25/08/2026
🔊 শরীরের যে কোনো ব্যথা দূর করার জন্য যে আমল করবেন। ~ শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন (রহ.)
রাসূল ﷺ বলেছেন, “যখন শরীরের কোথাও ব্যথা অনুভূত হবে, তখন ব্যথার জায়গায় ডান হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ এবং সাতবার এই দো‘আটি পড়বে-
أَعُوْذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر ُ،
‘আ‘ঊযু বি-ইজ্জাতিল্লাহি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু।’
অর্থাৎ, আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসীলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।” [ইবনু মাজাহ; ৩৫২২, সহীহ]
বিঃদ্রঃ ভিডিওর এডিটর শায়েখের শেখানো দোয়া থেকে কিছুটা ভিন্ন দোয়া বসিয়ে দিয়েছে।