Daily Quranic Ayaats

Daily Quranic Ayaats I will try to keep putting ayaats from Quran regularly.This is for the people who will like to be in touch with Quran regularly.

16/04/2021

৩.১১৬ নিশ্চয় যারা কাফের হয়, তাদের ধন সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কোন কাজে আসবে না। আর তারাই হলো দোযখের আগুনের অধিবাসী। তারা সে আগুনে চিরকাল থাকবে।

3.116 Those who reject Faith,- neither their possessions nor their (numerous) progeny will avail them aught against Allah. They will be companions of the Fire,- dwelling therein (for ever).

16/04/2021

৩.১১৫ তারা যেসব সৎকাজ করবে, কোন অবস্থাতেই সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। আর আল্লাহ পরহেযগারদের বিষয়ে অবগত।

3.115 Of the good that they do, nothing will be rejected of them; for Allah knoweth well those that do right.

15/04/2021

৩.১১৪ তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়; অকল্যাণ থেকে বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকে। আর এরাই হল সৎকর্মশীল।

3.114 hey believe in Allah and the Last Day; they enjoin what is right, and forbid what is wrong; and they hasten (in emulation) in (all) good works: They are in the ranks of the righteous.

15/04/2021

৩.১১৩ তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে।

3.113 Not all of them are alike: Of the People of the Book are a portion that stand (For the right): They rehearse the Signs of Allah all night long, and they prostrate themselves in adoration.

14/04/2021

৩.১১২ আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতিত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গযব। ওদের উপর চাপানো হয়েছে গলগ্রহতা। তা এজন্যে যে, ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগনকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ, ওরা নাফরমানী করেছে এবং সীমা লংঘন করেছে।

3.112 Shame is pitched over them (Like a tent) wherever they are found, except when under a covenant (of protection) from Allah and from men; they draw on themselves wrath from Allah, and pitched over them is (the tent of) destitution. This because they rejected the Signs of Allah, and slew the prophets in defiance of right; this because they rebelled and transgressed beyond bounds.

14/04/2021

৩.১১১ যৎসামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে। অতঃপর তাদের সাহায্য করা হবে না।

3.111 They will do you no harm, barring a trifling annoyance; if they come out to fight you, they will show you their backs, and no help shall they get.

02/06/2020

৩.১১০ তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে-কিতাবরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী।

3.110 Ye are the best of peoples, evolved for mankind, enjoining what is right, forbidding what is wrong, and believing in Allah. If only the People of the Book had faith, it were best for them: among them are some who have faith, but most of them are perverted transgressors

02/06/2020

AL 'IMRAN (FAMILY OF IMRAN)

৩.১০৯ আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।

3.109 To Allah belongs all that is in the heavens and on earth: To Him do all questions go back (for decision).

01/06/2020

AL 'IMRAN (FAMILY OF IMRAN)

৩.১০৮ এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ, যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শুনানো হচ্ছে। আর আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চান না।

3.108 These are the Signs of Allah. We rehearse them to thee in Truth: And Allah means no injustice to any of His creatures.

01/06/2020

AL 'IMRAN (FAMILY OF IMRAN)

৩.১০৭ আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা থাকবে রহমতের মাঝে। তাতে তারা অনন্তকাল অবস্থান করবে।

3.107 But those whose faces will be (lit with) white,- they will be in (the light of) Allah.s mercy: therein to dwell (for ever).

20/05/2020

AL 'IMRAN (FAMILY OF IMRAN)

৩.১০৬ সেদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে, আর কোন কোন মুখ হবে কালো। বস্তুতঃ যাদের মুখ কালো হবে, তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফরীর বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ কর।

3.106 On the Day when some faces will be (lit up with) white, and some faces will be (in the gloom of) black: To those whose faces will be black, (will be said): "Did ye reject Faith after accepting it? Taste then the penalty for rejecting Faith."

20/05/2020

AL 'IMRAN (FAMILY OF IMRAN)

৩.১০৫ আর তাদের মত হয়ো না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে-তাদের জন্যে রয়েছে ভয়ঙ্কর আযাব।

3.105 Be not like those who are divided amongst themselves and fall into disputations after receiving Clear Signs: For them is a dreadful penalty,-

Address

Dhaka

Telephone

+8801623267999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Quranic Ayaats posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Daily Quranic Ayaats:

Share