Riajul Uloom Madrasha

Riajul Uloom Madrasha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Riajul Uloom Madrasha, ৩৪/১৫ ছনটেক ঈশাঁখা রোড দনিয়া যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬।, Dhaka.

🌿 আল্লাহর ঘরের জিয়ারতের স্বপ্ন—প্রত্যেক মুমিনের হৃদয়ের আকাঙ্ক্ষা 🕋❤️ আল্লাহর মহব্বত প্রত্যেক মুমিনের স্বভাবজাত বিষয়। ...
21/08/2026

🌿 আল্লাহর ঘরের জিয়ারতের স্বপ্ন—প্রত্যেক মুমিনের হৃদয়ের আকাঙ্ক্ষা 🕋

❤️ আল্লাহর মহব্বত প্রত্যেক মুমিনের স্বভাবজাত বিষয়। আর আল্লাহর মহব্বতেরই একটি নিদর্শন হলো—আল্লাহর ঘর, পবিত্র বাইতুল্লাহর প্রতি অন্তরের গভীর ভালোবাসা ও আকর্ষণ।

🕋 তাই তো প্রতিটি মুমিনের হৃদয়ে একটি স্বপ্ন থাকে—কখন সেই সৌভাগ্যের মুহূর্ত আসবে, কখন নিজের চোখে বাইতুল্লাহ শরিফের দিদার লাভ করব, কখন কাবা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে হাজির হতে পারব!

🌙 হজ এমন এক মহান ইবাদত, যার মধ্যে রয়েছে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, ত্যাগ, ধৈর্য, দোয়া ও ভালোবাসার অপূর্ব সমন্বয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুমিন একই পোশাকে, একই কিবলার দিকে, একই রবের দরবারে হাজির হন—এ যেন ঈমান ও উম্মাহর এক অপূর্ব মিলনমেলা।

🤲 আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জীবনে অন্তত একবার পবিত্র বাইতুল্লাহর জিয়ারত, মসজিদে নববীর হাজিরি এবং হজ ও উমরার সৌভাগ্য নসিব করেন। আমাদের অন্তরের এই পবিত্র আকাঙ্ক্ষা কবুল করুন এবং মৃত্যুর আগেই তাঁর ঘরের দিদার লাভের তাওফিক দান করুন। আমিন। 🤲

🌿 আলহামদুলিল্লাহ!

আমাদের মাদরাসার সম্মানিত বড় হুজুর, আল্লাহ পাক তাঁকে উত্তম প্রতিদান দান করুন, ইনশাআল্লাহ ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেছেন।

🤲 আল্লাহ পাক হুজুরের হজের সফরকে সহজ, নিরাপদ ও বরকতময় করুন। হজের প্রতিটি আমলকে কবুল করুন, তাঁর সমস্ত দোয়া কবুল করুন এবং হজে মাবরুরের সৌভাগ্য দান করুন। আমিন।

🌸 হুজুরের পবিত্র হজের সফরের কথা শুনে ইতোমধ্যে অনেকেই হুজুরের সঙ্গে আল্লাহর ঘরের জিয়ারত ও পবিত্র হজ পালনের আগ্রহ প্রকাশ করেছেন এবং হুজুরের সঙ্গে নিবন্ধন করছেন।

🕋 আমরাও যারা হুজুরের সঙ্গে পবিত্র বাইতুল্লাহর দিদার লাভ করতে আগ্রহী, আমরা হুজুরের হজের কাফেলায় শরিক হতে পারি। ইনশাআল্লাহ, এটি শুধু একটি সফর নয়—বরং হতে পারে জীবনের শ্রেষ্ঠ এক আমলী সফর, যেখানে অভিজ্ঞ আলেমের সান্নিধ্যে হজের মাসায়েল শেখা, আমল করা এবং প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করার সুযোগ থাকবে।

📖 হজের সফরে সঠিক নিয়মে ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফার ময়দানে অবস্থান, মুযদালিফায় রাতযাপন, মিনার আমল, কুরবানিসহ হজের প্রতিটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে-শুনে আমল করার সুযোগ পাওয়া অত্যন্ত মূল্যবান।

🌿 তাই যারা বহুদিন ধরে পবিত্র হজের স্বপ্ন দেখছেন, কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলেন—তাদের জন্য এটি হতে পারে একটি সুন্দর সুযোগ।

🤲 আসুন, আমরা নিয়ত করি। আল্লাহর ওপর ভরসা করি। এবং হুজুরের এই বরকতময় হজের কাফেলায় শরিক হওয়ার চেষ্টা করি।

✨ আল্লাহ পাক আমাদের নিয়তকে কবুল করুন, পথকে সহজ করে দিন, হজের সামর্থ্য দান করুন এবং আমাদেরকে খুব শিগগিরই তাঁর পবিত্র ঘর বাইতুল্লাহ শরিফের জিয়ারত ও রাসুলুল্লাহ ﷺ-এর রওজা মোবারকের হাজিরি নসিব করুন।

🤲 আল্লাহ পাক আমাদের সহিহ তরীকায় নেক আমল করার, হজের প্রতিটি আমল সুন্নত ও শরিয়তের নিয়ম অনুযায়ী আদায় করার এবং হজে মাবরুর লাভ করার তাওফিক দান করুন।

آمِيْن يَا رَبَّ الْعَالَمِيْنَ 🤲

🕋 আল্লাহর ঘরের ডাক—সৌভাগ্যবান তারাই, যারা সেই ডাকে সাড়া দেওয়ার তাওফিক লাভ করেন।

🌿 হজের কাফেলায় শরিক হোন, জীবনের শ্রেষ্ঠ সফরের প্রস্তুতি নিন। 🕋

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব
#আমাদের_রিয়াজুল_উলূম



17/08/2026

আলহামদুলিল্লাহ আমাদের মাদ্‌রাসায় গত বুধবার থেকে শুরু হয়েছে ফুল ইংলিশ স্পোকিং কোর্স।

প্রতিদিন বিকাল ৪ঃ০০ টা থেকে ৫ঃ০০ টা পর্যন্ত কোর্স করাচ্ছেন আহমাদ এডুকেশন এর একজন সুনামধন্য শিক্ষক।

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব
#আমাদের_রিয়াজুল_উলূম



রিয়াজুল উলূম মাদরাসা-র সকল আপডেট  পেতে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে পাশে থাকুন।https://t.me/RiajulUloom #রিয়া...
05/08/2026

রিয়াজুল উলূম মাদরাসা-র সকল আপডেট পেতে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে পাশে থাকুন।

https://t.me/RiajulUloom


#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব
#আমাদের_রিয়াজুল_উলূম



27/07/2026

১ম সাময়িক পরীক্ষা বিরতিকালীন ছাত্রদের উদ্দেশ্যে বড় হুজুরের ইসলাহী বয়ান।

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব
#আমাদের_রিয়াজুল_উলূম



26/06/2026

চলছে আন-নিদা'র চতুর্থ সংখ্যা প্রকাশের প্রস্তুতি ও আন-নিদা'র প্রথম আরবি সংখ্যা প্রকাশের প্রস্তুতি।

Riajul Uloom Madrasha

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব
#আমাদের_রিয়াজুল_উলূম



আমাদের রিয়াজুল উলূম মাদ্‌রাসার ত্রৈমাসিক দেয়ালিকা 'আন-নিদা' তৃতীয় পর্ব।Riajul Uloom Madrasha  #রিয়াজুল_উলূম_মাদরাসা ...
26/06/2026

আমাদের রিয়াজুল উলূম মাদ্‌রাসার ত্রৈমাসিক দেয়ালিকা 'আন-নিদা' তৃতীয় পর্ব।
Riajul Uloom Madrasha

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব
#আমাদের_রিয়াজুল_উলূম



12/06/2026

বি-শ্ব-কা-প খেলার ক্ষতি সম্পর্কে ছাত্রদের উদ্দেশ্যে বড় হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা।

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#আমাদের_রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব






Riajul Uloom Madrasha

30/05/2026

আলহামদুলিল্লাহ! বিগত ১২ই শাওয়াল, ১লা এপ্রিল রোজ বুধবার থেকে ১৪৪৭-৪৮ হিজরী মোতাবেক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে গত ৫ই জিলহজ মোতাবেক ২৩ই মে পর্যন্ত প্রায় ৫৩ দিন শিক্ষা কার্যক্রম চলে।আমাদের এই বছরের শিক্ষার্থীদের পড়াশোনা আমল-আখলাক চিন্তা ফিকির এবং উস্তাদ্দের মেহনত-মুজাহাদা আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। সবকিছুর মাঝেই অমূল পরিবর্তন হয়েছে। এরই মাঝে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখার জন্য একটি হাতের লেখার কোর্স হয়েছে। ছুটির পূর্বে এই বছরের শিক্ষা কার্যক্রমে যতটুকু পড়াশোনা হয়েছে এর উপর অত্যন্ত গুরুত্ব সহকারে পূর্ণ একটি পরীক্ষার মর্যাদায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,এবং সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। ২২ই মে শুক্রবার বাদ মাগরিব মাদরাসা বিরতিকালীন সময় ছাত্রদের করণীয়- বর্জনীয় এবং উম্মার প্রতি দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন মাদরাসার সম্মানিত পরিচালক। এরপর আবেগঘন দোয়ার মাধ্যমে সবাইকে বিদায় জানানো হয়েছে।

#রিয়াজুল_উলূম_মাদরাসা
#রিয়াজুল_উলূম
#আমাদের_রিয়াজুল_উলূম
#মাদানি_নেসাব





ভিডিও-১. কুরবানী বিরতিকালীন ছাত্রদের উদ্দেশ্যে বড় হুজুরের ইসলাহী বয়ান।
ছবি-১. হাতের লেখার কোর্স। (কমেন্টে)
ছবি-২.হাতের লেখার কোর্স।(কমেন্টে)

Address

৩৪/১৫ ছনটেক ঈশাঁখা রোড দনিয়া যাত্রাবাড়ী ঢাকা-১২৩৬।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riajul Uloom Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share