13/08/2026
#পৃথিবীর সমস্ত কোলাহল যেখানে ব্যর্থ হয়, ভক্তির পথ ধরে ঠিক সেখানেই মন পরম শান্তি খুঁজে পায়। সুখ খোঁজার পথ অনেক হতে পারে। কিন্তু মন শান্তি হওয়ার একটাই ঠিকানা প্রভুর চরণ স্মরণ করা। ভক্তি কেবল একটি পথ নয়। এটি মনের একমাত্র আশ্রয়। যেখানে গেলে কোন অভাব থাকে না। হরেকৃষ্ণ হরিবোল।"কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না।।"—শ্রীমদ্ভগবদ্গীতা ২.৪৭
আমাদের জীবনের অধিকাংশ দুঃখ আসে ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করার কারণে।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দেন—
👉নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করো।।
👉সৎ পথে থেকো, অন্যায়ের কাছে মাথা নত করো না।।
👉 সাফল্য এলে অহংকার নয়, কৃতজ্ঞতা প্রকাশ করো।।
👉ব্যর্থতা এলে হতাশ নয়, আবার নতুন করে শুরু করো।।
👉মনে রেখো, ঈশ্বর কখনও সৎ কর্মের ফল নষ্ট হতে দেন না।।
আজ যদি তোমার জীবনে কষ্ট, অপমান বা ব্যর্থতা থাকে, তাহলে হাল ছেড়ো না।। অনেক সময় ভগবান আমাদের ধৈর্য, বিশ্বাস ও চরিত্রকে আরও দৃঢ় করার জন্যই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান।।
যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, সত্য ও ধর্মের পথে অটল থাকে, তার জীবনে একদিন না একদিন শুভ সময় অবশ্যই আসে।।
"কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে নয়। তাই ফলের আসক্তি ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে কর্ম করে যাও।।"— শ্রীমদ্ভগবদ্গীতা ২.৪৭
জয় শ্রীকৃষ্ণ।। 🙏🏻
আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীতে বিশ্বাস করেন, তাহলে কমেন্টে লিখুন—"রাধে রাধে" বা "জয় শ্রীকৃষ্ণ"।। এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন।।-