The Believer's Reminder

The Believer's Reminder "Guidance for a Peaceful Heart"

আমাদের আশেপাশের জড়পদার্থগুলো কি আসলেই নির্জীব ও চেতনাহীন? অনেকেই হয়তো জানেননা যে, কোনো কোনো বিজ্ঞানী জড় বস্তুসমূহের চেতন...
28/10/2024

আমাদের আশেপাশের জড়পদার্থগুলো কি আসলেই নির্জীব ও চেতনাহীন? অনেকেই হয়তো জানেননা যে, কোনো কোনো বিজ্ঞানী জড় বস্তুসমূহের চেতনা থাকার কথা বলেছেন ও এটি নিয়ে বিস্তর গবেষণা চলছে। "panapsychism" নামক একটি তত্ত্ব রয়েছে, আর এই তত্ত্ব অনুসারে জড় পদার্থেরও চেতনা রয়েছে, যদিও সেই চেতনাটি মানুষের চেতনা বা কোনো জীবের চেতনার সমপর্যায়ের নয়। প্রফেসর Philip Goff ও প্রফেসর David Chamlers দাবি করেছেন যে, ক্ষুদ্রাতিক্ষুদ্র জড়বস্তুরও চেতনা থাকতে পারে। আমাদের জানা উচিত যে, কোরআনে স্পষ্টভাবে জড় বস্তুর চেতনা থাকার কথা বলা হয়েছে। মহান আল্লাহ সূরা ইসরার ৪৪ নম্বর আয়াতে বলেন: "সাত আসমান, যমীন আর এগুলোর মাঝে যা আছে সব কিছুই তাঁর মহিমা ঘোষণা করে। এমন কোন জিনিসই নেই যা তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তোমরা বুঝতে পার না কীভাবে তারা তাঁর মহিমা ঘোষণা করে। তিনি পরম সহিষ্ণু, বড়ই ক্ষমাপরায়ণ।" (বঙ্গানুবাদ, তাইসিরুল)

গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর। এখনকার সময়ের প...
07/10/2024

গায়রত কী?

সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত।

একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!! আল্লাহুম্মাগফিরলী..!

+

ঘটনা ১

একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?

তিনি উত্তর দিলেন:

" যদি তোমার রক্ত হালাল হতো, তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"

[ইবনে কাসীর, আল- বিদায়া ওয়ান নিহায়া]

ঘটনা ২

মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?

আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।

তখন লোকটি বললো,

এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না, তাই এই উটই আমি রাখবো না।

একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা?? আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الْحَيَوةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ (۲۰ আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে! সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?

(সূরা ফাজর, আয়াত-২০)

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!

বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!

বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে! আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী

আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের

কথা,,,

অনেকে গায়রত কি সেটাও জানেনা হায় আফসোস!

62

+

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই। হায় আফসোস! এই উম্মার পুরুষরা আজ জানেই না গায়রত কী?

মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম। বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

26/09/2024

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেনঃ
"কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় তা অন্য ভাইয়ের জন্যও না চায়।"
(বুখারী ১৩)

26/09/2024

হযরত ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেনঃ
"ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: কালেমা, সালাত, যাকাত, রোযা, হজ্ব।"
(বুখারী ৮)

26/09/2024

হযরত নোমান ইবনে বাশির (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) বলেছেনঃ
"হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট।"
(বুখারী ৫২)

Address

Dhaka Mohanagar
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Believer's Reminder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share