লতীফ (اللَّطِيف) — সূক্ষ্মদর্শী ও অনুগ্রহশীল
৩১. আল-খবীর (الْخَبِير) — সর্বজ্ঞাত
৩২. আল-হালীম (الْحَلِيم) — অত্যন্ত সহনশীল
৩৩. আল-'আজীম (الْعَظِيم) — মহান
৩৪. আল-গফুর (الْغَفُور) — ক্ষমাকারী
৩৫. আশ-শাকুর (الشَّكُور) — কৃতজ্ঞতার মূল্যদানকারী
৩৬. আল-'আলী (الْعَلِيُّ) — সর্বোচ্চ
৩৭. আল-কাবীর (الْكَبِير) — মহান ও বৃহৎ
৩৮. আল-হাফীজ (الْحَفِيظ) — সংরক্ষণকারী
৩৯. আল-মুকীত (الْمُقِيت) — পালনকারী
৪০. আল-হাসীব (الْحَسِيب) — হিসাব গ্রহণকারী
৪১. আল-জালীল (الْجَلِيل) — মহিমান্বিত
৪২. আল-করীম (الْكَرِيم) — মহান দাতা
৪৩. আর-রকীব (الرَّقِيب) — পর্যবেক্ষক
৪৪. আল-মুজীব (الْمُجِيب) — দোয়া কবুলকারী
৪৫. আল-ওয়াসি' (الْوَاسِع) — সর্বব্যাপী
৪৬. আল-হাকীম (الْحَكِيم) — প্রজ্ঞাময়
৪৭. আল-ওয়াদুদ (الْوَدُود) — পরম প্রেমময়
৪৮. আল-মাজীদ (الْمَجِيد) — মহিমান্বিত
৪৯. আল-বা'ইস (الْبَاعِث) — পুনরুত্থানকারী
৫০. আশ-শাহীদ (الشَّهِيد) — সর্বসাক্ষী
৫১. আল-হাক্ক (الْحَقُّ) — সত্য
৫২. আল-ওয়াকীল (الْوَكِيل) — কর্মবিধায়ক
৫৩. আল-ক্বাওয়ী (الْقَوِيُّ) — শক্তিশালী
৫৪. আল-মাতীন (الْمَتِين) — সুদৃঢ়
৫৫. আল-ওয়ালী (الْوَلِيُّ) — অভিভাবক
৫৬. আল-হামীদ (الْحَمِيد) — প্রশংসিত
৫৭. আল-মুহসী (الْمُحْصِي) — সবকিছুর হিসাবকারী
৫৮. আল-মুবদি' (الْمُبْدِئ) — প্রথম সৃষ্টিকারী
৫৯. আল-মু'ঈদ (الْمُعِيد) — পুনরায় সৃষ্টিকারী
৬০. আল-মুহয়ী (الْمُحْيِي) — জীবনদানকারী
৬১. আল-মুমীত (الْمُمِيت) — মৃত্যুদানকারী
৬২. আল-হাইয়্য (الْحَيُّ) — চিরঞ্জীব
৬৩. আল-কাইয়্যুম (الْقَيُّوم) — সবকিছুর ধারক ও রক্ষক
৬৪. আল-ওয়াজিদ (الْوَاجِد) — সবকিছুর অধিকারী
৬৫. আল-মাজিদ (الْمَاجِد) — মহাসম্মানিত
৬৬. আল-ওয়াহিদ (الْوَاحِد) — একক
৬৭. আল-আহাদ (الْأَحَد) — অদ্বিতীয়
৬৮. আস-সামাদ (الصَّمَد) — অমুখাপেক্ষী
৬৯. আল-কাদির (الْقَادِر) — সর্বশক্তিমান
৭০. আল-মুকতাদির (الْمُقْتَدِر) — পরম ক্ষমতাবান
৭১. আল-মুকাদ্দিম (الْمُقَدِّم) — অগ্রসরকারী
৭২. আল-মুয়াখখির (الْمُؤَخِّر) — পশ্চাৎকারী
৭৩. আল-আউয়াল (الْأَوَّل) — প্রথম
৭৪. আল-আখির (الْآخِر) — শেষ
৭৫. আয-যাহির (الظَّاهِر) — প্রকাশ্য
৭৬. আল- বাতিন (الْبَاطِن) — অপ্রকাশ্য
৭৭. আল-ওয়ালী (الْوَالِي) — কর্তৃত্বশীল
৭৮. আল-মুতাআলি (الْمُتَعَالِي) — সবার ঊর্ধ্বে
৭৯. আল-বার্র (الْبَرُّ) — পরম কল্যাণকারী
৮০. আত-তাওয়াব (التَّوَّاب) — তওবা কবুলকারী
৮১. আল-মুনতাকিম (الْمُنْتَقِم) — প্রতিফলদানকারী
৮২. আল-'আফুউ (الْعَفُوُّ) — পরম ক্ষমাকারী
৮৩. আর-রউফ (الرَّؤُوف) — স্নেহশীল
৮৪. মালিকুল-মুলক (مَالِكُ الْمُلْك) — সমগ্র রাজ্যের মালিক
৮৫. যুল-জালালি ওয়াল-ইকরাম (ذُو الْجَلَالِ وَالْإِكْرَام) — মহিমা ও সম্মানের অধিকারী
৮৬. আল-মুকসিত (الْمُقْسِط) — ন্যায়বিচারকারী
৮৭. আল-জামি' (الْجَامِع) — একত্রকারী
৮৮. আল-গনী (الْغَنِيُّ) — অভাবমুক্ত
৮৯. আল-মুগনী (الْمُغْنِي) — অভাবমোচনকারী
৯০. আল-মানি' (الْمَانِع) — প্রতিরোধকারী
৯১. আদ-দার (الضَّارُّ) — ক্ষতির অনুমোদনকারী
৯২. আন-নাফি' (النَّافِع) — উপকারকারী
৯৩. আন-নূর (النُّور) — আলো
৯৪. আল-হাদী (الْهَادِي) — পথপ্রদর্শক
৯৫. আল-বাদী' (الْبَدِيع) — অতুলনীয় সৃষ্টিকর্তা
৯৬. আল-বাকী (الْبَاقِي) — চিরস্থায়ী
৯৭. আল-ওয়ারিস (الْوَارِث) — উত্তরাধিকারী
৯৮. আর-রাশীদ (الرَّشِيد) — সঠিক পথপ্রদর্শক
৯৯. আস-সবুর (الصَّبُور) — পরম ধৈর্যশীল