10/10/2017
গেস্টস অফ আল্লাহ্র প্রথম হজ কাফেলা নিয়ে আমরা এবছর প্রথমবারের মতো হজ করেছি। আমাদের অভিজ্ঞতাটি মিশ্র ছিলো, যেটা আমরা আশা করছি আমাদের সাথে যারা গেছেন তারা সবাই স্বীকার করবেন। এতে ইতিবাচক কিছু অর্জন যেমন রয়েছে, ঠিক একইভাবে কিছু ভুলভ্রান্তি ছিলো যেগুলো প্রথমবারের অভিজ্ঞতার কারণে আমাদের শিখতে হয়েছে। আমরা চেষ্টা করেছি যথাসাধ্য আন্তরিক ভাবে আমাদের হাজিদের সার্ভ করার।
এই প্রথমবারের হজ অভিজ্ঞতা থেকে আমাদের যে শিক্ষা তা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে আরও কিছু কাজ করার রয়েছে - যার মধ্যে পড়বে আরও সৎ ও এফিশিয়েন্ট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়া যারা আমাদের প্রয়োজন পূরণে আন্তরিকতা দেখাবে, প্যাকেজের মাঝে যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলোকে বের করে আরও লাগসই প্যাকেজ প্ল্যান করা, ইত্যাদি।
এ ব্যাপারগুলো মাথায় রেখে আমরা আগামী বছর পর্যন্ত হজ কাফেলা নেয়া মুলতুবী রাখছি, অর্থাৎ ২০১৮ সালে আমরা কোনও কাফেলা নিচ্ছি না। ইনশাআল্লাহ ২০১৯ সালে আমরা আবার আমাদের সার্ভিস শুরু করবো এবং আরও আধুনিক এবং উপযোগী একটি প্যাকেজ নিয়ে আসবো।
মাঝের সময়টি আমরা বসে থাকছি না সে কথা তো আগেই বললাম। যে কাজগুলো খুব জলদি আপনাদের নজরে আসবে সেটি হোলো এই যে একটি হজ নলেজ ব্যাংক তৈরি করার প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করেছি যাতে আমরা ধীরে ধীরে একটি হজ রিলেটেড বই পাবলিশ করবো, ভিডিও লেকচার তৈরি করবো, এবং এসকল জিনিসের জন্য একটি ওয়েবসাইট বানাবো - যা থেকে সকল হাজিরাই উপকৃত হবেন। সুতরাং এমনকী ২০১৮ সালেও আমরা বাংলাদেশের হাজিদের সার্ভিসে থাকবো, যদিওবা এবছরটিতে সেটি সশরীরে হবে না।
আমাদের সাথে ইতোমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন ২০১৮ সালের হজের ব্যাপারে। তাদের কাছে আমরা এ বছরের জন্য দুঃখ প্রকাশ করছি। তাদের অনুরোধ করছি অন্যান্য হজ এজেন্সিদের সাথে যোগাযোগ করতে। যদিও আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এবছরের জন্য হজ রেজিস্ট্রেশন কাজ শেষ হয়ে গিয়েছে, তারপরও আপনারা খোঁজ নিয়ে দেখুন। যদি পেয়ে যান তো খুবই ভালো, আপনাদের জন্য দু'আ রইলো। অন্যথায় ২০১৯ সালে আমরা আবার ব্যাক করছি ইনশাআল্লাহ্। আমাদের সাথে যোগাযোগ রাখুন, আমাদের ফেইসবুক পেইজে আরও আপডেটস আসবে।
আপনাদের দু'আ থেকে আমরা যেন বঞ্চিত না থাকি।