Shyam Priya

Shyam Priya :⁠^⁠)Servant OF Jagannath🙇‍♀️🌼🙏

(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

:⁠-⁠)Hare krishna🙏

ツ✿⁠

:⁠'⁠(Radhe Radhe🤷‍♀🥰

28/12/2025

hare Krishna

❤️
19/09/2025

❤️

আজ পর্যন্ত যাকেই ঢং করে বলেছি, আমি এত সুন্দর না। কেউ পাল্টা বলেনি, না তুমি সুন্দর। সবাই বলে, আরে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য...! 🖤😶

👉 প্রসঙ্গ যখন :-- নাম  জপ 👈🦚 আজকাল অনেকেই প্রশ্ন করেন বা অনেকের মনে প্রশ্নের উদ্রেক হয় যে --- >>  নাম জপ করে আমাদের কি ল...
08/06/2025

👉 প্রসঙ্গ যখন :-- নাম জপ 👈

🦚 আজকাল অনেকেই প্রশ্ন করেন বা অনেকের মনে প্রশ্নের উদ্রেক হয় যে ---
>> নাম জপ করে আমাদের কি লাভ ?
>> আমি আমিষাহারী ?
>> আমি অদীক্ষিত ?
>> আমার দেহ অনেক সময় অপবিত্র থাকে।
ইত্যাদি কারণে জপ করতে পারবো কি না ?

💌> উপরোক্ত জিজ্ঞাসাগুলোর জবাবে বলা যায়,
জপ করার জন্য কোন যোগ্যতা লাগে না।
দীক্ষিত-অদীক্ষিত, আমিষাশী- নিরামিষাশী, ধনী-দরিদ্র, পবিত্র-অপবিত্র যে কোন অবস্থায় "হরে কৃষ্ণ মহামন্ত্র" নাম জপ করা যায়। এর জন্য প্রয়োজন আপনার মনের পবিত্রতা, ঈশ্বরের প্রতি চিত্তের একাগ্রতা।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।

🎟️ নাম জপ করে আমাদের কি লাভ?
★ জপ করা মানে > কৃষ্ণের কাছে মনের কথা খুলে বলা।
★ জপ করা মানে > কৃষ্ণের কাছে সেবা প্রার্থনা করা।
★ জপ করা মানে কৃষ্ণ সাক্ষাৎ আপনার সম্মুখে উপস্থিত আছে, এমনটি অনুভব করা।
★ জপ করা মানে > কৃষ্ণ আপনার জিহ্বায় শব্দ রূপে নৃত্য করছে, এমনটি অনুভব করা।
★ জপ করা মানে > জন্ম-মৃত্যু-জড়া-ব্যাধি ও ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে যাওয়ার পন্থা অবলম্বন করা।
★ জপ করা মানে > এই জড় ব্রহ্মাণ্ড ভেদ করে গোলক বৃন্দাবনে উন্নীত হওয়া।

নাম জপ কখনো হেলার সহিত নেয়া উচিৎ নয়। এইনাম সাধারন কোনো মন্ত্র নয়। এই নাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন বাক্ময় রূপ। তাই, আমাদের খুব যত্নের সহিত হরিনাম জপ করা উচিত ।

হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হ‌‌উন।

সবাই বলুন
হরে কৃষ্ণ🙏

শ্রীল প্রভুপাদের পাসপোর্ট ❤️
01/06/2025

শ্রীল প্রভুপাদের পাসপোর্ট ❤️

শিখা কেন রাখতে হয়?শিখা রাখার গুরুত্ব। বৈদিক সংস্কৃতিতে দশবিধ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে সপ্তম সংস্কার হচ্ছে ...
30/03/2025

শিখা কেন রাখতে হয়?

শিখা রাখার গুরুত্ব। বৈদিক সংস্কৃতিতে দশবিধ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে সপ্তম সংস্কার হচ্ছে চূড়াকরণ। চূড়াকরণসংস্কারে মাথায় শিখা রাখতে হয়। কেননা চূড়াকরণ বা শিখা রাখার পরেই উপনয়ণ বা দীক্ষা লাভ করা হয়। শিখা রেখে গুরুদেব তাঁর শিষ্যকে সংস্কারের পাত্র করে তোলেন। এখন শিখা ধারণের আবশ্যকতা নিয়ে আলোচনা করব।

"সদোপবীতিনা ভাব্যং সদা বদ্ধ শিখেন চ।
বিশিখো বি উপবিতশ্চ যৎ করোতি ন তৎ কৃতম্।।"
(কাত্যায়ন স্মৃতি ১/৪)।

অনুবাদ: সবসময় উপবীতি (উপবীতি অর্থ পৈতা ধারণ অথবা বাম কাঁধে পৈতার মতো উত্তরীয় বস্ত্র ধারণ), ও শিখা বন্ধন করে থাকবে। কারণ শিখা বিহীন কোন ধর্ম কাজ সফল হয় না। ঋষি ব্যাসদেব বলছেন-

"বিনা যৎ শিখয়া কর্ম বিনা যজ্ঞোপবীতম্।
রাক্ষসং তদ্ধি বিজ্ঞেয়ং সমস্তা নিষ্ফলা ক্রিয়াঃ।।"

অনুবাদ: সবসময় উপবীত (অথবা উত্তরীয় বস্ত্র) ও শিখা ধারণ করে থাকবে। অন্যথা সমস্ত কর্ম রাক্ষস কর্মে পরিণত হবে ও নিষ্ফল হয়ে যাবে। মানব জাতির পিতা মনু বলছেন-

"স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়াং দেবতার্চনে।শিখাগ্রন্থিং সদা কুর্যাৎ ইত্যেন মনুঃ অব্রবীৎ।।"

অনুবাদ: স্নান, দান, জপ, হোম, সন্ধ্যা, বন্দনা, এবং পূজার্চনাতে সব সময় শিখা বন্ধন করে রাখবে। এটা মনুর নির্দেশ। শিখা ধারণে আরো লাভ আছে। যথা-

"দীর্ঘায়ুত্বায় বলায় বর্চসে শিখায়ৈ বষট্।"

অনুবাদ: শিখা ধারণ করলে দীর্ঘায়ু, তেজ, বল ও উজ্জ্বল্যতা বৃদ্ধি পায়। কেউ যদি শিখা ছেদন করে তার অবস্থা কিহয়? উত্তরে লঘু হারীত নামক শাস্ত্রে উল্লেখ রয়েছে -

"শিখাং ছিন্দন্তি যে মোহাদ্ দ্বেষাদ্ অজ্ঞানতোহপি বা।তপ্তকৃচ্ছেন শুধ্যন্তি ত্রয়ো বর্ণা দ্বিজাতয়ঃ।।"

অনুবাদ: যদি কেউ মোহ, দ্বেষ, অথবা অজ্ঞতার ফলে শিখা কেটে ফেলে, তারা তপ্তকৃচ্ছ নামক ব্রত করলে তারপর ঐ পাপ থেকে মুক্তি লাভ করবে। আমাদের মধ্যে এই দৃঢ় মনোভাব থাকা উচিৎ যে, প্রয়োজনে শরীর থেকে মাথা কাটা যাবে কিন্তু মাথা থেকে কখনো শিখা কাটতে দেব না। মরতে হলে মাথায় পবিত্র শিখা নিয়ে মৃত্যু বরণ করব। ভবিষ্য পুরাণে (২/২১/
৭২) বলাহয়েছে-

"সংস্কৃতা শুদ্রবর্ণেন ব্রহ্মবর্ণমুপাগতা।
শিখা সূত্রং সমাধায় পঠিত্বা বেদমুত্তমম্।।"

অনুবাদ: শিখা এবং যজ্ঞসূত্র ধারণ করে শুদ্ররাও ব্রাহ্মণে পরিণত হয়ে উত্তমরূপে বেদ পাঠ করতে পারে।তাহলে এখানে দেখা যাচ্ছে শুদ্রও শিখা ধারণ করতে পারে। ভবিষ্য পুরাণে (১/২২/২৫) বৈদিক ধর্মের বিরোধিতা কারীদের কতগুলো বৈশিষ্ঠ্য বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে "শিখাহীনঃ" অর্থাৎ-মাথায়শিখা থাকবেনা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, অধিকাংশ সনাতনীরাই শিখা ধারণ করেনা। যখন তারা মাতা পিতার শ্রাদ্ধ করে তখন মন্ত্র পাঠ করে-

"ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতেন চ।
বিষ্ণুর্নাম সহস্রেণ শিখা বন্ধং করোম্যহম্।।"

অনুবাদ: ব্রহ্মার নাম সহস্রবার উল্লেখ করে, শিবের নাম শতবার উল্লেখ করে ও বিষ্ণুর নাম সহস্রবার উল্লেখ করে আমি আমার শিখা বন্ধন করছি। যদিও তাদের মাথায় শিখা থাকেনা, তবুও তারা "শিখা বন্ধন করছি "এই মন্ত্র বলে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের নামে এক বিরাট মিথ্যাকথা বলে। অর্থাৎ মিথ্যা কথা দিয়ে শ্রাদ্ধ আরম্ভ করে। কখনো কখনো কতিপয় কৃষ্ণভক্ত পরিস্থিতির শিকার হয়ে শিখা রাখতে পারেননা। তাঁদের প্রতি অনুরোধ যদি পরিস্থিতি বর্তমানে আপনার অনুকূলে থাকে, তবে তারাতারি শিখা ধারণ করুন। কেননা শাস্ত্রে বলা হয়েছে -

"তিলকং তুলসীমালাং শিখা কৌপিন বহির্বাস।
হরের্নাম সদামুখে বৈষ্ণব পঞ্চ লক্ষণম্।।"

অনুবাদ: তিলক, তুলসীমালা, শিখা, কৌপিন বহির্বাস, ও মুখে হরিনাম, এই ৫টি বৈষ্ণবের লক্ষণ। শিখার কিছু নিয়মাবলী-শ্মশানে গেলে, টয়লেটে গেলে, রাতে ঘুমানোর সময় শিখা খোলা থাকবে। আর অন্য সময় শিখা বদ্ধ থাকবে। তাই সনাতন সংস্কৃতির অপরিহার্য অংশ এই শিখা ধারণ করে দ্বিজত্ব লাভকরা আমাদের কর্তব্য।

দয়া করে ইসকন ছেড়ে যেওনা......জয়পতাকা স্বামী গুরুমহারাজ রাশিয়ার এক মাতাজি যিনি আরেকজন গুরুদেবের শিষ্যা ছিলেন। একদিন তিনি ...
25/03/2025

দয়া করে ইসকন ছেড়ে যেওনা......

জয়পতাকা স্বামী গুরুমহারাজ

রাশিয়ার এক মাতাজি যিনি আরেকজন গুরুদেবের শিষ্যা ছিলেন।

একদিন তিনি গুরুমহারাজের কাছে এসে গুরুমহারাজকে বললেন,

"আমি ঠিক করেছি আমি ইসকন ছেড়ে চলে যাব।"
সে মাতাজি ছিলেন ইসকনের দীক্ষিত ভক্ত।
গুরুমহারাজ সে মাতাজিকে বললেন, "তুমি কেন ইসকন ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছ?"
তখন মাতাজি গুরুমহারাজকে বলছেন," গুরুমহারাজ কেউ আমার যত্ন নেই না, কেউ আমার খেয়াল রাখে না,আমি নিজেকে খুব অবহেলিত অনুভব করছি।সেজন্য আমি ইসকন ছেড়ে চলে যাব।"

তখন গুরুমহারাজ বললেন,"আমি তোমার জন্য চিন্তা করি। আমি হয়তো তোমার গুরুদেব নই, কিন্তু আমি তোমার আধ্যাত্মিক কাকা। আমি ইসকনের প্রতিটি সদস্যের জন্য চিন্তা করি ( I care about every members of ISKCON) যাতে কোনো ভক্ত ইসকন ছেড়ে চলে না যায়। আমি চাই ইসকনের প্রতিটি সদস্য উপলব্ধি করুক তাদের যত্ন নেওয়া হচ্ছে। আমি জানি আমার ক্ষমতা অত্যন্ত সীমিত। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব সকল ভক্তের পাশে থাকতে। আমি তোমার পাশেও থাকবো। দয়া করে তুমি ইসকন ছেড়ে যেওনা।গুরুমহারাজ উনাকে অনেকক্ষণ ধরে বুঝালেন।
পরেরদিন সে মাতাজি আবার গুরুমহারাজের কাছে এসে বললেন,"আমি আজ অনেক ভালো অনুভব করছি। আপনি আমাকে আশির্বাদ করেছেন। আমি আর কখনও ইসকন ছেড়ে যাব না।"

তখন গুরুমহারাজ বললেন, "শ্রীল প্রভুপাদ চাইতেন, প্রত্যেক ভক্তদের যত্ন নেওয়া হোক এবং প্রত্যেক ভক্তরা যেন সর্বদা অনুভব করে তাদের যত্ন নেওয়া হচ্ছে। তাই কেউ যখন আমার কাছে আসে, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। কোনো ভক্ত থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না।"

""হরেকৃষ্ণ""

আমার পারমার্থিক পিতা ❤️❤️শ্রীল_জয়পতাকা_স্বামী_গুরুমহারাজ🙇‍♀️🙏উনার সুস্থতার জন্য আমি কিছুই করতে পারিনা ভগবানের কাছে প্রার...
21/03/2025

আমার পারমার্থিক পিতা ❤️❤️
শ্রীল_জয়পতাকা_স্বামী_গুরুমহারাজ🙇‍♀️🙏

উনার সুস্থতার জন্য আমি কিছুই করতে পারিনা ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া 🥹🥹, কিন্তু উনি এমন একজন ব্যাক্তি প্রতিটা মুহুর্তে আমার মতো অধম পতিত জীবের উদ্ধারের জন্য প্রচারকার্য চালিয়ে যাচ্ছে ❤️

শ্রী বিগ্রহের প্রসাদী কাপড়:ভগবানের শ্রী বিগ্রহের ব্যবহৃত কাপড় এক ধরনের নির্মাল্য। ভগবানের কাপড় প্রসাদের মতই সম্মানের স...
17/03/2025

শ্রী বিগ্রহের প্রসাদী কাপড়:
ভগবানের শ্রী বিগ্রহের ব্যবহৃত কাপড় এক ধরনের নির্মাল্য। ভগবানের কাপড় প্রসাদের মতই সম্মানের সাথে গ্রহণ করতে হবে। আমরা প্রসাদী কাপড়কে অন্যান্য পূজনীয় সরঞ্জামের সাথে রাখতে পারি। এমনকি চিত্র বা আলোকচিত্রের মত গ্লাসের ফ্রেমে বাঁধিয়ে বা জুলিয়ে রাখার মাধ্যমে একটি যথাযথ মর্যাদা প্রদান করতে পারি।
বহুল প্রচলিত সংস্কৃত ধারা হিসেবে এই কাপড়ের পুনরায় সেলাই করা বা না কাটার জন্য কঠোর বিধি নিষেধ রয়েছে। এটি যদি সেলাই এবং কাটার প্রয়োজন হয়, তবে তা শুধুমাত্র ভগবানের ব্যবহারের জন্যই করা যাবে। তবে জপের থলি তৈরি করা যেতে পারি। 🖤

গুরুদেব!কৃপা-বিন্দু দিয়া, কর’ এই দাসে,তৃণাপেখা অতি হীনসকল সহনে, বল দিয়া কর’,নিজ-মানে স্পৃহা-হীন..!🚫🙏‼️
22/02/2025

গুরুদেব!

কৃপা-বিন্দু দিয়া, কর’ এই দাসে,

তৃণাপেখা অতি হীন

সকল সহনে, বল দিয়া কর’,

নিজ-মানে স্পৃহা-হীন..!🚫🙏‼️

Address

Rangpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shyam Priya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category