19/04/2026
#জামিয়ার_মুহতামিমের_পবিত্র_হজ্বযাত্রা
আলহামদুলিল্লাহ, জামিয়ার সম্মানিত মুহতামিম, মুফতি নুরে আলম সিদ্দিকী (দা.বা.) পবিত্র বাইতুল্লাহ শরীফে হজ্ব পালন করার উদ্দেশ্যে সৌভাগ্যময় সফরে রওয়ানা হয়েছেন।
হজ্বযাত্রার প্রাক্কালে জামিয়ায় এক সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক আলোচনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে আসাতিযায়ে কেরাম ও ত্বালিবুল ইলমগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে ইলম অর্জন এবং উস্তাযগণের নিষ্ঠার সাথে পাঠদান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দুআয় তিনি বিশ্বব্যাপী আগত সকল হাজীদের জন্য সুস্থতা ও নিরাপত্তার সাথে হজ্ব সম্পাদনের কামনা করেন এবং আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন, যেন অত্র জামিয়ার ও মুসলিম উম্মাহর প্রত্যেককে অন্তত একবার হজ্ব পালনের তাওফীক দান করা হয়। পাশাপাশি হাজীদের খেদমত সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যও তিনি দুআ কামনা করেন।
পরিশেষে উপস্থিত সকলে তাঁর কবুল হজ্ব ও সুস্থ প্রত্যাবর্তন কামনা করে দুআ করেন এবং মুসাফাহার মাধ্যমে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তাঁকে বিদায় জানান।