Where is Happiness?

Where is Happiness? I am muslim please don,t hate me

Permanently closed.
26/10/2019

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "মু'মিনের বিষয়টি চমৎকার, আল্লাহ তা'আলা যা ফয়সালা করেন, তা-ই তার জন্য কল্যাণকর।"

--[আহমাদ ২০২৮৩]

12/02/2016

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু
থেকে বর্ণিত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, ‘‘জাহান্নামকে
মনোলোভা জিনিসসমূহ দ্বারা ঘিরে
দেওয়া হয়েছে এবং জান্নাতকে
ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ
দ্বারা।’’
-
রিয়াদুস স্বালেহীন ৭/১০৩। সহীহুল
বুখারী ৬৪৮৭, তিরমিযী ২৫৬০,
নাসায়ী ৩৭৬৩, আবূ দাউদ ৪৭৪৪, আহমাদ
৭৪৭৭, ২৭৫১২, ৮৬৪৪, ৮৭২১

06/11/2015

নবীদের সম্পর্কে আল্লাহ বলেন:
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎ ﻣِﻦ ﺭَّﺳُﻮﻝٍ ﺇِﻟَّﺎ ﺑِﻠِﺴَﺎﻥِ ﻗَﻮْﻣِﻪِ ﻟِﻴُﺒَﻴِّﻦَ ﻟَﻬُﻢْ
“আমি সব নবীকেই তাদের স্বজাতির
ভাষাভাষী করেই প্রেরণ করেছি,
যাতে তাদেরকে পরিষ্কার
বোঝাতে পারে।” (সূরা ইবরাহীম: ৪)

04/11/2015

If u 100 Allah"Just take the Allah will take 99 steps for u

03/10/2015

প্রশ্ন (৮/২০৮) : সমাজে মোবাইলে বা
সাক্ষাতে বিদায়ের সময় অনেকেই
‘ভাল থাকবেন’ ‘ভাল থাকুন’ ইত্যাদি
বলে থাকেন। এরূপ বলা কি
শরী‘আতসম্মত হবে? না হলে এক্ষেত্রে
কি বলা উচিৎ?
-ফারূক হোসাইন
আটরশি, ফরিদপুর।
উত্তর : এরূপ বলা ঠিক নয়; বরং বলতে হবে
‘আল্লাহ আপনাকে ভাল রাখুন’। কারণ
মানুষ নিজে নিজে ভাল থাকতে
পারে না। বরং বিদায়কালে সালাম
দিয়ে বিদায় নিবে। রাসূল (ছাঃ)
বলেন, তোমরা কোন মজলিসে
প্রবেশকালে ও বসার সময় এবং উঠে
যাওয়ার সময় সালাম দিবে (তিরমিযী,
আবুদাঊদ, মিশকাত হা/৪৬৬০,
‘শিষ্টাচার’ অধ্যায়-২৫, ‘সালাম’
অনুচ্ছেদ-১)।

24/09/2015

আপনি কি আপনার গার্লফ্রেন্ডের
সাথে রাত
কাটিয়ে নিজেকে খুব গর্বিত
মনে করছেন? অথবা আপনার
গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাবেন
বলে প্ল্যান করছেন?
অথবা গার্লফ্রেন্ডকে কোন হোটেল
বা বাসায় নিয়ে দুজন
নির্জনে কিছু রোমাঞ্চকর মুহূর্ত
কাটাবেন এবং জৈবিক
চাহিদা মিটাবেন বলে ভাবছেন?
তাহলে এই পোস্টটি আপনার
জন্যই। ইসলাম সহ পৃথিবীর কোন
ধর্মে ই অবৈধ শারিরীক সম্পর্ক
সমর্থন করে না - জেনেনিন অবৈধ
সম্পর্ক নিয়ে ইসলাম
কি বলে? অনেকেই দেখি,
গার্লফ্রেন্ডের
সাথে রাত কাটিয়ে এসে,
বন্ধুদের
সাথে রাতে কি করেছে না করেছে
তা নিয়ে হাঁসি ঠাট্টা করে।
আমি তাদেরকে বলবো, ভাই
আপনি এক রাতে আর
কি মজা পাইছেন, আপনার আসল
মজাতো মৃত্যুর পরে পাবেন।
যখন ফেরেস্তারা আপনার
লিঙ্গে রশি দিয়ে বেঁধে
জাহান্নামের
আগুনে ঝুলিয়ে লোহার
ডান্ডা দিয়ে পিটাবে, আর
আপনি চিৎকার
করতে থাকবেন......।।
আপনি এই মজার জন্য
অপেক্ষা করতে থাকুন
যদি তওবা না করে থাকেন।
কিতাবে বর্ণিত আছে,
“ব্যভিচারী নারী-পুরুষের লিংগ
রশি দ্বারা বেঁধে জাহান্নামের
আগুনে ঝুলানো হবে এবং লোহার
ডান্ডা দিয়ে তাদের
জননেন্দ্রিয়ে আঘাত করা হবে।
আঘাতের
যন্ত্রণায় যখন চিৎকার করবে,
তখন জাহান্নামের
ফেরেশতারা বলবে; পৃথিবীতে যখন
তোমরা আনন্দ ফুর্তি করতে,
হাসতে এবং আল্লাহর কথা স্মরণ
করতে না এবং তাঁকে লজ্জা পেতে
না,
তখন এ চিৎকার কোথায়
ছিল”?
ইসলামে যেনার কোনো স্থান
নেই।
মৃত্যুর পর
যেনাকারী উলংগ অবস্থায় কেয়ামত
পর্যন্ত আগুনে জ্বলবে।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যেনাকার

যেনাকারীনি কেয়ামত
পর্যন্ত উলঙ্গ অবস্থায়
আগুনে জ্বলতে থাকবে। [ বুখারী,
মিশকাতঃ ৪৬২১] সুতরাং ভেবে
দেখুন,
সময় থাকতেই সাবধান
হয়ে জান। এসব গার্লফ্রেন্ড
মালফ্রেন্ড বাদ দিয়ে, আল্লাহর
কাছে তওবা করে, নিয়মিত
পাঁচ ওয়াক্ত নামায আদায় করুন।
Otherwise মৃত্যুর পর
কান্নাকাটি করে কোন লাভ হবে না।
যা কান্নাকাটি করার এখনই করে নিন।
আস্তাগফিরুল্লাহ ।
আস্তাগফিরুল্লাহ । আস্তাগফিরুল্লাহ
। আল্লাহ,
আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন।"

12/09/2015

কুরবানির গোস্ত বণ্টনের সুন্নাহ সম্মত
পদ্ধতি-
রাসুল (সাঃ) কুরবানির গোস্ত সম্পর্কে
বলেছেন, “তোমরা নিজেরা খাও ও
অন্যকে আহার করাও এবং সংরক্ষন করো।
(বুখারি-৫৫৬৯, মুসলিম-১৯৭১)
অর্থাৎ ৩ টি নির্দেশ দিলেন, ১-
খেতে বললেন। ২- অন্যকে খাওয়াতে
বললেন। ৩- সংরক্ষন করে রাখতে
বললেন। একবার দুর্ভিক্ষের সময় রাসুল
(সাঃ) ৩ দিনের বেশী সংরক্ষন করতে
নিষেধ করেছিলেন কিন্তু পরে আবার
অনুমতি দিয়েছেন যেন কেও চাইলে ৩
দিনের বেশিও সংরক্ষন করতে পারে।
কুরবানির গোস্ত কাকে কতোটুকু দিতে
হবে?
পরিমাপ করে গরীবদের ১ ভাগ,
আত্মীয়দের ১ ভাগ এবং নিজেদের ১
ভাগ— হুবুহু এরকম বিধান শরিয়তে
কোথাও বলা হয়নি, আপনি ইচ্ছা করলে
এরকম করতে পারেন কিংবা নিজের
জন্য অল্প রেখে গরিব-মিসকিনদের
বেশী দিতে পারেন কিংবা নিজের
জন্যও বেশী রাখতে পারেন কিন্তু
যেহেতু কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য
তাই নিজের জন্য বেশী না রাখাই
উচিত। কুরবানির পশুর কোন অংশ (গোস্ত,
চর্বি, চামড়া, দড়ি ইত্যাদি) বিক্রয় করা
যাবে না। কারণ, তা আল্লাহর উদ্দেশে
উৎসর্গকৃত বস্তু, তাই কোন প্রকারে পুনরায়
তা নিজের ব্যবহারে ফিরিয়ে আনা
বৈধ নয়। এর পুরোটাই গরীবদের দান করে
দিতে হবে। কিংবা বিক্রি করে
টাঁকা গরীবদের দিয়ে দিতে হবে।
তদনুরুপ ওর কোন অংশ দ্বারা কসাইকে
পারিশ্রমিক দেওয়াও বৈধ নয়। যেহেতু
সেটাও একপ্রকার বিনিময় যা ক্রয়-
বিক্রয়ের মতো। (বুখারি-১৬৩০,
কুরবানির বিধান-শাইখ আব্দুল হামিদ
ফাইযি আল মাদানি)
অর্থাৎ কসাইকে নিজের টাঁকা থেকে
পারিশ্রমিক দিতে হবে। তারপর যদি
মনে হয় কসাই গরীব তাহলে তাকে দান
স্বরূপ অথবা গরীব না হলে হাদিয়া স্বরূপ
তাকে কিছু গোস্ত দেওয়া যেতে
পারে, এতে সমস্যা নেই।

11/09/2015

সেই ব্যক্তির কথার চেয়ে আর কার
কথা উত্তম হবে যে আল্লাহর
দিকে ডাকলো, সৎ কাজ করলো এবং
ঘোষণা করলো আমি মুসলমান।
সূরা হামীম অাস সাজদাহঃ ৩৩

11/09/2015

“মানুষ চিন্তা-ভাবনা না করে এমন
কথাবার্তা বলে ফেলে, অথচ এ কথার
কারণে সে নিক্ষিপ্ত হবে
জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব
পূর্ব- পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে
অধিক।”
=====বিশ্বনবী হযরত মোহাম্মদ {সঃ}

11/09/2015

সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর
নয়,,, আর কালো মানেই কিন্তু কুৎসিত
নয়..! কাফনের কাপড় সাদা কিন্তু
ভয়ানক..! কাবা ঘর কালো কিন্তু
অপরূপ..! মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে
নয়,,, চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়..!”
- বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

আশ শিফা: কুরআনের আলোয় আত্মশুদ্ধি“এটি সেই মহাগ্রন্থ যাতে কোনসন্দেহের অবকাশ নেই, মুত্তাকীদের জন্যহেদায়েত।”- আল বাকারাআল-কু...
11/09/2015

আশ শিফা: কুরআনের আলোয় আত্মশুদ্ধি
“এটি সেই মহাগ্রন্থ যাতে কোন
সন্দেহের অবকাশ নেই, মুত্তাকীদের জন্য
হেদায়েত।”
- আল বাকারা
আল-কুরআনের হেদায়েত অর্জিত হবে
‘তাকওয়া’ অনুপাতে, কেননা আল্লাহ
তাআলা একে “মুত্তাকীদের জন্য
হেদায়েত”রূপে আখ্যায়িত করেছেন।
তাকওয়ার সংজ্ঞা, স্বরূপ, গুরুত্ব এবং
তাকওয়া অর্জনের উপায় ও এর
উপকারিতা নিয়ে আমাদের পরবর্তী
আলোচনায় সকলে আমন্ত্রিত।
---------------------------------------------
----------------------------------
বিস্তারিত তথ্য:
- বক্তা: মুহাম্মাদ নাসীল শাহরুখ
- তারিখ: ১১ই সেপ্টেম্বর, ২০১৫
- সময়: বিকাল ৪:০০
ভেন্যু:
গ-৯/৩ , প্রগতি সরণী, শাহজাদপুর, ঢাকা৷
(সুবাস্তু নজর ভ্যালী শপিং মলের উত্তর
পার্শ্বে, ব্র্যাক ব্যাংক-এর উপরে)
লক্ষ্য করুন:
- কোনো প্রকার রেজিস্ট্রেশনের
প্রয়োজন নেই৷
- মহিলাদের বসার আলাদা সুব্যবস্থা
আছে৷
আরো তথ্য জানতে:
- ইমেইলঃ [email protected]
- ফোন: ০১৭৭৫৩০০৫০০
- ওয়েব: www.imanarabicschool.com/shifa
সরাসরি দেখুন:
www.oiep.net/livestream

Address

Dhaka

Telephone

01765129000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Where is Happiness? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share