রাধাকৃষ্ণ

রাধাকৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे ह?

12/08/2022
 #রূপ_সংঘ০১। পৃথিবীর থেকে ভারী কে??উঃ মাতা।০২। আকাশের থেকে উঁচু কে??উঃ পিতা।০৩। পবনের থেকেও তীব্র গতি কার??উঃ মনের।০৪। স...
16/07/2022

#রূপ_সংঘ
০১। পৃথিবীর থেকে ভারী কে??
উঃ মাতা।
০২। আকাশের থেকে উঁচু কে??
উঃ পিতা।
০৩। পবনের থেকেও তীব্র গতি কার??
উঃ মনের।
০৪। সংখ্যায় তৃণের থেকে অধিক কি??
উঃ চিন্তা।
০৫। মৃত্যুর নিকট মানুষের মিত্র কে??
উঃ দান।
০৬। ধর্ম, যশ, স্বর্গ ও সুখের মুখ্য মহান কি??
উঃ যথাক্রমে দক্ষতা, দান, সত্য ও শীল।
০৭। মানুষের আত্মা কি??
উঃ পুত্র।
০৮। জগতে কে কোন বস্তু ঢেকে রেখেছে??
উঃ অজ্ঞান।
০৯। আলস্য কি??
উঃ ধর্ম না করা।
১০। সত্য স্নান কি??
উঃ যা মনের ময়লা ধুয়ে দেয়।
১১। সুর্যের চেয়েও বেশি তেজী কি??
উঃ ক্রোধ।
১২। কাজলের চেয়েও বেশি কালো কি??
উঃকলঙ্ক।
১৩। বরফের চেয়েও বেশি তরল কি??
উঃ জ্ঞান।
১৪। সংসারে শ্রেষ্ঠ ধর্ম কি??
উঃ দয়া।
১৫। কাকে বশে রাখলে শোক হয় না??
উঃ মনকে।
১৬। লজ্জা কি??
উঃ না করার যোগ্য কাজ থেকে দূরে থাকা।
১৭। দয়া কি??
উঃ সবার সুখের ইচ্ছা করা।
১৮। রাষ্ট্রের মৃত্যুর কারণ কি??
উঃ অরাজকতা।
১৯। কূল, চরিত্র, শিক্ষা, শাস্ত্রজ্ঞান কোনটি ব্রাহ্মণত্বের প্রমাণ??
উঃ চরিত্র।
২০। ধর্মের সম্পূর্ণ সত্য কোথায়??
উঃ মানুষের হৃদয়ে।
২১। কি ত্যাগ করলে লোক প্রিয় হওয়া যায়??
উঃ অভিমান।
২২। কি ত্যাগ করলে শোক হয় না??
উঃ ক্রোধ।
২৩। কি ত্যাগ করলে মানুষ ধনী হয়??
উঃ কামনা।
২৪। কি ত্যাগ করলে মানুষ সুখ পায়??
উঃ লোভ।

আসুন সবাই মিলে প্রাণভরে ভগবানেরনাম জপ করি......
হরে কৃষ্ণ 🥰🙏

🙏পার্বতীর তপস্যা🙏এদিকে পার্বতী শিবের প্রেমে পড়লেন। দিনরাত অন্য চিন্তা নেই, শুধু শিব শিব আর শিব।একদিন দেবর্ষি নারদ এসে প...
16/07/2022

🙏পার্বতীর তপস্যা🙏
এদিকে পার্বতী শিবের প্রেমে পড়লেন। দিনরাত অন্য চিন্তা নেই, শুধু শিব শিব আর শিব।
একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না।
নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন। তাঁর পিতা গিরিরাজ হিমালয় সাগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়েকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না। কিন্তু পরে তিনিও অনুমতি দিলেন।
তপস্বিনী পার্বতী॥
পার্বতী বহুমূল্য বস্ত্র ও অলংকারাদি পরিত্যাগ করে মৃগচর্ম পরিধান করলেন। তারপর হিমালয়ের গৌরীশিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালে মাটিতে বসে, শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তাঁর ক্ষতি করা দূরে থাক, কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগল। সকল দেবতা ও ঋষিরা একত্রিত হয়ে এই অত্যাশ্চর্য তপস্যা চাক্ষুষ করতে লাগলেন। দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, ‘হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যায় বসেছেন? এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি। ভবিষ্যতেও কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তাঁর মনস্কাম পূর্ণ করুন।’
শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতী ফলফুল দিয়ে তাঁর পূজা করলেন।
ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, ‘তুমি তপস্যা করছ কেন? তুমি কি চাও?’
পার্বতী বললেন, ‘আমি শিবকে আমার স্বামীরূপে পেতে চাই।’
ব্রাহ্মণবেশী শিব বললেন, ‘তুমি তো দেখি মহামুর্খ! তুমি সোনার বদলে কাঁচ আর চন্দনের বদলে কাদা চাও! গঙ্গাজল ফেলে কেউ কি কূপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের করো। ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারেন। শিব আবার একটা দেবতা নাকি! তিনটে চোখ, পাঁচটা মাথা, মাথায় জটা, গায়ে ভষ্ম, গলায় সাপের মালা, সঙ্গী ভূতপ্রেত, পরনে নেই কাপড়, ট্যাঁকে নেই টাকা! থাকার মধ্যে আছে গলায় বিষ! এমনকি কে যে তার বাপ-মা তাও কেউ জানে না! থাকে গহীন বনে! আমার মতে তুমি ভুল করছ। শিবকে ভুলে যাও। নিজের জীবনখানা নষ্ট কোরো না।
ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন। বললেন, ‘মুর্খ তো আপনি। আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনিই তো মহাদেব। আপনার মতো শিবনিন্দুকের সেবা করলুম, ধিক আমাকে। শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এ

💁🏾‍♂️ প্রশ্ন:- গলায় তুলসীমালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়? এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন⁉️📚উত্তর:- পদ্মপুরানে বলা হয়েছ...
16/07/2022

💁🏾‍♂️ প্রশ্ন:- গলায় তুলসীমালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়? এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন⁉️

📚উত্তর:-

পদ্মপুরানে বলা হয়েছে,—

"স্নানকালে তু যস্যাঙ্গে,দৃশ্য তে তুলসী শুভাঃ।
সর্ব তীর্থেসু স্নানং,ভবতি তে ন ন সংশয়॥"

যখন কোন মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়, ঐ ব্যক্তির এই পৃথিবীর সর্ব তীর্থ স্নানের পূণ্যফল প্রাপ্তি হয়ে যায়।" শ্রীল ব্যাসদেব পদ্মপুরানে এই সত্য লিখেছেন এতে কোনো সন্দেহ থাকতে পারেনা।

এইবার তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক!

শাস্ত্র-সম্মতভাবে গলায় তিন প্যাঁচ দিয়েই তুলসী মালা ধারণ করা কর্তব্য, কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়ে তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে।

তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়,—

১)প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয় "আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।"

২)দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়--"আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা।"

৩)তৃতীয় প্যাঁচ দিয়ে বলতে হয়,"আমি যাহাকে দেখিব, তাহাকে বলিব হরিনাম, উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা।"

⏩ তুলসীমালার প্রথম প্যাঁচে নির্দেশ করে "সম্বন্ধ তত্ত্ব" অর্থাৎ "জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস"। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে।

⏩ তুলসীমালার দ্বিতীয় প্যাঁচ নির্দেশ করে, "অভিধেয় তত্ত্ব" অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হল "ভক্তি"। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবদ্ভক্তির পন্থাকে "অভিধেয়" বলে বর্ণনা করা হয়েছে! তাই এই তুলসীর দ্বিতীয় প্যাঁচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি।*_

⏩ তুলসীমালার তৃতীয় প্যাঁচ নির্দেশ করে, "প্রয়োজন তত্ত্ব"। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল "কৃষ্ণপ্রেম" লাভ করা!

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
🙏🙏🙏

সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে হলে সেই রকম ভাগ্য লাগে। আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি তারা সত্যিই অনেক ভাগ্যবান💗💗💗💗💗💗
16/07/2022

সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে হলে সেই রকম ভাগ্য লাগে। আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি তারা সত্যিই অনেক ভাগ্যবান💗💗💗💗💗💗

H**e krishna
15/07/2022

H**e krishna

15/07/2022

Address

Satkhira-Assasuni
Dhaka
9460

Alerts

Be the first to know and let us send you an email when রাধাকৃষ্ণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share