25/03/2023
"জীবন সন্ধ্যায় ডাকি বাবাজান অশ্রু সজল মিনতি নিয়ে,
পার করে নিও পাঁচটি সাগর চরণ তরণী দিয়ে ।
দিতে পারি নাই কভু কোন দিন কিছু নজরানা ,
লহ মাের এই জীবনের শেষ তুচ্ছ অর্ঘ্যখানা।
রাসূলের প্রিয় বন্ধু তুমি তৌহিদের আলা নূর
নাহি ভূলি যেন ইহ - পরকালে দুঃখিনী গােলেনূর"।
🌹🌹@@ বড় পীর মা হযরত বেগম গোলেনূর (রহঃ)@@
মোহতারামা বড় পীর মা হযরত গোলে-নূর (রহঃ) সাহেবা ১৪০১হিজরি সালের ২রা রমজান মোতাবেক বাংলা ১৩৮৮ সালের ২০ আষাঢ়, ইংরেজী ১৯৮১সালের ৫ জুলাই রোজ রবিবার সকাল ১০টা ৩০মিনিটে এই ইহধাম ত্যাগ করে দারুল বাকায় তশরিফ নেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর হিজরি সনের ২রা রমজান তারিখে হযরত বড় পীর মা (র.) সাহেবার 'পবিত্র ফাতেহা শরীফ' যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদা সহকারে হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরীফ,[( সাহেবেরচর,জামালপুর), (নিজমাওনা,গাজীপুর)এবং(সাকোয়া,পঞ্চগড়)] সহ সকল খানকা শরীফে উদযাপিত হবে। বেসালাতপ্রাপ্ত তাপসী মহিয়সী হযরত বড় পীর মার "পবিত্র ফাতেহা শরীফ" উপলক্ষে, হযরত খাজা ইউনুছিয়া ছাইফিয়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা,
আওলাদে রাসুল (দঃ), আওলাদে মুর্শিদ, সত্য স্বপ্নদ্রষ্টা, আলহাজ্ব শাহ্ সুফি হযরত খাজা মুহাঃ ফরিদ উদ্দিন ( মহামান্য সেঝু হুজুর পাক) নকশেবন্দী মুজাদ্দেদী ( মাঃজিঃআঃ) পীর কেবলাজান ও আমাদের মহান মুর্শিদ, আওলাদে রাসুল (দঃ), খাজাবংশের চেরাগ, আওলাদে মুর্শিদ, পীরজাদা শাহ্ সুফি হযরত ডাঃ খাজা আমির ফয়সাল নকশেবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.) পীর কেবলাজান এবং আওলাদে মুর্শিদ, মাদারজাত অলি, প্রতিশ্রুত মাজহাবের খাদেম, আলহাজ্ব পীরজাদা শাহ্ সুফি হযরত ইঞ্জিঃ খাজা ইউসুফ জামিল নকশেবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.) পীর কেবলা জানত্রয় সকল জাকের ভাই ভগ্নি গনকে দরবার শরীফে/ খানকাহ্/ নিজ নিজ এলাকায় সকল জাকে ভাই- ভগ্নিদের নিয়ে বড় পীর আম্মার "পবিত্র ফাতেহা শরীফ" পালন করার নির্দেশ প্রদান করেছেন। এই "পবিত্র ফাতেহা শরীফ" পালনের মাধ্যমে হযরত বড় পীর মার রুহানী নেসবত এবং রুহানী ফায়েজ হাসিল করুন।