19/01/2026
#আহলুস_সুন্নাহ_ওয়াল_জামায়াত #সালাফি
#আহলেহাদিস #কুরআন_সুন্নাহ #তাওহীদ
#জামাতে_ইসলামী #ছাত্রশিবির #খেলাফত_আন্দোলন #আল্লামা_মামুনুল_হক
আসসালামু আলাইকুম ইয়া আহলুল ইল্ম, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কিতাবুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলুস সুন্নাহ ওয়াল জামায়াহ।
আমরা আহলে হাদিস তথা সালাফি—গণতন্ত্র, সমাজতন্ত্র ও পুঁজিবাদী অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা এই রাষ্ট্রীয় নীতি বা প্রচলিত রাজনীতিকে তাগুত মনে করি, হারাম মনে করি এবং এ থেকে নিজেদেরকে মুক্ত মনে করি, আলহামদুলিল্লাহ।
কিন্তু বর্তমান প্রেক্ষাপট ও পরিবর্তিত পরিস্থিতির কারণে ফ্যাসিবাদী ও ইসলামের শত্রুদের থেকে বাঁচার জন্য এবং দেশকে বাঁচানোর জন্য অপেক্ষাকৃত কম ক্ষতি হবে—এমন কিছুর সমর্থনের কথা মাথায় রেখে আল্লাহর কোরান ও তাঁর রাসূল ﷺ-এর কিছু হাদিস থেকে কিছু হুকুম-আহকাম সামনে রেখে আহলে হাদিস আলেম সমাজের মধ্যেই নমনীয়তা ও কোমল সমর্থন জেগেছে।
إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ
📚 বুখারি ৭২৮৮ | মুসলিম ১৩৩৭
এই হাদিস সহ এরকম আরো অনেক হাদিস বিশ্লেষণ করে বিপদের মুহূর্তে অপেক্ষাকৃত কম ক্ষতিকর বিষয় বেছে নেওয়ার পক্ষে অনেকের মতামত হিসেবে পেশ করা হচ্ছে।
আর তাই আহলে হাদিসের আলেমসহ অসংখ্য সাধারণ মানুষ গণতন্ত্রের বিরুদ্ধে থাকার পরেও ইসলামী দলগুলোর পাশে দাঁড়িয়েছে।
আমাদের জন্য আপনাদের কিছু করা লাগবে না। আমরা শুধু আপনাদের সততা, ন্যায়পরায়ণতা এবং ইসলামের মৌলিক আকিদার উপর বিশ্বাসের কারণে আপনাদের পথ চেয়ে আছি। আমরা কিছু আশা করি বলেই আপনাদের প্রতি সমর্থন দিচ্ছি।
১) ভবিষ্যতে আমাদের দাওয়াতি কার্যক্রম ও আলেমদের নিরাপত্তায় আপনাদের পাশে পাব—এই আশা করি।
২) কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার ক্ষেত্রে আপনারা সত্যের পথে, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের পথে ফিরে আসবেন এবং দেশে ইসলাম কায়েমে সাহায্যকারী হবেন—এই আশা করি।
৩) সেকুলার, বিদেশি সংস্কৃতি, হিন্দুত্ববাদ, ইহুদীবাদ, নাস্তিক্যবাদ, এলজিবিটিকিউ, নারীবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রতা, বিদআতি, শিরকি, ফেরকাবাদ, সুফিবাদ, অপসংস্কৃতি—সহ সকল মতবাদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আমৃত্যু লড়াইয়ে বইয়ে-কলমে-মিডিয়ায় আপনারা আমাদের পাশে থাকবেন—এই আশা করি।
সুতরাং আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ—আপনারা এমন কথা, এমন কাজ, এমন ব্যবহার বা এমন কিছু করবেন না, যা আপনাদের প্রতি আমাদের সমর্থন নষ্ট হয়ে যায়।
জাজাকাল্লাহু খাইরান।