Pacific Youth Club

Pacific Youth Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pacific Youth Club, Religious organisation, Jatrabari, Dhaka.

গাজার অবহেলিত মুসলমানদের জন্য সচেতনতা বৃদ্ধি ও সাহায্যের আহ্বান জানাতে আমাদের এই পেজ।যাতে মুসলিম উম্মাহ গাজার বাস্তবতা সম্পর্কে জানে এবং তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পায়।
আসুন, গাজার নির্যাতিত ভাই-বোনদের জন্য কণ্ঠ তুলি, সত্য প্রচার করি,

30/12/2025
03/08/2025

আল্লাহ আমাদের কে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।

বাচ্চা মেয়ে নাজিয়াকে দেখতে তার বাবা-মা যখন হাসপাতালে গিয়েছিল তখন ডাক্তাররা এসে বলল- দোয়া করেন যেন আপনাদের বাচ্চাটা তাড়াত...
26/07/2025

বাচ্চা মেয়ে নাজিয়াকে দেখতে তার বাবা-মা যখন হাসপাতালে গিয়েছিল তখন ডাক্তাররা এসে বলল- দোয়া করেন যেন আপনাদের বাচ্চাটা তাড়াতাড়ি মা'রা যায়।

ডাক্তারদের মুখে এ কথা শুনে নাজিয়ার মা আশ্চর্য হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল- আমার মেয়ের মৃ*ত্যুর জন্যে আমি দোয়া করব.? মা হয়ে এ কাজ কিভাবে করব আমি.?

ডাক্তাররা বলল- এ দোয়াই করুন প্লিজ, বাচ্চাটা এত য"ন্ত্রণা নিতে পারছে না।

মা এবং পরিবারের বাকি লোকজন তখন জানালার কাচ দিয়ে দেখতে পায় নাজিয়া হাত-পা ছোড়াছুড়ি করছে, চিৎকার করছে।

পুরো শরীরটাই পু*রে গিয়েছিল নাজিয়ার। ফুসফুস, পাকস্থলী, হৃৎপিণ্ড সবকিছু।

এ দৃশ্য দেখার পর সবার চোখগুলো ছলছল করছিল শুধু। নাজিয়ার মা না জানি কি দোয়া করছিল সে সময়😭😭

©️
#বিমান_দুর্ঘটনা

25/07/2025

বাঙালি জাতি হিসেবে আমাদের লজ্জা পাওয়া উচিত।
#বাংলাদেশ

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর। মাইলস্টো...
23/07/2025

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর।

মাইলস্টোন স্কুলেরই ছাত্র সে। গত দুইদিন যাবত প্রচন্ড অসুস্থ ছিল ছেলেটা। অসুস্থতার জন্যে মাকে বলেছিল আজকে স্কুলে যাবে না।

কিন্তু স্কুলের নিয়ম হচ্ছে টানা তিনদিন অনুপস্থিত থাকলে জরিমানা দিতে হয় এবং পানিশমেন্টও থাকে, পাশাপাশি গার্ডিয়ানদেরও স্কুলে ডাকায়।

ফাইয়াজ বলেছিল স্কুলে না যতে কিন্তু মা কিছুটা বকাঝকা দিয়েই স্কুলে পাঠিয়েছিল তাকে। এই অসুস্থ শরীর নিয়েই স্কুলে গিয়েছিল ছেলেটা।

ওর মা বলে দিয়েছিল- টিফিনের পর স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসতে। কিন্তু টিফিনের আগেই সবশেষ।

বাড়িতে ঠিকই ফেরা হলো ফাইয়াজের, কিন্তু ফিরলো লাশ হয়ে। অসুস্থ শরীর নিয়ে স্কুলে না গেলে আজকে হয়তো বেঁচে থাকতো ছেলেটা। জীবন কতটা ট্র্যাজেডি, কতটা অনিশ্চিত! আহারে জীবন
#মাইলস্টোনকলেজ #বিমানদুর্ঘটনা #উত্তরা

(Collected)

ভয়াবহ একুশে জুলাই ২০২৫সময়--১:১২ মিনিটআমার ছেলে মাসনুন রহমান সিনানউত্তরা মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি শাখার চতুর্থ শ্রেণী...
22/07/2025

ভয়াবহ একুশে জুলাই ২০২৫
সময়--১:১২ মিনিট

আমার ছেলে মাসনুন রহমান সিনান
উত্তরা মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র।
প্রতিদিনের নিয়ম অনুযায়ী ছুটি হয় দুপুর ১ টায়।।
আজকে আমার পরীক্ষার ডিউটি ছিল চার নং ভবনের 804 নম্বর রুমে। বেলা একটায় পরীক্ষা ডিউটি শেষ করে ছেলের ভবনের সামনে যাব হঠাৎ মনে হল রেস্ট নেই ও নিজেই চলে আসবে আমার টিচার্স রুমেপ্রতিদিনের মতো।
আমি টিচার্স রুমে রেস্ট নিচ্ছি তখন দুপুর ১ টা ১১ মিনিটে আমার ছেলের ফর্ম মাস্টার বাবুল স্যার আমাকে ফোন দিয়ে বললেন -ম্যাডাম আজকের সিনানের ছুটি হবে ১ টা 40 মিনিটে ।আমি বললাম ক্লাস শেষ হলে৭ নং ভবনের দোতালায় পাঠিয়ে দিবেন টিচার্স রুমে। আমি ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম। সাথে সাথে বোম ব্রাস্ট হওয়ার মত একটা সাউন্ড হইল --আমি মাঠের পাশে টিচার্স রুম থেকে দেখতে পেলাম আমার ছেলের ভবনের সামনে আগুন।
আমার টিচার্স রুমে আমার সামনে আমার একজন সিনিয়র সহকর্মী জনাব এজাজ মাসুদ স্যার বসা ছিলেন। আমি এক চিৎকারে বললাম স্যার আমার ছেলের ভবনে তো আগুন লাগছে।
উনার ছেলে ওই ভবনেই পড়ে কোন কারণে সে আজকে আসে নাই।
আমি চিৎকার করে দৌড়াচ্ছি স্যার আমাকে বলছেন দোয়া করেন আল্লাহকে ডাকেন। ৪০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাই।
দৌড়াতে দৌড়াতে আমার হাজব্যান্ড কে ফোন দিয়ে বলেছি আমার ছেলের ভবনে আগুন লাগছে।
যেখানে আগুন লাগছে সেখানে গিয়ে দেখি তিনটা গলিত লাশ। শুধু আইডি কার্ড টা পড়ে আছে।
একটা বাচ্চার গায়ে কাপড় নাই পুরো শরীর ঝলসে গেছে।
সামনে গিয়ে দেখি যে ভবনে আমার ছেলে ক্লাস করে যেই রুমে আমার ছেলে ক্লাস করে সেই রুমের চারদিকে ধোঁয়া।
ছেলের ক্লাসরুমে আগুন আমি বাইরে থেকে কি বুঝবো তাই ক্লাসে ঢুকতে চাইলাম। সেনাবাহিনীর দুইজন আর আমার কলেজের বিএনসিসি ছাত্ররা আমাকে ঢুকতে দিলো না ---
আমি বারবার ঢুকতে চাইলাম জোর করে ঢুকতে চাইলাম আমাকে বাধা দিল দুজন আমাকে জোর করে এক পাশে নিয়ে গেল। আমি ডানপাশে ঘুরেই দেখি আমার ছেলের ফোন মাস্টার বাবুল স্যার।
জিজ্ঞেস করলাম স্যার আপনি এখানে আমার ছেলে কই???
শুধু হাতটা ধরে বলল ওরা উপরে দুই তালায়।
বিশ্বাস করলাম না তারপর আমার একজন ছাত্র এসে বলল ম্যাডাম কিছু হয় নাই এই পাশে আসেন। ক্যান্টিনের পাশে উপরে ৭ থেকে আটজন মেয়ে বাচ্চাকে দেখা যাচ্ছিল। আমি আল্লাহর কাছে কি দোয়া পড়ছিলাম আমার কিছুই মনে নাই।
আমার বিভাগের আমার একজন সহকর্মী মুকুল স্যার এর ভাগ্নিও ঐ ভবনে আটকা পড়ছেন। সে পাশ থেকে ওপার দৌড়াচ্ছেন আর চিৎকার করতেছেন।
আমাকে দুইজন সেনাবাহিনী বসায় দিয়ে ধরে রাখলেন একপাশ থেকে। যেন আমি সামনে না যাই।
তারপর দোতলার সামনে গাছ ছিল আম গাছ কেটে ফেলা হলো।
গ্রিলের তালা ভাঙ্গা হলো একপাশ ভেঙে ফেলা হলো।
আমি শুধু দেখতে পাচ্ছি কিছু ছাত্রী গ্রিলের নিচ দিয়ে দিয়ে বের হয়ে আসছে।
৮ থেকে ১০ জন ছাত্রী এবং একজন ম্যাডাম বের হওয়ার পর হঠাৎ আমার ছেলের চেহারা ভেসে উঠলো।
ওই মুহূর্তটা একজন মায়ের জন্য কি মুহূর্ত সেটা বলে বোঝানো যাবে না লিখেও শেষ করা যাবে না।
মুকুল স্যার যদি পারতো তাকে দোতলা থেকেই টেনে বের করত।আমার ছেলেকে দেখার সাথে সাথে সে দৌড়ে গিয়ে জড়ায় ধরছে বাবা রে তুই তাড়াতাড়ি আয়।
আমার মানিককে আমার সন্তানকে আমি জড়াইয়া ধরলাম।

যারা আমার ছেলের ক্লাসে আটকে ছিল তারা কেউ বেঁচে ফিরে নাই। সবাই পুরে কয়লা হয়ে গেছে।

একজন মা বলতেছিল বাবারে তুই আজকে আমার হাতের শেষ খাওয়াটা খাইয়া গেলি বাবা --আমি তো তোরে শেষ দেখা দেখতে পারলাম না।

মূলত বিমান ক্রাশ হয়ে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে।
বিমান ক্রাশ হওয়ার সাথে সাথেই ১৫ মিনিটের মধ্যেই যা ধ্বংস হওয়ার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।
যাতে শরীর পুড়ে গেছে তাদেরকে বাঁচানো খুবই অসম্ভব খুব খারাপভাবে শরীর পুড়ে গেছে।
এত কাছ থেকে কখনো দেখিনি। এত ভয়ঙ্কর!!

আমি রাত আটটা দশ মিনিটে সেই দুর্ঘটনাস্থলে আবার যাই।আমার ফরমের দুইটা মেয়ে অসুস্থ তাদেরকে দেখার জন্য।
সেই ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম।
রাত ৮ টা ১৫ মিনিটের সময় বিজিবির একজন সদস্য নাম মাসুদ , তিনি ফোনে কাউকে বলছিলেন আরও একটি লাশ পাওয়া গেছে কিন্তু কয়েকটি পুড়ে যাওয়া খন্ড বিখন্ড অংশ।
হে রাব্বুল আলামিন, রাহমানুর রাহিম তুমি উত্তম পরিকল্পনাকারী --শিশুদের এমন মৃত্যু তুমি দিয়েছো বাবা মা তাদের গলে যাওয়া লাশের শেষ চিহ্নটুকু দেখতে পাবেনা।

তাসলিমা আকতার
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
মাইলস্টোন কলেজ
২১/০৭/২০২৫, সোমবার

ক্লাস থ্রি স্কাই সেকশনে পড়া রাইসা মনি'র পুড়ে যাওয়া খাতা আজকে সকালে উদ্ধার করা গেছে। রাইসার বাবার সাথে মাত্র কথা হলো, এখন...
22/07/2025

ক্লাস থ্রি স্কাই সেকশনে পড়া রাইসা মনি'র পুড়ে যাওয়া খাতা আজকে সকালে উদ্ধার করা গেছে। রাইসার বাবার সাথে মাত্র কথা হলো, এখনও রাইসার কোনো খোঁজ পাওয়া যায় নাই। সব হাসপাতালে, মর্গে খোঁজা হইসে; তারপরও রাইসার কোনো খোঁজ পাওয়া যায় নাই।

রাইসা মনি কোথায়?

21/07/2025

ফুলের মত বাচ্চাগুলোকে এইবারের মত বাঁচায় ফিরায় দাও আল্লাহ্‌!! 🤲😭😭😭😭

আলহামদুলিল্লাহ ! মেয়েটিকে তার পরিবার খুঁজে পেয়েছে !  #বিমানদুর্ঘটনা  #মাইলস্টোনকলেজ  #উত্তরা  #ঢাকা  #বাংলাদেশ
21/07/2025

আলহামদুলিল্লাহ ! মেয়েটিকে তার পরিবার খুঁজে পেয়েছে !

#বিমানদুর্ঘটনা #মাইলস্টোনকলেজ #উত্তরা #ঢাকা #বাংলাদেশ

Address

Jatrabari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Pacific Youth Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Pacific Youth Club:

Share