Islamic life - ইসলামিক জীবন

Islamic life - ইসলামিক জীবন Seeking The way Of "Jannah"
(1)

সূরা নাহল : ৯০
25/07/2025

সূরা নাহল : ৯০

30/12/2024

গাজ্জার সর্বশেষ যে হাসপাতাল ছিল তাও ধ্বংস করে দেওয়া হয়েছে। 😢
আর তোমরা 31st নাইট উদযাপনের প্রস্তুতি নিচ্ছ!

19/11/2024
লোহা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার এক বিস্ময়কর সৃষ্টি, সুরা হাদিদ নামে কুরানুল কারিমে একটি সুরা নামকরণ করেছেন। (বৈজ্ঞানিক...
19/09/2024

লোহা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার এক বিস্ময়কর সৃষ্টি, সুরা হাদিদ নামে কুরানুল কারিমে একটি সুরা নামকরণ করেছেন।
(বৈজ্ঞানিক ব্যাখ্যা) লক্ষ লক্ষ আগে লোহা পৃথিবীতে এসেছিল। পৃথিবীর সমস্ত লোহা সুপারনোভা থেকে আসেনি। এর কিছু কিছু উল্কাপিণ্ড থেকে এসেছে, পাথরের খণ্ড যা মহাকাশ থেকে পড়ে আমাদের গ্রহে বিধ্বস্ত হয়েছে। এই উল্কাগুলি দূরবর্তী নক্ষত্র থেকে লোহা এনেছিল যা মহাবিশ্বের ইতিহাসে আগে বিস্ফোরিত হয়েছিল।
লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। লোহার প্রধান আকরিকগুলি হলো, হেমাটাইট (Hematite, Fe2O3), ম্যাগনেটাইট (Magnetite, Fe3O4), আয়রন পাইরাইটিস (Iron Pyrites, FeS2) ও সিডারাইট (Siderite,FeCO3), লিমোনাইট (Fe2O3. 3H2O)।
ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা এবং ভারত সর্বাধিক রপ্তানি করে, যদিও সুইডেন, লাইবেরিয়া, ভেনিজুয়েলা, মৌরিতানিয়া এবং দক্ষিণ আফ্রিকাও প্রচুর পরিমাণে বিক্রি করে। জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান আমদানিকারক।

27/01/2024

সালাফদের নাসিহা

27/01/2024

দুনিয়ার ইতিহাসে স্থায়ীভাবে জায়গা করে কী লাভ যদি আপনি আখেরাতে জান্নাতে স্থায়ীভাবে জায়গা করে নিতে না পারেন?
দুনিয়ায় কোনো জনপদের রাস্তা আপনার নামে হয়ে কী লাভ যদি আপনি আখেরাতের জান্নাতের রাস্তা পার হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন?
দুনিয়ার কোনো জায়গায় আপনার মূর্তি স্থাপন করে কী লাভ যদি আখেরাতে সেটা আপনার জান্নাতে যাওয়ার পথে বাঁধা হয়ে পড়ে?
দুনিয়ার আপনার প্রাসাদসম বাড়ী থেকে কী লাভ যদি মৃত্যুর পরে আপনি সাড়ে তিন হাত বাড়ীতে শান্তিতে থাকতে না পারেন?
দুনিয়াতে প্রসিদ্ধি পেয়ে কী লাভ যদি চিরস্থায়ী জীবনে আপনি জান্নাতে প্রবেশ না করতে পারার অপমানে জর্জরিত হয়ে যান?
দুনিয়াতে গর্ব অহংকারের জীবন যাপন করে কী লাভ যদি আখেরাতে আপনি তার শাস্তিস্বরূপ হাশরের মাঠে পদতলে পিষ্ট হতে থাকবেন?
দুনিয়াতে এত সুন্দর নাদুস নুদুস চেহারা দিয়ে কী লাভ করবেন যদি আখেরাতে সে চেহারা জাহান্নামের আগুনে দগ্ধ করাতে বাধ্য হন?

✍️ শায়েখ Abubakar Muhammad Zakaria হাফেজাহুল্লাহ্।

26/01/2024

মু'মিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয় এবং যখন তাঁর আয়াত তাদের নিকট পাঠ করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরই ভরসা করে।"
--[সূরা আনফাল ৮, আয়াত ২]

20/01/2024

আল-ইমাম ইবনু বাত্তাল (রাহিমাহুল্লাহ) বলেন,
"মানুষকে হাসিমুখে ও প্রফুল্লচিত্তে অভিবাদন জানানো নবীদের নীতি ও আদব। এটা অহংকার তাড়িয়ে দেয় ও ভালোবাসার চাষাবাদ ঘটায়।"

তথ্যসূত্র: শারহুল সহীহ আল বুখারী, ৫/১৯৩
_



Rajib Hasan ব্রাদার

10/01/2024

আল্লাহর শপথ,
কবরে তোমাকে একাই থাকতে হবে।
যমীন তোমার সুন্দর-অসুন্দর সব মুখাবয়ব বিনষ্ট করবে।
পোকা-মাকড়গুলো তোমার গোস্ত, হাড় সবই খেয়ে নিবে।
দুনিয়ার লোকেরা তোমার অতি কষ্টে অর্জিত সম্পদের মালিক বনে যাবে।
তুমি যাবে তোমার ঈমান ও আমলকে সাথে নিয়ে।
সুতরাং তুমি তোমার পূর্বে যারা চলে গেছে তাদের থেকে শিক্ষা নাও।
সুতরাং উত্তম পরিণতি যেন পেতে পার সে চেষ্টা চালিয়ে যাও। রাব্বুল আলামীনের দরবারে সে দোআ কর।

✍️শায়েখ Abubakar Muhammad Zakaria হাফেজাহুল্লাহ।

07/01/2024

শাইখ উসাইমীন তাঁর দারসে এক লোককে বললেন, আমি কি বলছিলাম? লোকটি বলল, জানি না। শাইখ বললেন, তাহলে এখানে কেন এসেছ? লোকটি বলল, আমি শুনেছি রাসূল বলেছেন, এরা এমন গোষ্ঠী যাদের সাথী কখনো হতভাগা হয় না। এটা শুনে শাইখ কেঁদে দিয়ে বললেন, আমি তাকে শিখাতে চেয়েছিলাম কিন্তু তার থেকে শিখলাম।

প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।

24/12/2023

ইবনু উসাইমীন রহ: বলেন "যেকোনো সহজ কাজ হলেও আল্লাহর সাহায্য চাইতে ভূলো না"
📚শরহু রিয়াদুস সালেহীন ২/৮০
✍️ Mohammed Tanvir Alam

কীভাবে বন্ধু ও অন্তরঙ্গ সঙ্গী নির্বাচন করব ❓~ ড. ওমর আব্দুল কাফী হাফিযাহুল্লাহঅনুবাদঃ উস্তায আম্মারুল হক হাফিযাহুল্লাহড....
08/12/2023

কীভাবে বন্ধু ও অন্তরঙ্গ সঙ্গী নির্বাচন করব ❓

~ ড. ওমর আব্দুল কাফী হাফিযাহুল্লাহ
অনুবাদঃ উস্তায আম্মারুল হক হাফিযাহুল্লাহ

ড. ওমর আব্দুল কাফী হাফিজাহুল্লাহ বলেন, তার পাঁচটা গুণ থাকবে।

১. তার সাক্ষাৎ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে।
২. তার অবস্থা আল্লাহর পানে নিয়ে যাবে।
৩. তার কথা তোমার ইলম বৃদ্ধি করবে।
৪. তোমাকে গাফিল দেখলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে।
৫. তোমাকে আল্লাহর স্মরণে ব্যস্ত দেখলে সাহায্য করবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic life - ইসলামিক জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic life - ইসলামিক জীবন:

Share