30/05/2026
কথায় আছে, "কানের শোনার চেয়ে চোখের দেখা অনেক ভালো।" আর যখন কথা হয় আপনাদের জন্য শতভাগ খাঁটি ও ফ্রেশ আম নিশ্চিত করার, তখন ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই!
তাই গতকাল নিজেই সশরীরে চলে গিয়েছিলাম হাড়িভাঙা আমের আসল রাজধানী—রংপুরের মিঠাপুকুরের বিখ্যাত পদাগঞ্জ বাজারে এবং সরাসরি আমের বাগানগুলোতে। পদাগঞ্জের সেই বিখ্যাত আম চত্বর (যা আপনারা ছবিতে দেখছেন) থেকে শুরু করে বিশাল বিশাল আমের বাগান—সবকিছু নিজের চোখে ঘুরে দেখে এলাম।
বাগানের বর্তমান পরিস্থিতি মাশাল্লাহ, বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় হাড়িভাঙা আম ঝুলছে। আমি নিজে বাগানে গিয়ে আমের পরিপক্কতা এবং কোয়ালিটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। আমগুলো এখন দ্রুত পরিপক্ক হচ্ছে এবং আর মাত্র অল্প কয়েকটা দিন পরেই এগুলো প্রাকৃতিকভাবে পেকে ভাঙা শুরু হবে ইনশাআল্লাহ।
Hasan’s Fresh Mart-এর মূল লক্ষ্যই হলো—কোনো আড়তদার বা কেমিক্যালের ছোঁয়া ছাড়া, সরাসরি বাগান থেকে তাজা আমটি আপনার ঘরে পৌঁছে দেওয়া। আর সেই কারণে বাগানমালিকদের সাথে সরাসরি কথা বলে প্রথম চালানের সবচেয়ে সেরা, দাগহীন এবং বড় সাইজের আমগুলো আমরা অলরেডি আপনাদের জন্য নিশ্চিত করে এসেছি।
আর অল্পকদিন পরই আমরা সরাসরি পদাগঞ্জের এই বাগানগুলো থেকে আম পাড়া এবং কুরিয়ারের কাজ শুরু করব। যারা আগে থেকেই প্রি-অর্ডার করে রাখছেন, তারা পাচ্ছেন দুটি বিশেষ সুবিধা:
১. বাগানের প্রথম চালানের এক নাম্বার কোয়ালিটির আমগুলো সবার আগে আপনার ঠিকানায় বুক হয়ে থাকবে।
২. ঈদের আগে অগ্রিম বুকিং করা মেম্বারদের জন্য রয়েছে ১০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট-এর সুবর্ণ সুযোগ!
আমাদের রয়েছে শতভাগ ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা, তাই অর্ডার করতে কোনো অগ্রিম পেমেন্টের ঝুঁকি নেই। আম হাতে পেয়ে, কোয়ালিটি দেখে তারপর টাকা পরিশোধ করবেন।