Jamia Islamia Darul Ulum Madania

Jamia Islamia Darul Ulum Madania জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা)-এর একমাত্র অফিসিয়াল পেজ।

14/05/2026

সাপ্তাহিক তাফসিরুল কুরআন
মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান
যাত্রাবাড়ি বড় মাদরাসা শাহী মসজিদ

তারিখ : ১৪ মে ২০২৬

:: ভর্তি বিজ্ঞপ্তি: শিক্ষাবর্ষ ১৪৪৭-৪৮ হিজরি ::জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদ্রাসা)-তে ভর্তিচ্ছ...
24/03/2026

:: ভর্তি বিজ্ঞপ্তি: শিক্ষাবর্ষ ১৪৪৭-৪৮ হিজরি ::

জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদ্রাসা)-তে ভর্তিচ্ছু সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রিয় জামিয়ায় আগামী ৫ই শাওয়াল মোতাবিক ২৫ মার্চ রোজ বুধবার থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

যে সকল তালিবে ইলম ভর্তি হতে ইচ্ছুক, তারা মাদ্রাসায় উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

এবার রমযানের আগেই প্রায় প্রতিটা জামাতেই পুরাতন শিক্ষার্থীরা ভর্তি কাজ সম্পন্ন করেছেন, তাই আসন সংখ্যা সীমিত থাকবে।

:: ভর্তির জন্য প্রয়োজনীয় ::

★ সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
★ জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
★ পূর্ববর্তী বেফাক পরীক্ষার ফলাফলের ফটোকপি। (সত্যায়িত করতে হবে)

ভর্তির সময় মূল কাগজপত্র সাথে রাখার জন্য অনুরোধ করা হলো। আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত যোগাযোগের পরামর্শ রইল।

আল্লাহ তাআলা আমাদের এই নতুন শিক্ষাবর্ষকে বরকতময় করুন। আমীন।

07/04/2025

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনির চলমান গণহত্যা ও মানবতা লঙ্ঘনের প্রতিবাদে আহুত বৈশ্বিক ধর্মঘটের সঙ্গে একাত্মতা ও পূর্ণ সমর্থন করে আজ ৭ এপ্রিল (সোমবার) জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার চলমান ভর্তি কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে এবং বাদ জোহর মাদরাসার মসজিদে মজলুম গাজাবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হবে। সকল ছাত্রদের উক্ত দোয়ায় শরিক হওয়ার আদেশ করা হল।

সেই সাথে মাদরাসার মুহতামিম দেশের কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ও বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দা. বা. ফিলিস্তিনের গাজায় ইতিহাসের বর্বরতম নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশের সর্বস্তরের মুসলিমদেরকে সকল মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফিলিস্তিনিদের মুক্তি কামনায় মজলুম গাজাবাসীর জন্য দোয়ার আহ্বান করেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনি যে বর্বরতা চালাচ্ছে, তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ প্রতিবাদ জানানোর পাশাপাশি গোটা মুসলিম বিশ্বকে সর্বাত্মক প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

04/07/2024

Address

312, South Jatrabari
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Darul Ulum Madania posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jamia Islamia Darul Ulum Madania:

Share