10/08/2026
আশিক জিন—শুধু “ভালোবাসার জিন” ভাবলে ভুল করবেন!
আশিক জিনের কথা শুনলেই অনেকে মনে করেন—কোনো জিন একজন নারী বা পুরুষকে পছন্দ করেছে, ব্যস এতটুকুই।
কিন্তু বাস্তবে বিষয়টি অনেক সময় এর চেয়ে জটিল হয়।
আশিক জিন (الجن العاشق) বলতে সাধারণত এমন জিনকে বোঝানো হয়, যে কোনো নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে তার জীবনে অনধিকার প্রভাব বিস্তার করতে থাকে। এই আকর্ষণ কখনো কামনাকেন্দ্রিক হয়, কখনো possessive বা অধিকারপরায়ণ আচরণে রূপ নেয়।
রুকইয়াহ করতে গিয়ে আমরা কিছু পেশেন্টের মধ্যে একটি common pattern দেখি—
ব্যক্তিটির বিয়ে, স্বামী-স্ত্রীর সম্পর্ক, বিপরীত লিঙ্গের প্রতি স্বাভাবিক আকর্ষণ কিংবা দাম্পত্য ঘনিষ্ঠতার জায়গাতেই বারবার অস্বাভাবিক সমস্যা তৈরি হচ্ছে।
কিছু ক্ষেত্রে দেখা যায়—
▪️ বিয়ের কথা এগোলেই কোনো কারণ ছাড়াই সম্পর্ক ভেঙে যায়।
▪️ বিয়ের পর স্বামী বা স্ত্রীর প্রতি হঠাৎ তীব্র বিরক্তি তৈরি হয়।
▪️ দাম্পত্য ঘনিষ্ঠতার সময় ভয়, অস্বস্তি, ব্যথা বা অস্বাভাবিক বাধা অনুভূত হয়।
▪️ ঘুমের মধ্যে কারও উপস্থিতি, স্পর্শ বা যৌনধর্মী স্বপ্ন বারবার দেখা যায়।
▪️ ঘুম থেকে উঠে শরীরে অস্বাভাবিক ভার, ক্লান্তি বা চাপ অনুভূত হয়।
▪️ একা থাকলে বিশেষ ধরনের উপস্থিতি বা নজরদারির অনুভূতি হয়।
▪️ নির্দিষ্ট ব্যক্তির সাথে বিয়ে বা সম্পর্কের কথা উঠলেই মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন হয়।
▪️ রুকইয়াহর সময় বিশেষ করে বিবাহ, দাম্পত্য, যিনা, ফাহিশা বা জিন-সংক্রান্ত আয়াত পড়লে reaction বেড়ে যায়।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—
এগুলোর একটি-দুটি লক্ষণ থাকলেই কাউকে “আশিক জিনে আক্রান্ত” ঘোষণা করা ঠিক নয়।
রাক্বী হিসেবে আমরা একটি Isolated Symptom দেখে সিদ্ধান্ত নেই না। বরং পেশেন্টের History, Recurring Pattern, স্বপ্নে কী দেখছে, রুকইয়াহ তে কোন আয়াতে কেমন Reaction হচ্ছে —এসবকিছু একসাথে দেখা প্রয়োজন।
আশিক জিন কেন সহজে শরীর ছেড়ে যেতে চায় না?
কারণ কিছু ক্ষেত্রে সে আক্রান্ত ব্যক্তিকে নিজের “অধিকার” মনে করতে শুরু করে।
তখন তার উদ্দেশ্য শুধু শরীরে অবস্থান করা নয়; বরং ব্যক্তিটির স্বাভাবিক দাম্পত্য ও পারিবারিক জীবনেও বাধা সৃষ্টি করা।
ফলে কখনো দেখা যায়—
বিয়েতে বাধা,
স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব,
অকারণ সন্দেহ,
ঘনিষ্ঠতায় অনীহা,
একাকীত্বের প্রতি অস্বাভাবিক আকর্ষণ—
এসব সমস্যা একসাথে চলতে থাকে।
আর যদি একই ব্যক্তির ওপর সিহর + আশিক জিনের প্রভাব একসাথে থাকে, তাহলে বিষয়টি আরও stubborn হতে পারে। বিশেষ করে বিচ্ছেদের সিহর বা বিবাহে বাধার সিহরের সাথে কোনো জিন যুক্ত থাকলে সে সেই সিহরের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে পারে।
করণীয় কী?
প্রথম কাজ হলো সমস্ত তাবিয-কুফুরী চিকিৎসা বর্জন করা, সকল হারাম অভ্যাস পরিত্যাগ করা, ৫ ওয়াক্ত সালাতে যত্নবান হওয়া। এরপর অভিজ্ঞ ও ইখলাসপূর্ন রাক্বীর কাছ থেকে রুকইয়াহ সেশন নেওয়া ও তার পরামর্শে সেলফ রুকইয়াহ শুরু করা।