AIUB Islamic Society

AIUB Islamic Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AIUB Islamic Society, Religious organisation, 408/1, Kuratoli, Khilkhet, Dhaka.

Did you know that Thinking (تفكر) is Worship?Abdul-Rahman Sa'di says in his Tafsir: أن التفكر عبادة من صفات أولياء الله ...
30/03/2026

Did you know that Thinking (تفكر) is Worship?

Abdul-Rahman Sa'di says in his Tafsir:

أن التفكر عبادة من صفات أولياء الله العارفين
"Contemplation/Thinking is an act of worship and a characteristic of the close friends of God."

["Taysir al-Karim", 1/270].

Thinking/Reflecting (التفكر) has been repeatedly mentioned in the Qur'an.

This concept is called: Tafakur.

It has been said by some scholars of the past:

تفكر ساعة خير من عبادة سنة
"A moment of reflection is better than a year of worship."

Many people carry out acts of worship robotically - without contemplation.

We will only taste the sweetness of faith, when we reflect on what we are saying and why we are here on earth.

Think about: space, gravity, sun, moon, laws of physics, oxygen, etc.

When we ponder over the creation of the heavens and the earth, we find God's Signs.

It says in the Qur'an:

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَاب
الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّار

"Surely! In the creation of the heavens and the earth, and in the alternation of night and day, surely there are signs for people of understanding.

Those who remember God while standing, sitting and [lying] on their sides, and WHO PONDER (YATAFAKARUNA) OVER THE CREATION of the heavens and the earth, saying, Lord, You have not created all this without purpose. Glory be to You! Save us from the torment of the Fire."

[Qur'an 3:190-191].

Even if we don't go far and just contemplate over our own bodies:

- If our noses were upside down, we'd drown in rain!!

- If our eyebrows grew long like our head hair, we'd have curtains in front of your eyes!!

- The human eye is 576 megapixels - if a 5 megapixel we**am cannot come without Intelligent design, how can the human eye have come about without an Intelligent designer?

- If our eyes were located near our knees or ankles, or at the back of our heads - we'd bump into everything!

- If our eyeballs were not located inside the protecting eye-socket, we'd go blind if we bumped into something!

These are just random examples.

Think about it for yourself.

There are 1000s of things we can contemplate about - just in the human body.

Let alone, if we start looking at the heavens and the earth.

ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار!!

Eid Mubarak! 🌙May your day be filled with happiness, peace, and blessings. May Allah bless your life with joy and succes...
20/03/2026

Eid Mubarak! 🌙

May your day be filled with happiness, peace, and blessings. May Allah bless your life with joy and success. ✨

Take advantage of this month:Imam Ibrahim al-Nakha'ii said: صوم يوم من رمضان أفضل من ألف يوم وتسبيحة فيه أفضل من ألف تسب...
05/03/2026

Take advantage of this month:

Imam Ibrahim al-Nakha'ii said:

صوم يوم من رمضان أفضل من ألف يوم وتسبيحة فيه أفضل من ألف تسبيحة وركعة فيه أفضل من ألف ركعة

“𝗙𝗮𝘀𝘁𝗶𝗻𝗴 1 𝗱𝗮𝘆 𝗼𝗳 𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 𝗶𝘀 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝘁𝗵𝗮𝗻 1,000 𝗱𝗮𝘆𝘀,

1 𝘁𝗮𝘀𝗯𝗲𝗲𝗵 𝗶𝗻 𝗶𝘁 𝗶𝘀 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝘁𝗵𝗮𝗻 1,000 𝘁𝗮𝘀𝗯𝗲𝗲𝗵𝘀,

𝗮𝗻𝗱 1 𝗿𝗮𝗸‘𝗮𝗵 (𝘂𝗻𝗶𝘁 𝗼𝗳 𝗽𝗿𝗮𝘆𝗲𝗿) 𝗶𝗻 𝗶𝘁 𝗶𝘀 𝗯𝗲𝘁𝘁𝗲𝗿 𝘁𝗵𝗮𝗻 1,000 𝗿𝗮𝗸‘𝗮𝗵𝘀.”

['𝘓𝘢𝘵𝘢'𝘪𝘧 𝘢𝘭-𝘔𝘢'𝘢𝘳𝘪𝘧', 𝘣𝘺 𝘐𝘣𝘯 𝘙𝘢𝘫𝘢𝘣 𝘢𝘭-𝘏𝘢𝘯𝘣𝘢𝘭𝘪, 𝘱. 151].

Only 2 days to go! Register today. AIUB ISLAMIC SOCIETY presents Dawat-e-Iftar 2026. Find the registration link in the c...
22/02/2026

Only 2 days to go! Register today.
AIUB ISLAMIC SOCIETY presents Dawat-e-Iftar 2026.

Find the registration link in the comment box.

AIUB Islamic Society কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে "Dawat-E-Iftar-2026".রমাদানের বরকত, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যে ভরপুর এই আয়োজ...
21/02/2026

AIUB Islamic Society কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে "Dawat-E-Iftar-2026".

রমাদানের বরকত, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যে ভরপুর এই আয়োজনে আপনাদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলকে অংশগ্রহণের তাওফিক দান করুক। আমিন।

📌 আয়োজনের স্থান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য খুব শীঘ্রই জানানো হবে, ইন শা আল্লাহ।

🔗 রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে👇

আহলান সাহলান ইয়া রমাদান! ঈমান নবায়নের মাস রমাদান! এমন ঈমান-যেনো পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়।
18/02/2026

আহলান সাহলান ইয়া রমাদান!
ঈমান নবায়নের মাস রমাদান! এমন ঈমান-যেনো পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়।

আল্লাহর পথের পথিক যারা, যারা বেছে নিয়েছে অনন্ত অসীমের পথ, তাদের জন্যে পৃথিবী সংকুচিত। তাদের এটা মেনে নিতে হবে। নিদ্রাহীন রাত্রি কিংবা অসহনীয় দিনকাল—এসবই এই পথের সম্বল। কষ্ট হবে, ইচ্ছে করবে সব ছেড়ে-ছুড়ে চলে যাই অনেক দূর। আবার অনেকের ইচ্ছে জাগতে পারে একটু আড্ডা-টাড্ডা দেওয়ার, গুণাহের পরিবেশে যাওয়ার। ইচ্ছে হতেই পারে। তাতে অসুবিধা নেই। কিন্তু সেই ইচ্ছেটাকে পায়ে পিশে ফেলতে হবে। দু:খ গুলোকে গিলে ফেলতে হবে। দিনের পর দিন। মাসের পর মাস। দম বন্ধ হয়ে আসতে পারে, আসতে পারে অনেক রকম পরিস্থিতি। তবে যে এই পথকে বেছে নিয়েছে, তাকে এগুলো নিয়েই চলতে হবে। যুহদের জীবন যাদের, দু:খ তাদের থাকবেই।
বাজার থেকে সামান্য পাঁচ টাকার হাড়ি কিনে আনলেও আমরা সেটা বাজিয়ে দেখি। আর আপনি কি ভেবেছেন আল্লাহ হিদায়াতের নুর যার তার দিলে দিয়ে দিবেন? আল্লাহ তাকে বাজিয়ে দেখবেন না?
আল্লাহ তায়ালা আপনাকে পরীক্ষা করবেন সামান্য ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, কষ্ট দিয়ে। যে পারবে না, সে হারাবে অমূল্য সম্পদ 'হিদায়াত'।
দ্বীনে ফেরার প্রথম প্রথম একটা জোশ কাজ করে, নামাজ পরতে ভালো লাগে। কি সুন্দর পরিবেশ মসজিদের, সুনসান নিরবে বসে থাকতে ভালো লাগে। দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পড়া, কুরআন শুনা—এসব কিছুই ভালো লাগে, কিন্তু এই জোশ কিছুদিনের মধ্যেই চলে যাবে। তখন আসবে সত্যিকারের যুহদ। আগে যেমন মানুষের কথা কানে তুলতেন না, এখন মানুষের কটু কথাগুলো একটু একটু লাগতে থাকবে, একঘেয়েমি আসবে, ভালো লাগবে না। শুরু হবে আপনার আসল যুদ্ধ। যে যুদ্ধে আপনার একমাত্র সম্বল আপনার ঈমান। যে তার ঈমানের শক্তি বাড়াতে পারবে সে ঠায় দাঁড়িয়ে থাকবে প্রচন্ড ঝড়ে! যার ঈমানের জোড় থাকবে কম, সে ঝড়ে যাবে। নামাজ ছেড়ে দিবে, গুণাহে আবার লিপ্ত হবে।
তাই ভাই আমার! সময় থাকতে ঈমানকে নবায়ন করুন। আপনি যতবার নিজেকে গুণাহের সাথে জড়াবেন,ততবার আপনার ঈমান এক পরীক্ষার সম্মুখীন হবে! আর আপনি দুর্বল হতে থাকবেন। আপনার মনে হতে পারে এটা তো ছোটো গুণাহ, কিন্তু পরোক্ষভাবে যা করবেন তা হলো আপনি আবারও আপনার ঈমানকে একটা পরীক্ষায় ফেলে দেবেন। বারবার ঈমানকে এমন পরিস্থিতিতে ফেলার ফলেই আপনি আর দাঁড়াতে পারবেন না। তখন গুণাহগুলো স্বাভাবিক লাগতে শুরু করবে। হুট করে একদিন আবিস্কার করবেন আপনি সেই অন্ধকারের জীবনে পূনরায় ফিরে গেছেন। শুধু বাহিরটাই মুমিনের মতো—ভেতরটা মুনাফেকিতে ভরপুর।

তবে এই স্রোতে যারা গা ভাসায় নি - যারা নিজেদের ঈমান নিয়ে শুরু থেকেই সচেতন ছিলো তাদের আপনি পাবেন অটুট! অক্লান্ত! নির্ভিক! জান্নাতের পানে ছুটে চলা একেকজন বীর!
আপনিও আসুন তাদের দলে,
ভুল হয়ে যেতে পারে!
হোঁচট খেয়ে এই পথ থেকে একটু দূরে সরে যেতেই পারেন!
তাতে কোনো সমস্যাই নেই। আপনি আল্লাহর কাছে তাওবা করুন! আল্লাহ কারো পরোয়াই করবেন না! আপনি আকাশসম গুণাহ নিয়ে হাজির হওন! আল্লাহ আপনাকে মাফ করতে রাজি আছেন!

Ramadan Calendar 1447 AH | 2026
16/02/2026

Ramadan Calendar 1447 AH | 2026

فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ ي...
31/01/2026

فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

“অতঃপর যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনি ভাই। আর আমরা জ্ঞানীদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করি।

-- 📖 সূরা আত-তাওবা — আয়াত ১১

আলিমদের পরামর্শ ছাড়া আমরা নিশ্চল। আমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা হক্কানি আলিমদের থেকে বুঝে-শুনে ফয়সালা না করলে ভুল পথে পা বাড়ানোর আশঙ্কা থাকে। সাধারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাদের জন্য একটি আশীর্বাদের নাম তালিমুদ্দীন একাডেমি। মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া থেকে সরাসরি পরিচালিত, হক্কানি আলিমদের তত্ত্বাবধানে এখানে দীন শিক্ষা, কুরআন শুদ্ধ করা, প্রয়োজনে দৈনন্দিন কাজের ফতওয়া নেওয়াসহ যাবতীয় দীনি কাজের বিশ্বস্ত নাম তালিমুদ্দীন একাডেমি। আমরা অবশ্যই এখান থেকে সরাসরি উপকৃত হওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

স্থান: তালিমুদ্দীন একাডেমি, কুড়িল শাখা, আল হেরা টাওয়ার, কুড়িল, ঢাকা।

মুহতারাম,আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আল্লাহপাকের অশেষ দয়ায় আগামী ০৯ ই জানুয়ারি ২০২৬ ইং রোজ শুক্রবার সকলের দ্বী...
08/01/2026

মুহতারাম,
আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আল্লাহপাকের অশেষ দয়ায় আগামী ০৯ ই জানুয়ারি ২০২৬ ইং রোজ শুক্রবার সকলের দ্বীনি এলেম শেখার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান *তালীমুদ্দিন একাডেমী* ( আল হেরা টাওয়ার, কুড়িল বিশ্বরোড শাখার) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত মহতি দ্বীনি মাহফিলে তাশরিফ আনবেন, ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব, তালীমুদ্দিন একাডেমীর অন্যতম প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, অত্র মাদ্রাসার মুরব্বি,
*হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুম।*

আরো তাশরিফ আনবেন:
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা, মাসিক আল কাউসারের সম্মানিত সম্পাদক, তালীমুদ্দিন একাডেমীর সম্মানিত চেয়ারম্যান, বিশ্ব বরেণ্য ফকীহ
*হযরত মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম*

সময়সূচীঃ
বাদ মাগরিব:
হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুম বয়ান করবেন।ইনশাআল্লাহ!

সম্মানিত মেহমানবৃন্দ ও সকল শিক্ষার্থীগণ বাদ আসর থেকে অংশগ্রহণ করবেন।
আশা করি প্রতিবছরের মত এবারও সম্মানিত মেহমান গন (পুরুষ ও মহিলা) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে উক্ত মহতি মজলিসকে কামিয়াব করবেন।

স্থানঃ সম্মানিত মহিলা অতিথিগণ আল-হেরা টাওয়ারের ২য় তলায় বসবেন।
সম্মানিত পুরুষ অতিথি ও শিক্ষার্থী বৃন্দ আল হেরা টাওয়ারের নিচতলায় তালীমুদ্দিন একাডেমিতে বসবেন।

দাওয়াত প্রদানে
ডাঃ কাজী শাহাবুদ্দিন
খাদিম,
তালীমুদ্দিন একাডেমী
আল হেরা টাওয়ার, কুড়িল বিশ্বরোড শাখা।

মোহাম্মাদ জাভেদ কায়সার রহিমাহুল্লাহর লেখাঃ-আরেকটি থার্টিফার্স্ট নাইট সামনে! বিখ্যাত ‘আলিমদের শত শত ফাতওয়া ও লেকচার অগ্রা...
31/12/2025

মোহাম্মাদ জাভেদ কায়সার রহিমাহুল্লাহর লেখাঃ-

আরেকটি থার্টিফার্স্ট নাইট সামনে! বিখ্যাত ‘আলিমদের শত শত ফাতওয়া ও লেকচার অগ্রাহ্য করে কিছু মানুষ আদিম নেশায় ঘর থেকে বের হবে আজ রাত। কোনো কিছুকেই তারা মানবে না, সকল পবিত্র বিধানকে তারা তুচ্ছজ্ঞান করবে।

বড় অদ্ভুত প্রজন্ম; আফসোস!

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন –

❝আমার ও লোকদের উদাহরণ হলো এমন লোকের মত - যে আগুন জ্বালালো আর যখন (আগুনের আলোর মাধ্যমে) তার চারদিক আলোকিত হয়ে গেলো, তখন কীটপতঙ্গ ও ঐ সমস্ত প্রাণী যেগুলো আগুনে পুড়ে, তারা তাতে (ঝাঁপ দিয়ে) পুড়তে লাগলো। তখন সে সেগুলোকে (কীটপতঙ্গগুলোকে) আগুন থেকে ফেরানোর চেষ্টা করলো। কিন্তু সেগুলো (কীটপতঙ্গগুলোকে) তাকে পরাজিত করলো এবং আগুনের মধ্যে পতিত হলো। (তদ্রূপ) আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছি। কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছো❞

[সহীহ বুখারী ৬৪৮৩, মুসলিম ২২৮৪, তিরমিযী ২৮৭৪, আহমাদ ৭৩২১, ইবনু হিব্বান ৬৪০৮, সহীহ আল জামি‘ ৫৮৫৮, সহীহ আত্ তারগীব ৩৬৬০]

নিশ্চয়ই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য বলেছেন। সত্য বলেছেন। সত্য বলেছেন।

থার্টি ফার্স্ট নাইট নামের যে উন্মত্ত উদ্‌যাপন বছর শেষে পালন করা হয় — এর পেছনের ইতিহাস কতটা আমাদের জানা? কিভাবে গড়ে উঠলো ...
30/12/2025

থার্টি ফার্স্ট নাইট নামের যে উন্মত্ত উদ্‌যাপন বছর শেষে পালন করা হয় — এর পেছনের ইতিহাস কতটা আমাদের জানা? কিভাবে গড়ে উঠলো এই নব্য ভোগবাদী সংস্কৃতি? অনিয়ন্ত্রিত আতশবাজি ও উচ্চশব্দের কারণে প্রতি বছরই প্রাণহানি, দুর্ঘটনা ও পরিবেশের ক্ষতির খবর পাওয়া যায়; পাখি ও অন্যান্য প্রাণীর মৃত্যুও এর এক বেদনাদায়ক দিক হয়ে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও সুস্থ সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আজ Islam Zone – এর সহযোগিতায়, “AIUB Islamic Society” এর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

Assalamu Alaikum! 🌙AIUB Islamic Society warmly invites all brothers of the university to an inspiring session with the e...
18/11/2025

Assalamu Alaikum! 🌙
AIUB Islamic Society warmly invites all brothers of the university to an inspiring session with the esteemed scholar Dr. M***i Abdur-Rahman ibn Yusuf Mangera.

He will deliver a valuable lecture on an essential topic for both our spiritual growth and daily lives: “Halal Rizq and the Companionship of the Righteous.”

Don’t miss this blessed opportunity to sit in the company of a renowned scholar.

📌 Event Details:
🗓 Date: Thursday, November 20, 2025
⏰ Time: From Maghrib to Esha
📍 Venue: Talimuddin Academy, Al Hera Tower, Kuratoli Bazar, Kuril Bishwa Road, Dhaka

🔗 Location: https://maps.app.goo.gl/SebJTPm7SL1o1Vzt8

We look forward to your participation, InshaAllah.

আসসালামু আলাইকুম! 🌙
AIUB Islamic Society-এর পক্ষ থেকে সকল বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে একটি চমৎকার ইসলাহী মাহফিলে, যেখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ড. মুফতি আব্দুর রহমান ইবনে ইউসুফ মাঙ্গেরা (হাফি:)।

তিনি আলোচনা করবেন আমাদের আত্মিক উন্নতি ও দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়: “হালাল রিযিক ও নেককারদের সোহবত” বিষয়ে।
ইনশাআল্লাহ সকলে যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করবো।

📌 অনুষ্ঠান বিবরণ:
🗓 তারিখ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
⏰ সময়: মাগরিব থেকে এশা
📍 স্থান: তালিমুদ্দিন একাডেমি, আল হেরা টাওয়ার, কুরাতলী বাজার, কুরিল বিশ্বরোড, ঢাকা
🔗 লোকেশন: https://maps.app.goo.gl/SebJTPm7SL1o1Vzt8

***iAbdurRahman

Address

408/1, Kuratoli, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when AIUB Islamic Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to AIUB Islamic Society:

Share