07/09/2026
‘সবার জন্য বাংলাদেশ’ -এর আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে ‘সবার জন্য বাংলাদেশ’ নামে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য রক্ষার প্রত্যয়ে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও পীর-মাশায়েখসহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা এ সংগঠনে যুক্ত হয়েছেন।
গতকাল রোজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৩ টায় রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সকল দল, পথ, ধর্ম-মতের প্রতিনিধিত্বকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর প্রস্তাবে ও সর্বসম্মতিক্রমে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। কমিটির উপদেষ্টা পরিষদে থাকছেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি এমদাদুল হক আজাদ, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ প্রমুখ। পরবর্তীতে কমিটির সভা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, , ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. বি এম শামসুল হক, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, সাবেক সেনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত ) কর্নেল আলাউদ্দিন, সাবেক নৌবাহিনী কর্মকর্তা (অবসরপ্রাপ্ত ) ক্যাপ্টেন এম এমদাদুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য, সাবেক সেনা কর্মকর্তা মেজর এস এম হারুন অর রশিদ, এলিট ফোর্সের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারী, প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদের (কেন্দ্রীয় কমান্ড) চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিয়াউল কবির দুলু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী প্রজন্ম দলের নারী সম্পাদিকা আসমা হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বহ্নি বেপারী, পটুয়াখালীর মির্জাগঞ্জের পীর সাহেব ও মোহাম্মাদীয়া দরবার শরীফের মুহতামিম হেকিম আলহাজ্ব মাওলানা মুফতি ফেরদাউস আহমদ (কুরাইশি), সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফী তৌহিদুল ইসলাম চিশতি-নিজামী, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, নারায়ণগঞ্জের তারাবোর পাক পাঞ্জাতন দরবারের মোঃ আফাজ উদ্দিন ফকির, শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রতিনিধি খলিফা আব্দুল হাকিম সুরেশ্বরী, সুফিবাদী প্রখ্যাত বাউল শিল্পী লতিফ সরকার, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ মোঃ পাগল মনির, আধ্যাত্মিক গবেষক ও লেখক শাহসুফি আল্লামা হানিফ নূরী, সর্বধর্মীয় লেখক ফোরামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত ফ্রান্সিস রিবেরু, ক্যান্সার গবেষক এবং গণস্বাস্থ্য হোমিওর অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ার ।
বক্তারা বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ মানে এমন এক বাংলাদেশ, যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মের, সকল দল-উপদলের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে। বাংলাদেশ কোনো একক ধর্ম, দল বা গোষ্ঠীর নয়- বাংলাদেশ প্রতিটি নাগরিকের, বাংলাদেশ সবার। বাংলাদেশের চেতনা ও প্রত্যয় ধারণ করে, দেশের যাবতীয় বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে প্রত্যেক মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা এবং ন্যায়, মানবাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শান্তির দলের চেয়ারম্যান সাবেক বিচারপতি আব্দুল্লাহ শহীদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রেসিডিয়াম সদস্য ডা. জয়দেব ভট্টাচার্য, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নজরুল হক প্রধান, মুসলিম লীগের সভাপতি অ্যাড. মহসিন হোসেন, তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ শফিউল বাদশা শিপন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধর, বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল বাশার, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, তৃণমূল নেশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, বাংলাদেশ ক্রিশ্চিয়ান মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেজর বিজয়, হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের আইন বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ইব্রাহিম মোল্লা, সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মনসুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট শওকতুল হক শওকত,অ্যাডভোকেট হাসান আলী, অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন নয়ন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সিনিয়ার অ্যাডভোকেট এ কে এন ওয়ালিউল ইসলাম, সিনিয়ার অ্যাডভোকেট মো:সারোয়ার সাবেক, অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন নয়ন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট তরুন লাল বাগী, গণমুক্তি জোটের সাধারণ সম্পাদক আকতার হোসেন, নিরাপদ সড়ক চাই(নিসচা)আন্দোলনের মহাসচিব লিটন এরশাদ,উইং কমান্ডার আমিনুল ইসলাম, সমগীতের শিল্পি বিথি ঘোষ, রেডিও তেহরানের সাবেক পরিচালক মাহফুজুর রহমান, বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র সুজন কুমার মিস্ত্রি, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের সহকারী মহাসচিব সুফি আব্দুস সাত্তার ফারাজী, নূরে হক দরবার শরীফের পীরসাহেব এবং, কথাসাহিত্যিক মনি হায়দার, বটতলা সাংস্কৃতিক সংগঠনের আলী হায়দার, তীরন্দাজ নাট্যগোষ্ঠীর দীপক সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিথি, ছায়ানটের শিল্পী লায়কা বশীর এবং বাউল শিল্পী ফকির আবুল সরকার।