ইসলামের নির্দেশনাসমূহ - Guidelines Of Islam

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামের নির্দেশনাসমূহ - Guidelines Of Islam

ইসলামের নির্দেশনাসমূহ -  Guidelines Of Islam Islamic Content

These are not birds, but the remains of our brothers flying in the sky of their occupied land"🥺💔
06/04/2025

These are not birds, but the remains of our brothers flying in the sky of their occupied land"🥺💔

28/10/2024

তিনিই আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা। সুতরাং তোমরা তাঁর ইবাদাত কর। আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক।

সূরা: আল-আন'আম | আয়াত: ১০২

21/10/2024

হিসনুল মুসলিম

তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া

رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا وَاِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَـنَا وَتَرۡحَمۡنَا لَـنَكُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِيۡنَ

হে আমাদের রব, আমরা নিজদের উপর যুল্‌ম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব

রব্বানা- জোয়ালাম্না- আন্ফুসানা- অইল্লাম্ তার্গ্ফিলানা-অর্তাহাম্না-লানাকূনান্না মিনাল্ খা-সিরীন্।

দোয়ার প্রেক্ষাপট: শয়তানের প্ররোচনায় জান্নাতে নিষিদ্ধ গাছের ফল আস্বাদনের পর হযরত আদম (আ.) ও মা হওয়া (আ.)-এর অনুশোচনামূলক আকুতি।

সূরা আল আরাফ - ৭:২৩

হান্নাদ (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কেউ যদ...
18/10/2024

হান্নাদ (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে,

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কেউ যদি উযূ (ওজু/অজু/অযু) করে এবং খুব ভালভাবে তা করে জুমুআয় হাযির হয় এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তবে তার পূর্ববর্তী জুমুআসহ আরো অতিরিক্ত তিন (মোট দশ) দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি তখন কংকর সরাল সে-ও অনর্থক কাজ করল।

- ইবনু মাজাহ ১০৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৯৮

হিসনুল মুসলিমদোআ: দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া [২:২০১]رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا حَسَنَ...
17/10/2024

হিসনুল মুসলিম

দোআ: দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া [২:২০১]

رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا حَسَنَةً وَّفِى الۡاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

রব্বানায় আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ অক্বিনা-‘আযা-বান্না-র।

দোয়ার প্রেক্ষাপট: এটি দুনিয়া-আখিরাত উভয় জগতে সফলতার জন্য মু'মিন ব্যাক্তিদের আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ প্রার্থনা, সহীহ হাদীস থেকে জানা যায়, আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) তাঁর জীবনে অধিকাংশ সময় এ দু'আটি করতেন। -(সহীহ আল-বুখারী-৫ম খন্ড, কিতাবুদ দাওয়াত-দু'আ অধ্যায়, হাদীস নং- ৫৯৪১ এবং সুনান আবু দাউদ-২য় খন্ড, কিতাবুস সালাত অধ্যায়, হাদীস নং-১৫১৯

সূরা আল বাকারাহ - ২:২০১

12/10/2024

হিসনুল মুসলিম

দোআ: [১৪২] জাহান্নাম হতে মুক্তি এবং ক্ষমা চাওয়া [৩:১৬]

رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

রব্বানায় ইন্নানায় আ-মান্না-ফার্গ্ফিলানা- যুনূবানা- অক্বিনা- ‘আযা-বান্ নার্-।

দোয়ার প্রেক্ষাপট: আখিরাতের উপর বিশ্বাসী, ধৈর্যশীল, সত্যপরায়ণ, অনুগত, দানশীল ও রাতের শেষাংশে প্রার্থনাকারীদের দু'আ।

সূরা আলে ইমরান - ৩:১৬

আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জুমার দিন আছর নামাজের পর ওই স্থানে বসা অবস্থা...
11/10/2024

আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (স.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জুমার দিন আছর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরিফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে।’ (আফদালুস সালাওয়াত: ২৬)

দরুদটি হলো— اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليمًا ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলীমা’

11/10/2024

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হ’ল জুমু’আর দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমুআর দিনেই কিয়ামত সংঘটিত হবে।

সহিহাহ ১৫০২, সহিহ আবু দাউদ ৯৬১, মুসলিম, তা’লীক সহিহ ইবনু খুজাইমাহ ৩/১১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৮৮ [আল মাদানী প্রকাশনী]

10/10/2024

কেয়ামতের দিন আল্লাহ্ তিন ব্যক্তির দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি (ক) গিঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ (খ) খোঁটাদানকারী (গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। (মুসলিম, মিশকাত হা/২৬৭৩)

09/10/2024

রাসূল (সাঃ) বলেছেন,

"যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না।"

(সহীহ আল্ জামে :৬৪৬৪, নাসায়ী, ইবনে হিব্বান, ত্বাবরানী, আল্লামা আলবানী রহ. এর সিলসিলাতুল আহাদিস আস-সহীহা খণ্ড দুই হাদিস নং-৯৭২)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের নির্দেশনাসমূহ - Guidelines Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share